Ibrahim Atiullah Anik
৪ জানুয়ারী ২০২৬, ৬:৪৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বান্দরবানে এক হাসপাতালে আছে ১ টি হুইল চেয়ার

বান্দরবানে এক হাসপাতালে আছে ১ টি হুইল চেয়ার

বান্দরবান জেলা সদর হাসপাতালে সাধারণ রুগুিদের এক স্থান হতে অন্য স্থানে উঠানামা করানোর জন্য একটি মাত্র হুইল চেয়ারী যেনো শেষ ভরসা, পুরো হাসপাতালে একটি মাত্র হুইল চেয়ার আছে বিষয়টি জানতেন না খোদ সিভিল সার্জন নিজেই।

গত ১লা জানুয়ারি রাতে লায়লা বেগম (৯০) নামে বয়োবৃদ্ধ একজন হৃদরোগে আক্রান্ত রুগিকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে রেফার করেন বান্দরবান সদর হাসপাতালের দায়িত্বশীল ডাক্তার, চট্টগ্রামে রেফার করার পর রুগির আত্মীয় স্বজনরা তাকে হাসপাতালের দ্বিতীয় তলা হতে এম্বুলেন্স এ তোলার জন্য হাসপাতালের এ প্রান্ত হতে অপর প্রান্তে ছুটাছুটি করেও পাননি একটি হুইল চেয়ারের সন্ধ্যান।দায়িত্বে থাকা নার্সরা জানালেন হাসপাতালে একটি মাত্র হুইল চেয়ার আছে,সেখানে রুগি বসা। আপনারা অন্য একটি ট্রলিতে করে রুগি নামান। এমন অবস্থায় বাধ্য হয়ে ট্রলিতে করেই রুগি নামাতে বাধ্য হোন রুগীর স্বজনরা।

এ বিষয়ে রুগির ছেলে মো. লেয়াকত আলী বলেন একটি হাসপাতালে একটি হুইল চেয়ার এটা মোটেও কাম্য নয়, এতে সংশ্লিষ্টদের উধাষিনতা ফুটে উঠেছে। সাধারণ রুগিরা এখানে কতটা অবহেলিত।দ্রুত সময়ের মধ্যে এর প্রতিকার হওয়া উচিত।

সরকারি বন্ধ থাকায় মুঠোফোনে একাধিক বার এ বিষয়ে জেলা সিভিল সার্জন এর সাথে যোগাযোগ করা হলেও সংযোগ না পাওয়ায় রবিবার (৪ঠা জানুয়ারি) এ বিষয়ে পুনরায় জেলা সিভিল সার্জন মো. শাহীন হোসেন চৌধুরীর সাথে যোগাযোগ করলে তিনি জানান, জেলা সদর হাসপাতালে একটি মাত্র হুইল চেয়ার আছে,বিষয়টি আমার জানা ছিলো না।

এ ব্যাপারে স্টোর সহ, আরএমও এর সাথে আমি আলাপ করে জানাচ্ছি। একটা হুইল চেয়ার থাকলে প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহণ করে দ্রুত সময়ের মধ্যে তা সমাধান করবো।

জেলা সিভিল সার্জনের কার্যালয়ের দেয়া তথ্য মতে, বান্দরবান সদর হাসপাতালের শয্যা সংখ্যা ১০০। সরকারি হাসপাতালটিতে সিনিয়র কনসালটেন্ট ১২ জন থাকার কথা থাকলেও রয়েছে ৪ জন, জুনিয়র কনসালটেন্ট ২৭ জনের মধ্যে রয়েছে ৬ জন, মেডিকেল অফিসার ৫০ জনের মধ্যে রয়েছে মাত্র ১১ জন।

এছাড়াও মেডিকেল টেকনোলজিস্ট, ফার্মসিস্ট, হেলথ এডুকেটর,নার্স সহ বিভিন্ন বিভাগে আছে জনবল সংকট। সদর হাসপাতাল ছাড়াও একই চিত্র জেলার ৭টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের।

