bhorerdarpan
১৬ এপ্রিল ২০২০, ৪:১২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বাসায় কম্পিউটারে কাজ করতে গেলে চোখ জ্বলছে? সমাধান নিন

সবদিকে লকডাউন তাই গৃহবন্দী জীবন। দিনের পর দিন বাড়িতে বসে পরিবার পরিজনদের সঙ্গে কাটছে সময়। কিন্তু এরই মধ্যে আবার অনেককেই বাড়ি বসে অফিসের কাজ করতে হচ্ছে। যাকে বলে ওয়ার্ক ফ্রম হোম। ঘণ্টার পর ঘণ্টা ল্যাপটপ কিংবা ডেস্কটপের সামনে বসে কর্মক্ষেত্রে পাঠিয়ে দিতে হচ্ছে যাবতীয় আপডেট। আর এখানেই হচ্ছে সমস্যা। লাগাতার ইলেকট্রনিক ডিভাইস চোখের সামনে খুলে রাখলে চোখ জ্বালা করে অনেকেরই। চোখে চাপ পড়ে। চিকিৎসকরা জানাচ্ছেন, স্ক্রিন থেকে যে নীল আলো বেরিয়ে আসে তা চোখের ক্ষতি করে। ড্রাই আই সমস্যা শুধু চোখেই নয়, শরীরেও খারাপ প্রভাব ফেলে। ফলে কাজ করার ইচ্ছা হারায়।

এখন প্রশ্ন হলো এমন পরিস্থিতিতে কী করণীয়। কারণ দেশজুড়ে লকডাউনের সময়সীমা আরও বেড়েছে। অর্থাৎ এভাবেই বাড়ি বসে কাজ চালিয়ে যেতে হবে। কর্মক্ষেত্রে যাওয়ার উপায় নেই। না, দুশ্চিন্তার কিছু নেই। ভারতের একটি রিসার্চ ইনস্টিটিউশনের ডিরেক্টর ডা. অনিতা শেঠী এই সমস্যা থেকে রক্ষা পাওয়ার কয়েকটি সহজ উপায় জানিয়েছেন।

চলুন জেনে নিই সমাধানগুলো

টানা স্ক্রিনের দিকে তাকিয়ে না থেকে প্রতি ১৫-২০ মিনিট কিংবা অন্তত এক ঘণ্টা অন্তর বিরতি নিন। এতে চোখ খানিকটা বিশ্রাম পায়। সেই বিরতিতে দূরের জিনিস দেখার চেষ্টা করুন।
ল্যাপটপ থেকে বিরতি নেওয়ার মানে কিন্তু এই নয় যে আপনি মোবাইল ঘাঁটতে শুরু করলেন। কিংবা টিভির পর্দায় চোখ রাখলেন। অনেকে আবার মনটা অন্যদিকে ঘোরাতে হাতে তুলে নেন গল্পের বই। তাহলে কিন্তু কোনও লাভ হবে না। ওইটুকু সময় চোখকে বিশ্রাম দিন। প্রয়োজনে চোখ বন্ধ করে গান শুনুন বা গল্প করুন।
চোখ অতিরিক্ত জ্বালা করলে কিংবা চুলকালে অথবা চোখ লাল হয়ে তা থেকে পানি পড়লে অবশ্যই চিকিৎসকের সঙ্গে পরামর্শ করুন। তার দেওয়া ওষধু খান। নিজের থেকে কোনও পরীক্ষা-নিরীক্ষা করতে যাবেন না। লকডাউনের সময় ভিডিও কলেই চিকিৎসকের পরামর্শ নিন। ডাক্তার না বললে কোনও আই ড্রপ ব্যবহার করবে না।
চশমা পরেন। তাহলে অবশ্যই সেটি নিয়মিত পরিষ্কার করুন। ঝাপসা দেখলে কিন্তু আরও সমস্যা। কাজের সময় অকারণে চোখে হাত দেবেন না। এতে কিন্তু করোনা সংক্রমণের সম্ভাবনাও রয়েছে।
দিনের একটা সময় অবশ্যই শরীরচর্চা করুন। এতে শরীরে রক্ত চলাচল স্বাভাবিক থাকে। চোখও ভালো থাকে।
শুয়ে শুয়ে ল্যাপটপে কাজ করবেন না। সবচেয়ে ভালো হয় চেয়ার-টেবিলে বসুন। অন্ধকারের সঙ্গে স্ক্রিনের সামনে বসবেন না। ঘরের আলো জ্বালিয়ে নিন। এতে চোখে চাপ কম পড়বে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লংগদুতে ওয়ামির মসজিদ মাদ্রাসার কমপ্লেক্সের শুভ উদ্বোধন

ভোটের জোয়ারে উত্তাল শেরপুর-২: জামায়াতের শেষ জনসভায় মানুষের ঢল

জনগণের ভোটে সরকার না হলে আইনের শাসন সম্ভব নয়: ভিপি আইনুল হক

দিনাজপুরের ফুলবাড়ীতে ধানের শীষের বিশাল শো-ডাউন

ভূরুঙ্গামারীতে প্রচারণার শেষ দিনে জামায়াত প্রার্থীর জনসভায় জনতার ঢল

পটুয়াখালী-৩ আসনে প্রচারনার শেষ দিনে ট্রাক মার্কার সমর্থনে নির্বাচনী জনসভা জনসমুদ্র পরিণত

কোন দল বা গোষ্ঠীর নয়, ১৮ কোটি মানুষের বিজয় চাই: ডা. শফিকুর রহমান

কাহালুর মাটি ধানের শীষ মার্কার ঘাটি – সাবেক এমপি মোশারফ হোসেন

সত্য ও ন্যায় প্রতিষ্ঠায় বদ্ধপরিকর জাকের পার্টি শিবপুর বদলাবে ইনশাল্লাহ

বিএনপি আ.লী বেঁধেছে জোট ঘোড়া মার্কায় দেবে ভোট- হাসান মামুন

১০

সমাবেশ ও গণমিছিলের মধ্য দিয়ে বাগেরহাটে শেষ হলো ১১ দলীয় জোটের ৪টি আসনে নির্বাচনী প্রচারণা

১১

বকশীগঞ্জে জামায়াতে ইসলামীর বিশাল নির্বাচনী গণমিছিল

১২

এবারের নির্বাচন অভূতপূর্ব পরিবর্তন আনবে : প্রধান উপদেষ্টা

১৩

গোপালগঞ্জের শুকতাইলে স্বতন্ত্র এমপি প্রার্থী কামরুজ্জামান ভূইয়ার বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

১৪

সিংড়ায় ধানের শীষের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

১৫

প্রচলিত ধারা পরিবর্তন করে সবাইকে নিয়ে ঐক্যের বাংলাদেশ গড়ব : জামায়াত আমির

১৬

ধুনটে দাড়িপাল্লা প্রতিকের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

১৭

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে শেষ মুহুর্তের নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা

১৮

বিএনপির পক্ষে গণজোয়ার তৈরি করলেন সেচ্ছাসেবক দল নেতা দেলোয়ার

১৯

রাঙামাটি আসনে বিএনপি প্রার্থীর শেষ নির্বাচনী গণমিছিল

২০