বাংলাদেশ

বাড়ি ভাড়া নির্ধারণে নীতিমালা প্রণয়নে হাইকোর্টের রুল

  প্রতিনিধি ২ ডিসেম্বর ২০২৫ , ২:১১:২৩ প্রিন্ট সংস্করণ

বাড়ি ভাড়া নির্ধারণে নীতিমালা প্রণয়নে হাইকোর্টের রুল
সংগৃহীত

ঢাকা মহানগরসহ দেশের সব সিটি কর্পোরেশন এলাকায় বাড়ি ভাড়া নির্ধারণের জন্য নীতিমালা প্রণয়ন কেন করা হবে না—এ বিষয়ে ব্যাখ্যা চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। মঙ্গলবার (২ ডিসেম্বর) বিচারপতি শিকদার মাহমুদুর রাজী নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে চার সপ্তাহের মধ্যে এ রুলের জবাব দিতে নির্দেশ দেওয়া হয়েছে। রিটকারীর পক্ষে আদালতে শুনানি করেন অ্যাডভোকেট পারভেজ হোসেন। এর আগে রাজধানীর আজিমপুরের বাসিন্দা ইমতিয়াজ উদ্দিন বাড়িভাড়া নির্ধারণে স্পষ্ট নীতিমালা প্রণয়ন এবং ১৯৯১ সালের বাড়ি ভাড়া সংশ্লিষ্ট আইন দ্রুত কার্যকর করার নির্দেশনা চেয়ে রিট দায়ের করেন। রিটে আরও বলা হয়, বাড়ি ভাড়া দেওয়ার সময় এক মাসের অগ্রিম ভাড়া জামানত হিসেবে গ্রহণ করার বিধান নিশ্চিত করারও অনুরোধ জানানো হয়।

আরও খবর

Sponsered content