Online Desk
২৮ জানুয়ারী ২০২৬, ৬:৩৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বিআরটিসি ও ভিশনস্প্রিং এর মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর

বিআরটিসি ও ভিশনস্প্রিং এর মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর

স্টাফ রিপোর্টার: রাষ্ট্রীয় মালিকানাধীন পরিবহন সংস্থা বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন (বিআরটিসি)’র চালক ও কর্মকর্তা/কর্মচারীদের চক্ষু সেবা দেওয়ার লক্ষ্যে বিআরটিসি ও ভিশনস্প্রিং বাংলাদেশ এর মধ্যে এক সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

বুধবার বিকাল ৩টায় রাজধানী ঢাকার মতিঝিলে ‘পরিবহন ভবন’ এর সভাকক্ষে এ সমঝোতা চুক্তিতে বিআরটিসি’র পক্ষে স্বাক্ষর করেন সংস্থাটির চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লা এবং ভিশনস্প্রিং বাংলাদেশ এর পক্ষে প্রতিষ্ঠানটির কান্ট্রি ডিরেক্টর মিশা মাহজাবীন।

চুক্তি অনুযায়ী, ভিশনস্প্রিং বাংলাদেশ বিআরটিসি’র প্রায় ৪ হাজার জন চালক ও কর্মকর্তা/কর্মচারীকে চক্ষুপরীক্ষা সেবা প্রদান করবে। যাদের চশমার প্রয়োজন হবে (রিডিং গ্লাস ও প্রেসক্রিপশন উভয় ধরণের) তাদেরকে চশমা প্রদান করা হবে। চোখ পরীক্ষার এই কার্যক্রম প্রাথমিকভাবে ঢাকা থেকে শুরু হবে এবং ধীরে ধীরে সারাদেশে বিআরটিসি’র ডিপো/ইউনিটগুলোতে উক্ত কার্যক্রম চলবে। পরীক্ষা ফি বাবদ সেবাগ্রহীতারা জনপ্রতি ৫০ টাকা নিবন্ধন ফি প্রদান করবেন।

প্রদানের এই কার্যক্রম আগামী ১ ফেব্রুয়ারি, ২০২৬ হতে শুরু করে আগামী ৩০শে এপ্রিল, ২০২৭ সাল পর্যন্ত চলবে। অনুষ্ঠানে বিআরটিসি চেয়ারম্যান, আব্দুল লতিফ মোল্লা বলেন, ঢাকা ও ঢাকার বাইরে আমাদের চালকরা এই চক্ষুপরীক্ষা সেবা কার্যক্রমের আওতায় আসলে, চালকদের চোখ পরীক্ষা করতে পারলে- চালকরা অন্তত চক্ষু সমস্যার কারণে দূর্ঘটনা কম করবে। তাই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ।

ভিশনস্প্রিং বাংলাদেশ এর কান্ট্রি ডিরেক্টর মিশা মাহজাবীন বলেন, বাংলাদেশে আমরা ইতোমধ্যে বিভিন্ন কর্মক্ষেত্রে প্রায় পাঁচ লাখ শ্রমিকের চোখ পরীক্ষা করেছি এবং তাদের মধ্যে ৩০ শতাংশের বেশি শ্রমিকের চশমার প্রয়োজন ছিল এবং তারা চশমা পেয়েছেন। আমরা আরও বেশি এ সেবা পৌঁছে দিতে চাই।

২০০১ সাল থেকে ভিশনস্প্রিং নিম্ন আয়ের মানুষদের জন্য সাশ্রয়ী মূল্যে চশমা পৌঁছে দিতে কাজ করছে। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিআরটিসি’র পরিচালক অর্থ ও হিসাব, ড অনুপম সাহা, পরিচালক প্রশাসন ও অপারেশন, মো. রাহেনুল ইসলাম, পরিচালক কারিগরী ও প্রশিক্ষণ, কর্নেল কাজী আইয়ুব আলী, কর্পোরেশনের বিভিন্ন বিভাগের জিএম, ডিজিএমগণ, প্রধান কার্যালয়ের কর্মকর্তাবৃন্দ এবং ভিশনস্প্রিং বাংলাদেশর কর্মকর্তাগণ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কটিয়াদীতে বিএনপির নির্বাচনী জনসভা জনসমুদ্রে পরিণত

লালপুরে নাটোর-১ আসনে কলস প্রতীকের নির্বাচনী সভা

উলিপুরে বৈদ্যুতিক শর্টসার্কিটের আগুনে নিঃস্ব এক বিধবা মহিলা

সাংবাদিক গুলজার হোসেন গুরুতর অসুস্থ উন্নত চিকিৎসার জন্য দোয়া প্রার্থনা

বাগেরহাটে পুরোনো শীত কাপড় মার্কেটে আগুন

ধুনটে ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন

আশুলিয়ায় যুবদলের উদ্যোগে উঠান বৈঠক

নতুন মন্ত্রীদের জন্য প্রস্তুত ৫০ গাড়ি, সম্ভাব্য শপথ ১৭ ফেব্রুয়ারি

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের চুক্তিতে চিন্তিত ভারতীয় পোশাক রপ্তানিকারকরা

জাতীয় ছাত্রশক্তি মিরসরাই উপজেলা শাখার আহবায়ক কমিটি গঠিত

১০

বাঁশখালীতে র‍্যাবের অভিযানে রিভলভার, বন্দুক ও বিপুল গোলাবারুদ উদ্ধার

১১

দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় ১৩তম বাংলাদেশ

১২

সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

১৩

লংগদুতে ওয়ামির মসজিদ মাদ্রাসার কমপ্লেক্সের শুভ উদ্বোধন

১৪

ভোটের জোয়ারে উত্তাল শেরপুর-২: জামায়াতের শেষ জনসভায় মানুষের ঢল

১৫

জনগণের ভোটে সরকার না হলে আইনের শাসন সম্ভব নয়: ভিপি আইনুল হক

১৬

দিনাজপুরের ফুলবাড়ীতে ধানের শীষের বিশাল শো-ডাউন

১৭

ভূরুঙ্গামারীতে প্রচারণার শেষ দিনে জামায়াত প্রার্থীর জনসভায় জনতার ঢল

১৮

পটুয়াখালী-৩ আসনে প্রচারনার শেষ দিনে ট্রাক মার্কার সমর্থনে নির্বাচনী জনসভা জনসমুদ্র পরিণত

১৯

কোন দল বা গোষ্ঠীর নয়, ১৮ কোটি মানুষের বিজয় চাই: ডা. শফিকুর রহমান

২০