Bhorer Darpan
৫ অক্টোবর ২০২৫, ৪:০৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বান্দরবানে বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষকদের ৫ দফা দাবি 

বান্দরবানে বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষকদের ৫ দফা দাবি 

আজ বিশ্ব শিক্ষক দিবস,শিক্ষক নামটি শুনলেই শ্রদ্ধায় অবনত হয়ে সম্মান জানান সকলে,দেশের ভবিষ্যত গড়ার বহু কারিগরের সৃষ্টি হয় শিক্ষকের শাসন ও শিক্ষার মাধ্যমে। শৈশব,কৈশোরের প্রাপ্ত এই শিক্ষার শক্ত ভিত আমাদের আগামীর সুন্দর ভবিষ্যত গড়ে দেয়, সেই শিক্ষকরাই আছেন কর্মজীবনে নানা প্রতিবন্ধকতার মাঝে হচ্ছেন বঞ্চনার শিকার।

রবিবার (৫ই অক্টোবর) বিশ্ব শিক্ষক দিবসে দেশের ৬৪টি জেলার মতো বান্দরবানেও নিজেদের অধিকার আদায়,ও বাস্তবায়নের লক্ষ্যে স্বতন্ত্র মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর প্রতিষ্ঠা সহ ৫ দফা দাবিতে সংবাদ সম্মেলন করেছেন,বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতি(বাসমাশিস) বান্দরবান,পার্বত্য জেলা।

সংবাদ সম্মেলনে নিজেদের দাবি তুলে ধরে বক্তারা বলেন মাধ্যমিক স্তরের অধিক সংখ্যক শিক্ষার্থী ও সংশ্লিষ্ট জনবল দেখভাল করার জন্য মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরে ১ জন উপপরিচালক ও ২ জন সহকারী পরিচালক আছেন,যা চালাতে তারা হিমশিম খাচ্ছে।স্বতন্ত্র মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর প্রতিষ্ঠা করলে শিক্ষা কার্যক্রমে আরো গতিশীলতা আসবে।

বক্তারা বলেন ইতিপূর্বে কারিগরি শিক্ষার জন্য,কারিগরি শিক্ষা অধিদপ্তর, মাদ্রাসা শিক্ষার জন্য, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর গঠিত হয়েছে, নীতিগত অনুমোদন দিলেও স্বতন্ত্র মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর গঠন আলোর মুখ দেখেনি।

শিক্ষকদের ২য় দাবি হলো, সরকারি মাধ্যমিকের সহকারী শিক্ষকের এন্ট্রিপদ ৯ম গ্রেডে উন্নীত করা,বক্তারা বলেন মাধ্যমিকের ১৫ হাজার শিক্ষক কর্মকর্তাদের বিপরীতে পদোন্নতিযোগ্য পদ মাত্র ৪%,ফলে ৩২-৩৩ বছর চাকরি করেও পদোন্নতি ছাড়াই অধিকাংশ শিক্ষক অবসরে যান।শিক্ষকদের ৩য় দাবি, আঞ্চলিক উপপরিচালকের প্রশাসনিক এবং আর্থিক ক্ষমতা পূর্নবহালসহসকল কার্যালয়ে স্বাতন্ত্র ও মর্যাদা রক্ষা, ৪র্থ দাবি, বিদ্যালয় ও পরিদর্শন শাখার সকল শুন্যপদে নিয়োগ,পদোন্নতি ও পদায়ন,বক্তারা বলেন,মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর নিয়োগ বিধিমালা ২০২১ অনুযায়ী সিনিয়র শিক্ষক পদ থেকে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এর ৫০% পদে পদায়নের বিধান থাকলেও বিগত ৫ বছরেও তা বাস্তবায়ন হয়নি, শিক্ষকদের ৫ম দাবি হলো, বকেয়া টাইমস্কেল ও সিলেকশন গ্রেড এর মঞ্জুরী আদেশ প্রদান।তিন মাসের মধ্যে আপিল বিভাগের  রায় বাস্তবায়নের কথা থাকলেও কর্তৃপক্ষের পকহতে ইতিবাচক কেন পদক্ষেপ গ্রহণ না করায় ভুক্তভোগী শিক্ষকদের হতাশা যেনো বেড়েই চলেছে।

