Shakil Shah
২৯ নভেম্বর ২০২৫, ৬:০৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বান্দরবান স্টেডিয়ামের সরকারি জায়গা অবৈধ দখলের পাঁয়তারা

বান্দরবান স্টেডিয়ামের সরকারি জায়গা অবৈধ দখলের পায়তারা

পার্বত্য জেলা বান্দরবানের ক্রীড়ামোদী দর্শকদের মুক্ত বিনোদন উপভোগ ও ক্রীড়াবিদদের অনুশীলন সহ জেলায় বিভিন্ন টুর্নামেন্ট কার্যক্রম পরিচালনার একমাত্র মাঠ, বান্দরবান জেলা স্টেডিয়াম।

দীর্ঘদিন ধরে নানা সমস্যায় জর্জরিত স্টেডিয়ামের জায়গা নিয়েও স্থানীয় জনসাধারণের অভিযোগের কমতি নেই।সাম্প্রতিক সময়ে জেলা স্টেডিয়ামের পশ্চিম গেইটের সামনে জেলা স্টেডিয়ামের সরকারি জায়গা দখল করে অবৈধভাবে স্থাপনা নির্মাণের অভিযোগ উঠেছে।সরজমিনে এলাকা পরিদর্শন করে দেখা যায়,স্টেডিয়ামের পশ্চিম গেইটের সামনে স্থানীয় জনসাধারণের পানির সমস্যা নিরসনে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহায়তায় স্টেডিয়াম এর জায়গায় একটি পানির ট্যাংক স্থাপনের নির্মাণ কাজ চলছে।পানি সরবরাহের ট্যাংক এর বিষয়ে জেলা ক্রড়া কর্মকর্তা মো. রেজাউল করিম জানান এলাকাবাসীর পানির চাহিদা ও স্টেডিয়ামের পানির চাহিদা নিরসনে স্টেডিয়াম এর নিজ জায়গায় ট্যাংকটি স্থাপন করা হয়েছে।

তবে পানির ট্যাংক এর পাশের জায়গায় টিনের ঘেরাও দিয়ে অবৈধ দখল সম্পর্কে জানতে চাইলে তিনি কৌশলগত ভাবে উত্তর দেন। এ বিষয়ে তিনি জানান স্টেডিয়ামের জায়গা দখল করে স্থাপনা নির্মাণের বিষয়টি আমি শুনেছি,আমারা এর আগেও যারা স্টেডিয়ামের জায়গা দখল করেছে,অভিযানের মাধ্যমে তাদের উচ্ছেদ করেছি।

বর্তমানে যিনি স্টেডিয়ামের জায়গায় স্থাপনা নির্মাণ করেছে,জায়গাটি তার বলে দাবী করতেছে।এ বিষয়ে জেলা প্রশাসন কে অবগত করা হয়েছে। তিনি বলেন সচরাচর বিভিন্ন জায়গায় অবৈধভাবে দখল হয় এবং তা পরে উচ্ছেদও করা হয় এটা স্বাভাবিক। এদিকে অবৈধভাবে স্থাপনা নির্মাণের সাথে জড়িত মো. তাহের কে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ঘেরাও দেয়া জায়গার বিপরীতে আমার ৫ গন্ডা জায়গা আছে,আমার আশেপাশে যারা আছে তারা সামনের জায়গা গুলো ঘিরে ফেলছে তাই আমিও আমার জায়গার সামনের অংশটুকু টিন দিয়ে ঘেরাও দিয়ে ফেলতেছি।তবে প্রতিবেদকের উপস্থিতি তে টিনের ঘেরাও না দেয়ার বিষয়ে তিনি প্রতিশ্রুতি দিলেও কয়েকদিন পর অবৈধ টিনের ঘেরাও দিয়ে স্থাপনা নির্মাণ করেন।

