Online Desk
৭ জানুয়ারী ২০২৬, ৫:২৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বাস-মোটরসাইকেল সংঘর্ষে দুই ছাত্রের মৃত্যু

বাস-মোটরসাইকেল সংঘর্ষে দুই ছাত্রের মৃত্যু

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় যাত্রীবাহী বাস শ্যামলী পরিবহণের সাথে একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে ২ বাইক আরোহীর মধ্যে একজনের মৃত্যু হয়।

চট্টগ্রাম–কাপ্তাই সড়কের কাটাখালী ও চারাবটতলের মাঝামাঝি তক্তারপুল নামক এলাকায় মঙ্গলবার (৬ জানুয়ারি) রাত ৯টার দিকে এই ঘটনা ঘটে।

আরমান নামের কিশোর ঘটনাস্থলে প্রাণ হারান। আকিবকে আশংকাজনক অবস্থায় চন্দ্রঘোনার একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সেখান থেকে তাকে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে নেয়া হলে সেখানে রাত ১২টার দিকে তিনিও মারা যান।

নিহতদের মধ্যে আবু সুফিয়ান আরমান– উপজেলার দক্ষিণ রাজানগর ইউনিয়নের আবিদ পাড়া এলাকার মো. কামাল ভান্ডারীর ছেলে। সে ধামাইরহাট হযরত শাহ সূফি ছালেহ আহমদ সুন্নীয়া মাদ্রাসার নবম শ্রেণির ছাত্র।

অন্যজনের নাম মো. আকিব (১৬)। সে উপজেলার লালানগর ইউনিয়নের ৭নং ওয়ার্ড আলমশাহ পাড়া হাজি বাড়ি এলাকার ওসমান গণির ছেলে এবং রাজাভুবন উচ্চ বিদ্যালয়ে নবম শ্রেণির ছাত্র।

জানা যায়, দুর্ঘটনার সময়ে আকিব বাইক চালাচ্ছিলো, আর পেছনে বসা ছিলো আবু সুফিয়ান। ঘটনার পর রাস্তার পাশে পড়েছিল দুমড়ে মুচড়ে যাওয়া মোটরসাইকেলটি। আর তার পাশে পড়েছিলো একজনের নিথর দেহ। অন্যজনকে পাওয়া য়ায় আশঙ্কাজনক পরিস্থিতিতে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাট প্রেসক্লাবের উদ্যোগে কম্বল বিতরণ

পটুয়াখালীতে গণভোট ২০২৬ বিষয়ে প্রচারনা উপলক্ষে “রোড শো” এর উদ্বোধন

রাজধানীতে নিজ বাসায় জামায়াত নেতা খুন!

কাপাসিয়ায় যুবকের রহস্যজনক মৃত্যু

দেবিদ্বারে নিখোঁজের ১২ দিন পর অটোরিকশাচালকের লাশ উদ্ধার

ভোলায় করিম-বানু ফাউন্ডেশনের কম্বল ও খাবার বিতরণ

রাঙ্গুনিয়ায় ভোটকেন্দ্র প্রধানদের সাথে উপজেলা প্রশাসনের মতবিনিময় ‎

সাভারে বিএনপির পক্ষ থেকে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

বকশীগঞ্জে ৮ লাখ টাকার ভারতীয় কসমেটিকসহ আটক ২

রাঙ্গামাটিতে গ্যাসের সংকটে অটোরিকশা চলাচল বন্ধ, ভোগান্তিতে শহরবাসী

১০

বোয়ালখালীতে মাইক্রোবাসের ধাক্কায় শিশুর মৃত্যু

১১

বেসরকারি হাসপাতাল / ক্লিনিক পরিদর্শন টিম, লাইসেন্স প্রদানে করছে অনিয়ম

১২

ইউনূস সরকারের পদক্ষেপে অস্বস্তিতে ভারত? কী বলছেন দেশটির সেনাপ্রধান

১৩

ব্রাহ্মণবাড়িয়ায় ভুয়া ডাক্তারকে ৫০ হাজার টাকা জরিমানা

১৪

শ্রীপুরে গণভোট বিষয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

১৫

সিংড়ার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত অধ্যক্ষ রকিবুল ইসলাম

১৬

ব্রাহ্মণবাড়িয়ায় ২ গোষ্ঠীর সংঘর্ষে সাবেক ইউপি সদস্য নিহত

১৭

চট্টগ্রাম-১৪ আসনে ১১দলীয় জোট প্রার্থী ওমর ফারুকের সমর্থনে রায়জোয়ারাতে উঠান বৈঠক

১৮

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে কচাকাটায় দোয়া মাহফিল ও শোকসভা

১৯

অপারেশন সিঁদুর এখনও চলছে, পাকিস্তানের ভুলে ফের শুরু হতে পারে হামলা

২০