ঢাকা

বিইউএফটি ন্যাশনাল কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

  আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি ১০ নভেম্বর ২০২৫ , ৬:০০:১৬ প্রিন্ট সংস্করণ

বিইউএফটি ন্যাশনাল কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

শিক্ষার্থীদের মধ্যে সুস্থ প্রতিযোগিতার মনোভাব গড়ে তোলার লক্ষ্যে বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজি (বিইউএফটি) ব্র্যান্ড অ্যাম্বাসেডর টিমের সহযোগিতায় অনুষ্ঠিত হয়েছে“এম অ্যান্ড জে গ্রুপ প্রেজেন্টস বিইউএফটি ন্যাশনাল কুইজ কম্পিটিশন ২০২৫ পাওয়ার্ড বাই “জায়ান্ট গ্রুপ”। সাভার উপজেলা প্রতিনিধি মশিউর রহমানের রিপোর্টে:

সোমবার দিনব্যাপী বিশ্ববিদ্যালয় অডিটোরিয়ামে চলে তাদের এই আয়োজন।

বিইউএফটি’র ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার আইয়ুব নবী খানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন বিইউএফটি বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ও বিজিএমইএর সাবেক সভাপতি ফারুক হাসান।

বিশেষ অতিথি ছিলেন বিইউএফটি বোর্ড অব ট্রাস্টিজের সদস্য মোহাম্মদ নাসির। জনসংযোগ বিভাগের পরিচালক মুহাম্মদ ইমতিয়াজের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ফ্যাকাল্টি অব সায়েন্সেসের ডিন অধ্যাপক ড. মো. আব্দুল জলিল।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষক-শিক্ষিকা ও কর্মকর্তা সহ আরও অনেকে।

দিনব্যাপী এ প্রতিযোগিতায় দেশের বিভিন্ন অঞ্চল থেকে প্রথম রাউন্ডে উত্তীর্ণ ৫০০ শতাধিক এরও বেশি কলেজ শিক্ষার্থী ও তাঁদের অভিভাবকরা অংশগ্রহণ করেন।

প্রতিযোগীরা দ্বিতীয় এমসিকিউ রাউন্ডে অংশগ্রহণ করেন। সেখান থেকে ২০টি দল কোয়ার্টার ফাইনালে উন্নীত হয়। পরবর্তী বাজার রাউন্ডে ৬টি দল সেমিফাইনালে প্রতিদ্বন্দ্বিতা করে। শেষে ৪টি দল গ্র্যান্ড ফাইনালে জায়গা করে নেয়, যেখানে অনুষ্ঠিত হয় অডিও-ভিজ্যুয়াল ও র‍্যাপিড-ফায়ার রাউন্ড। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেওয়া হয়।

আরও খবর

Sponsered content