Online Desk
২৪ জানুয়ারী ২০২৬, ৬:০১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বান্দরবানে ইসলামী শিক্ষা কেন্দ্র নিয়ে অনৈতিক হস্তক্ষেপের প্রতিবাদে সংবাদ সম্মেলন

বান্দরবানে ইসলামী শিক্ষা কেন্দ্র নিয়ে অনৈতিক হস্তক্ষেপের প্রতিবাদে সংবাদ সম্মেলন

বান্দরবান জেলা প্রতিনিধি: বান্দরবানের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ইসলামী শিক্ষা কেন্দ্র (কমপ্লেক্স) নিয়ে, পটিয়া আল-জামিয়া আল-ইসলামিয়া মাদরাসার,পরিচালক পরিচয় দেয়া, মৌলভী আবু তাহের,অনধিকার চর্চা ও অনৈতিক হস্তক্ষেপের অভিযোগ করেছেন ইসলামী শিক্ষা কেন্দ্র,কমপ্লেক্স এর পরিচালক ও প্রতিষ্ঠাতা সদস্য মাওলানা সাইফুল ইসলাম।

শনিবার (২৪শে জানুয়ারি) সকালে ইসলামী শিক্ষা কেন্দ্র,কমপ্লেক্স এর লাইব্রেরী কক্ষে সংবাদ সম্মেলনের মাধ্যমে গণমাধ্যমের কাছে বিষয়টি নিশ্চিত করেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যের মাধ্যমে তিনি অভিযোগ করে বলেন,গত ২২শে জানুয়ারি প্রতিষ্ঠানের একটি মিটিং জাতীয় নির্বাচনের কারনে পরবর্তীতে নতুনভাবে মিটিং এর সময় নির্ধারণ করা হবে জানিয়ে স্থগিত করার আদেশ প্রদান করেন বান্দরবান জেলা প্রশাসক।

জেলা প্রশাসকের আদেশের পরেও গত ২২শে জানুয়ারি মৌলভী আবু তাহের মাওলানা মুহিব্বুল্লাহ বাবুনগরীসহ বান্দরবানের কোন এক জায়গায় বসে,আওয়ামী দোসর ও বিভিন্ন মামলার আসামীদের নিয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করার উদ্দেশ্যে,একতরফাভাবে মিটিং করে, অনধিকার চর্চামূলক আমেলা ও এমদাদিয়া কমিটি গঠন করেছে বলে বিভিন্ন সূত্রে জানা যায়।

পরবর্তীতে প্রতিষ্ঠানের পক্ষ থেকে মাওলানা মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন যে,আমি ইতিপূর্বে কখনো ইসলামী শিক্ষা কেন্দ্রে না যাওয়ার কারণে, মৌলভী আকতার নামের ব্যক্তির সাথে বান্দরবান

ইসলামী শিক্ষা কেন্দ্রের উদ্দেশ্যে রওয়ানা হই । পরে জানতে পারি যে, শিক্ষা কেন্দ্রের কথা বলে আমাকে বান্দরবান শহরের অন্য একটি জায়গায় নিয়ে যাওয়া হয়েছে। পাশাপাশি ভুল ব্যাখ্যা দিয়ে আমার কাছ থেকে স্বাক্ষরও নেওয়া হয়েছে ।উপরন্তু যদি মৌলভী আবু তাহের তার দাবিতে সত্যবাদী হতো, কিংবা তার সৎ ও নৈতিক সাহস থাকতো তাহলে ডিসি মহোদয়ের উপস্থিতিতেই তাঁর কার্যালয়ে বৈঠক করতো, অথবা সরাসরি ইসলামী শিক্ষা কেন্দ্রে উপস্থিত হয়ে হলরুম/মিলনায়তন/মেহমান খানায় আলোচনায় বসতো।

এসময় আরো জানানো হয়,বর্তমানে,পটিয়া মাদরাসার সাথে ইসলামী শিক্ষা কেন্দ্রের মধ্যে তৎসংশ্লিষ্ট বিষয়ে তিনটি মামলা চট্টগ্রাম জেলা দায়রা জজ ও পরিবেশ আদালতে চলমান ।এসময়,মৌলভী আবু তাহের,পটিয়া আল-জামিয়া আল-ইসলামিয়া মাদরাসার বৈধ পরিচালক কিনা?,তারমধ্যে যথেষ্ট বিতর্কও রয়েছে বলে
ইসলামী শিক্ষা কেন্দ্রের পক্ষ হতে অভিযোগ করা হয়।মামলা চলমান থাকা অবস্থায়,কোন প্রকার সভা, সমাবেশ ও কমিটি গঠন করা আদালত অবমাননার শামিল বলে জানানো হয়।