সংবাদ সম্মেলনে বক্তারা অতিদ্রুত সময়ের মধ্যে শিক্ষকদের ন্যায্য দাবি বাস্তবায়নের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড.ইউনুস সহ সংশ্লিষ্টদের হস্তক্ষেপ কামনা করেন।

এসময় বান্দরবান সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, মুহাম্মদ সিরাজুল ইসলাম, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, মোহাম্মদ মমতাজ,সিনিয়র শিক্ষক, মোহাম্মদ হারুন,সিনিয়র শিক্ষক,শিমুল কুমার দাস সহ বিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক,কর্মকর্তা, এবং সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন। 

সংবাদ সম্মেলন শেষে বান্দরবান সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সিরাজুল ইসলাম বলেন জেলায় সরকারি ৮ টি শিক্ষা প্রতিষ্ঠানে, ৪০০ টি শিক্ষকের পদ আছে,বাস্তবতায় প্রধান শিক্ষকের পদ সহ কর্মরত আছেন ১০০ এর কম

সরকারি উচ্চ বিদ্যালয় ও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ২ শিফটে ৫২ জন শিক্ষকের স্থলে সরকারি উচ্চ বিদ্যালয়ে শিক্ষক আছেন ১৬ জন,বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষক আছেন ১৪ জন। পর্যাপ্ত শিক্ষক না থাকায় শিক্ষার্থীদের পাঠ দানেও অসুবিধার সম্মুখীন হতে হয়,ফলে মানসম্মত শিক্ষা কার্যক্রম পরিচালনা সম্ভব হচ্ছে না।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গ্রিনল্যান্ডে সামরিক শক্তি বাড়াচ্ছে ইউরোপ, ‘গোল্ডেন ডোমের’ পরিকল্পনা ট্রাম্পের

কোনো দলের সহযোগিতায় জনপ্রতিনিধি হতে চাইনা-নুর

পে স্কেল নিয়ে কমিশনের নতুন সিদ্ধান্ত

ধুনটে পিস্তল ও দেশীয় অস্ত্রসহ গ্রেফতার ২

লালমোহনে স্ত্রীকে বালিশ চাপায় হত্যা, স্বামী আটক

দেবিদ্বারে রুবেল হত্যা মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

এবার গুলি লক্ষ্যভ্রষ্ট হবে না : ট্রাম্পকে হুমকি ইরানের

ধুনটে ঘোড়দৌড় প্রতিয়োগিতায় সোনার বাংলা চ্যাম্পিয়ন

বিজয়নগরে ডাকাতের হাতে আহত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের দুইজন কনস্টেবল

গোপালগঞ্জে শতভাগ নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করা হবে

১০

নির্বাচনে উপকূলীয় ১৯ জেলায় পাঁচ হাজার নৌ সদস্য মোতায়েন থাকবে: নৌ প্রধান

১১

অনির্দিষ্টকালের জন্য স্থগিত হচ্ছে বিপিএল

১২

খুলনায় নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৩

দেবিদ্বারে অগ্নিকাণ্ডে বসতবাড়ি পুড়ে ছাই’৫০ লাখ ক্ষতিগ্রস্ত দাবি পরিবারের

১৪

বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের গণতন্ত্রের রূপকার: শেখ মো. আব্দুল্লাহ

১৫

বদলির পরও চুপিসারে পছন্দের ব্যক্তিদের প্রণোদনা, কাগজে ৫ হাজার হাতে ৪ হাজার

১৬

ধুনটে বাড়িতে আগুন দিয়ে পুড়িয়ে মারার চেষ্টা

১৭

নাগেশ্বরীতে শীতার্তদের মাঝে নাগরিক সামাজিক উন্নয়ন সংস্থার শীতবস্ত্র বিতরণ

১৮

গণভোট নিয়ে প্রচারণায় জেলায় জেলায় যাচ্ছেন উপদেষ্টারা

১৯

অক্টোবর থেকে হেলসিঙ্কিতে এমিরেটসের দৈনিক ফ্লাইট

২০