
বান্দরবান জেলা পুলিশের অভিযানে বিপুল পরিমাণে জ্বাল টাকা উদ্ধার সহ সংশ্লিষ্ট তিনজনকে আটক করেছে পুলিশ।
পুলিশ সুত্রে জানানো হয় বৃহস্পতিবার (২৫শে ডিসেম্বর) জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার ৪ নং দোছড়ি ইউনিয়নের ওয়াচ্ছাখালী এলাকা হতে মোট ১১ লাখ ৩৮ হাজার টাকার জ্বালনোট, জ্বালনোট চক্রের সাথে জড়িত হাবিব উল্লাহ,মোঃ আবুল হাশেম,আলী জোহার নামে তিনজন রোহিঙ্গা নাগরিক সহ জ্বালনোট সরবরাহের কাজে ব্যাবহৃত একটি সিএনজি টেক্সি আটক করে।
এদিকে জ্বালনোট উদ্ধার পরবর্তী অভিযানের বিষয়ে শনিবার (২৭শে ডিসেম্বর) সকালে বান্দরবান জেলা পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে বান্দরবান জেলা পুলিশ সুপার মোঃ আবদুর রহমান সাংবাদিকদের বলেন,জেলা পুলিশের,নাইক্ষ্যংছড়ি থানার একটি চৌকস অভিযানিক দল অভিযান পরিচালনা করে।
এটা অন্য জেলার জন্য নরমাল ক্রাইম হলেও এটা বান্দরবানের জন্য এবনরমাল ক্রাইম।এতো বিপুল পরিমাণের জাল নোট বান্দরবানে ঢোকার অর্থ হচ্ছে জেলার অর্থনৈতীতে ধাক্কা দেয়া,তিনি বলেন আপনাদের মাধ্যমে জেলার সকল জনসাধারণ কে জানাতে চাই এই বিষয়ে আপনারা সবাই সচেতন থাকবেন,আপনাদের চোখে যদি এমন কোনকিছু ধরা পড়ে, সকলকে সাথে নিয়ে আমরা জালনোট চক্রকে প্রতিহত করবো,তা না হলে জেলার অর্থনীতিতে এটা বড় ধ্বসের কারন হবে।
তদন্তপূর্বক জাল টাকা কোথায় ছাপানো হচ্ছে দেশের ভিতরে নাকি বিদেশে সেটি খতিয়ে দেখা হচ্ছে।গ্রেপ্তারকৃতরা সীমান্ত অঞ্চলকে নিরাপদ রুট হিসেবে ব্যবহার করে জাল টাকা সংগ্রহ ও বাজারে ছড়িয়ে দিচ্ছিল।এনিয়ে স্থানীয় বাজারে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং সাধারণ মানুষ প্রতিনিয়ত প্রতারণার শিকার হচ্ছিল।জ্বাল নোট চক্রের এই সিন্ডিকেট কে ধরতে বান্দরবান জেলা পুলিশ কাজ করছে।
এসময় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মান্না দে সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।