অযৌক্তিক এবং একতরফা সিদ্ধান্তের দ্বারা শুধু ইসলামী শিক্ষা কেন্দ্র নয়, আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়ারও সুনাম ও ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে বলে সংবাদ সম্মেলনে মন্তব্য করেন প্রতিষ্ঠান পরিচালক, এবং এধরনের অনধিকার চর্চা ও হুকমি মূলক কার্যকলাপের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়ে এধরনের কার্যকলাপ থেকে বিরত থাকার জন্য অনুরোধ জানান।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন শিক্ষা কেন্দ্রের সিনিয়র শিক্ষক, মাওলানা ইসহাক,এইচ, এম আবদুস সালাম,বিশিষ্ট ব্যাবসায়ি,মোঃ আনোয়ার সহ শিক্ষা প্রতিষ্ঠানে অন্যান্ন শিক্ষক ও বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ।

প্রসঙ্গত ১৯৮৯ সালে বান্দরবানের ধর্ম প্রিয় ও শিক্ষানুরাগী জনগণকে নিয়ে, অত্র প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা পরিচালক শাইখুল আরব ওয়াল আজম আল্লামা হযরত ইউনুছ আব্দুল জাব্বার (রহ:) প্রতিষ্ঠা করেন। এছাড়া অন্যতম প্রতিষ্ঠাতা হিসেবে ছিলেন, সাবেক জেলা প্রশাসক মহোদয় জনাব নাজমুল আলম ছিদ্দিকী ও সহযোগী প্রতিষ্ঠাতা হিসেবে ছিলেন জনাব কে এস প্রু ।

হযরত হাজী সাহেব হুজুর (রহ:) বাংলাদেশ কওমি মাদরাসা বোর্ড (বেফাকুল মাদারিস) এর প্রতিষ্ঠাতা ও আমৃত্যু সভাপতি ছিলেন। প্রতিষ্ঠানটি তিনি প্রতিষ্ঠা করার পর থেকে বান্দরবানের সর্বস্তরে অবদান রেখে আসছে। বর্তমানে প্রতিষ্ঠানটি সুনামের সহিত দক্ষ শিক্ষকমন্ডলী দ্বারা ৪০০ (চারশত) এর অধিক আবাসিক ও অনাবাসিক ছাত্র/ছাত্রীকে বিভিন্ন বিভাগে পাঠ দান করছে । প্রতিষ্ঠানটি বাংলাদেশ কওমী মাদরাসা বোর্ড (বেফাকুল মাদারিস)
এর তত্ত্বাবধানে পরিচালিত।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নির্বাচনে কোনো ধরনের ইঞ্জিনিয়ারিংয়ের সুযোগ নেই : ইসি মাছউদ

বটিয়াঘাটায় জুট মিলে অগ্নিকাণ্ড, ক্ষতি প্রায় ৭ লাখ

সীতাকুণ্ডে “ফেরদৌস স্টিল শিপ রিসাইক্লিং ইন্ডাস্ট্রিজ পরিদর্শনে মুগ্ধ বিদেশি মেডিকেল টিম

বিএনপি জনগণের দল, সবসময় জনগণের পাশে থাকবে : মঞ্জু

বকশীগঞ্জে ধানের শীষের গণমিছিল: জনস্রোতে স্তব্ধ শহর

জনগণের সমর্থন, ভালোবাসা ও শক্তিতে বাংলাদেশকে পুনর্গঠন করতে চাই – তারেক রহমান

মোরেলগঞ্জে নির্বাচনী জনসভায় ন্যায় ও ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার আহ্বান

কাহালুর মালঞ্চা ইউনিয়নে ধানের শীষ মার্কার নির্বাচনী মিছিল অনুষ্ঠিত

নির্বাচনী প্রচারণায় ভোলায় আসছেন চরমোনাই পীর, উন্নয়ন প্রতিশ্রুতির বার্তা ইসলামী আন্দোলনের

সাভারে আমান উল্লাহ আমানে পক্ষে ভোট চাইলেন আইনজীবিরা

১০

অর্ধশতাব্দীর পুরনো শ্রীপুর সরকারি কলেজে চালু নেই ছাত্রাবাস

১১

ভোলায় নৌবাহিনীর নেতৃত্বে যৌথ অভিযানে অস্ত্রসহ দুই দুর্ধর্ষ ডাকাত আটক

১২

‘ভারতের দাদাগিরি বাংলাদেশে আর হতে দেবো না’ মাওলানা মো. শাহজাহান

১৩

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে যৌথ বাহিনীর অভিযানে ৪২ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার

১৪

সরিষাবাড়ীতে জামায়াতের প্রতিবাদ বিক্ষোভ মিছিল

১৫

ব্রাহ্মণবাড়িয়ায় খাস জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১

১৬

বোয়ালখালীতে ভোটগ্রহণ কর্মকর্তাদের সাথে বিভাগীয় কমিশনারের মতবিনিময়

১৭

কাহালুতে মার্চ ফর দাঁড়িপাল্লা ও নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত

১৮

ঢাকা-৫ এ বিএনপির গণমিছিলে জনতার ঢল; পরিবর্তনের ডাক আলহাজ্ব নবী উল্লাহ নবীর

১৯

নিজস্ব কারখানায় তৈরি এসি বাস: আত্মনির্ভরতার পথে বিআরটিসি

২০