বর্তমান সংকট কাটাতে ২৫০ শয্যা বিশিষ্ট নির্মাণাধীন সদর হাসপাতাল চালু হওয়ার কথা থাকলেও নানা জটিলতায় এখনো জেলার সাধারণ রুগিদের জন্য এই হাসপাতালটি উন্মুক্ত হয়নি।কাজ চলছে কচ্ছপ গতিত,ঠিক কবে নাগাদ এর কাজ শেষ করে জনসাধারণের সেবা গ্রহণের সুযোগ হবে এ বিষয়েও বলতে পারছেন না ঊর্ধ্বতন কর্তৃপক্ষ।

চিকিৎসক সংকট সহ জনবলের সংকটের কথা তুলে ধরে বান্দরবান জেলা সিভিল সার্জন কর্মকর্তা মো. শাহীন হোসেন চৌধুরী বলেন সদর হাসপাতালে ১০০ শয্যার জনবল পদায়ন হয়নি।সদর হাসপাতাল সহ উপজেলা গুলোতে চিকিৎসকের সংকট আছে,ইতিমধ্যে মন্ত্রণালয় সহ যথাযথ কর্তৃপক্ষের কাছে চিঠি পাঠিয়ে বিষয়টি জানানো হয়েছে।

তিনি বলেন হাসপাতালে জনবল সংকট থাকলেও আমাদের সেবা প্রদানের চেস্টার কোন ত্রুটি নেই। ২৫০ শয্যার হাসপাতালের কাজ সম্পন্ন করে তাদের হাতে বুঝিয়ে দিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি অনুরোধ জানান জেলা সিভিল সার্জন। এদিকে জেলার চিকিৎসা সেবা সংকট কাটাতে বর্তমান সরকারের উদ্যোগ গ্রহণের দাবী জানান জেলার সাধারণ মানুষ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উলিপুরে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

উলিপুরে ভাগিনার লাঠির আঘাতে মামার মৃত্যু, ভাগিনা গ্রেপ্তার

মাহফিলে যাওয়ার পথে বাসচাপায় শ্যালক-দুলাভাইয়ের মৃত্যু

ধুনটে ইউপি সদস্য সহ ১০ জুয়াড়ি গ্রেফতার

দেশের সাফল্যের দরজা খোলার চাবিকাঠি জনগণের হাতে – অধ্যাপক আলী রীয়াজ

ধুনটে সেচ যন্ত্রের পাইপ ভাংচুর, সেচ কাজ ব্যাহত

নাগেশ্বরীতে দুস্থ ও প্রতিবন্ধী শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

“বেকারদের কর্মসংস্থান ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নই হবে আমার প্রথম পদক্ষেপ” — সাইদ উদ্দিন খান জাবেদ

বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের ‘বার্ষিক ব্যবসায়িক সম্মেলন’ অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ঢাকা -সিলেট মহাসড়কে মাদক কারবারি গ্রেফতার

১০

কাজিপুরে একই মঞ্চে নির্বাচনী ইশতেহার ঘোষণা

১১

রপ্তানি বহুমুখীকরণ করতে হবে- বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন

১২

মোরেলগঞ্জে প্রধান শিক্ষক জাকির হোসেনকে বিদায় সংবর্ধনা

১৩

দিনাজপুর ৬টি আসনে ভোটের মাঠে লড়াই করবেন ৪০ জন প্রার্থী

১৪

সিরাজদিখানে শেখ আব্দুল্লাহকে অভিনন্দন জানিয়ে লতব্দীতে বিএনপির আনন্দ মিছিল

১৫

গৌরীপুরে ২৯৪ তম স্কাউট ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত

১৬

আশুলিয়ায় শ্রমিক ফেডারেশন নেতৃবৃন্দদের সাথে থানা শ্রমিক দলের মতবিনিময় সভা

১৭

জয়পুরহাটে জামায়াতে ইসলামীসহ ১০ দলীয় জোটের প্রচার মিছিল অনুষ্ঠিত হয়েছে

১৮

গৌরীপুরে শিবিরের বিক্ষোভ মিছিল

১৯

আসন্ন নির্বাচনকে সামনে রেখে পটুয়াখালীতে নির্বাচনী সৌহার্দের সংলাপ অনুষ্ঠিত

২০