এদিকে নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় একাধিক বাসিন্দা ও জেলা ক্রীড়া সংস্থার কর্মচারীদের অভিযোগ জেলা ক্রীড়া কর্মকর্তা মো. রেজাউল করিম স্টেডিয়ামের বিভিন্ন উন্নয়ন কাজ সহ বিভিন্ন বিষয়ে নিজের সেচ্ছাচারী মনোভাব দেখিয়ে আসছেন। এছাড়া স্টেডিয়ামের জায়গা বেদখলের অনেক বিষয় উনি জানার পরেও সুবিধা নিয়ে চুপ করে থাকেন। অভিযোগের বিষয়ে জেলা ক্রীড়া কর্মকর্তাকে একাধিকবার ফোন করলেও তিনি এ বিষয়ে কিছুই জানাননি। এদিকে খোজ নিয়ে জানা যায়,স্টেডিয়ামের জায়গা অবৈধভাবে দখল নিয়ে স্থানীয় একটি অনলাইন নিউজ পোর্টালে এ সম্পর্কৃত ফোটোকার্ড প্রকাশ হওয়ায় বান্দরবান সদর থানায় নিউজ পোর্টালের সম্পাদকের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেছেন জেলা ক্রীড়া কর্মকর্তা মো. রেজাউল করিম।

অভিযোগের বিষয়ে বান্দরবান জেলা প্রশাসক শামীম আরা রিনি বলেন জেলা স্টেডিয়ামের জায়গায় অবৈধভাবে স্থাপনা নির্মাণ করা হলে দ্রুত আইনগতভাবে ব্যাবস্থা গ্রহণসহ,স্থাপনা নির্মাণকারীদের উচ্ছেদের ব্যাবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে ১১ কেজি গাজাসহ মাদক ব্যবসায়ী আটক

রেনজিনা আহমেদ প্রিয়াঙ্কাকে আহ্বায়ক করে মোল্লাহাট উপজেলা মহিলা দলের কমিটি ঘোষণা

আধুনিক অবকাঠামো নির্মাণে র‍্যাপিড হার্ডেনিং সিমেন্টের গুরুত্ব ও ক্রমবর্ধমান জনপ্রিয়তা

রাঙ্গামাটি জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

রাঙ্গুনিয়ায় আচরণবিধি মানছেনা শীর্ষ দু’দলের প্রার্থী

দেশ গড়ার পরিকল্পনা ধুনটে বিএনপি’র প্রশিক্ষণ কর্মশালা

খুলনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

মির্জাপুর সরকারি এস.কে পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের নবীনবরণ অনুষ্ঠান

খুলনায় ৫৪তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

বাংলাদেশের জনগণ ‘হ্যা’এর পক্ষেই চূড়ান্ত রায় দেবে – আখতার হোসেন

১০

কিশোরগঞ্জ-১ আসনে ইসলামী সমাঝোতার প্রার্থী খেলাফত মজলিসের আহমদ আলী কাসেমী

১১

সিরাজদিখানে জীর্ণ স্কুলভবনে সন্তানদের পাঠিয়ে আতঙ্কে থাকেন অভিভাবকরা

১২

সিরাজদিখানে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

১৩

বান্দরবানে ১৪ ঘন্টায়ও কমেনি সিএনজি ফিলিং স্টেশনের গাড়ির লাইন

১৪

ডিজিটাল সিকিউরিটির নামে আর কোনো সাংবাদিককে জেলে দেওয়া হবে না – খুলনা জেলা প্রশাসক

১৫

কাহালুর বীরকেদার ইউনিয়ন জাপার সভাপতি সম্পাদক সহ কয়েকজন বিএনপিতে যোগদান

১৬

আড়াইহাজারে বিদ্যুৎকর্মীদের ওপর হামলার ঘটনায় এক আসামি গ্রেপ্তার

১৭

কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনের জামায়াত প্রার্থী মাহবুবুল আলম সালেহীর মনোনয়ন বৈধ ঘোষণা

১৮

ধুনটে রাস্তার আরসিসি ঢালাই কাজের উদ্বোধন

১৯

গোপালগঞ্জ উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

২০