Ibrahim Atiullah Anik
২৭ ডিসেম্বর ২০২৫, ৭:০১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বিএনপি’র নির্বাচনী প্রচারণায় অংশ নিতে হেলিকপ্টারযোগে গ্রামে ফিরলেন প্রবাসী ব্যবসায়ী

বিএনপি'র নির্বাচনী প্রচারণায় অংশ নিতে হেলিকপ্টারযোগে গ্রামে ফিরলেন প্রবাসী ব্যবসায়ী

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জ-১ আসনে বিএনপি’র মনোনীত ধানের শীষ প্রতীকের এমপি প্রার্থী সেলিমুজ্জামান সেলিমের পক্ষে নির্বাচনী প্রচার-প্রচারণায় অংশ নিতে দীর্ঘ ১০ বছর পর সুদূর সৌদি আরব থেকে বিমান যোগে রাজধানী ঢাকায় অবতরণের পর হেলিকপ্টারে চড়ে শনিবার (২৭ ডিসেম্বর) দুপুরে মুকসুদপুর উপজেলার কাশালিয়া নিজ গ্রামে পৌঁছালেন মুকসুদপুর উপজেলা বিএনপির প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক, সৌদি প্রবাসী, বিশিষ্ট সমাজসেবক শাহাবুদ্দিন মিয়া।

হেলিকপ্টারে সফরসঙ্গী হিসেবে শাহাবুদ্দিন মিয়ার বাবা আব্দুল হান্নান মিয়া, দুই সন্তান সহ শাহাবুদ্দিন মিয়ার রাজনৈতিক উপদেষ্টা প্রকৌশলী খসরুল আলম উজ্জ্বল উপস্থিত ছিলেন।
হেলিকপ্টার থেকে অবতরণের পর রাজনৈতিক নেতৃবৃন্দ ছাড়াও সকাল থেকে অপেক্ষমান নবীন-প্রবীণ সহ সকল শ্রেণি-পেশার প্রায় সহস্রাধিক মানুষ শাহাবুদ্দিন মিয়াকে ফুলের মালা দিয়ে বরণ করে নেন।

এদিকে দীর্ঘ এক দশক পর হেলিকপ্টার যোগে মানবতার ফেরিওয়ালা নামে খ্যাত মানবিক মানুষ শাহাবুদ্দিন মিয়ার আগমন উপলক্ষে তীব্র শীত উপেক্ষা করে সকাল থেকেই উৎসুক জনতার ভিড় জমে কাশালিয়া পূর্বপাড়া সাংবাদিক ফকির মিরাজ আলী শেখের বাড়ি সংলগ্ন উন্মুক্ত মাঠে। পরে এলাকার যুব সমাজের আয়োজনে আয়োজিত সম্বর্ধনা অনুষ্ঠানে ইউনিয়নের সকলেই শাহাবুদ্দিন মিয়াকে ফুল দিয়ে বরণ করেন।

এ সময় মুকসুদপুর উপজেলা বিএনপির প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক, সৌদি প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী শাহাবুদ্দিন মিয়া আমাদের প্রতিনিধিকে জানান, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তিনি গোপালগঞ্জ-১ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ধানের শীষ প্রতীকে এমপি পদপ্রার্থী- সেলিমুজ্জামান সেলিমের পক্ষে নির্বাচনী প্রচার-প্রচারণায় অংশ নেওয়ার জন্যই তিনি দেশে ফিরেছেন। দল-মত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধভাবে সেলিমুজ্জামান সেলিমকে বিপুল ভোটে জয়যুক্ত করতে তিনি সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন। বিএনপি’র কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সেলিমুজ্জামান সেলিম ভাই সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হলে মুকসুদপুর ও কাশিয়ানীর ব্যাপক উন্নয়ন হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এ সময় এশিয়ান টিভির স্টাফ রিপোর্টার ও প্রবাস ফেরত শাহাবুদ্দিন মিয়ার চাচা ফকির মিরাজ আলী শেখ, জলিরপাড় ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আলী আজগর মিয়া, কাশালিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মাফিকুল ইসলাম ফকির, সিনিয়র সহ-সভাপতি শহীদ সিকদার, কাশালিয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য সুজন টিকাদার সহ সকল শ্রেণি-পেশার প্রায় সহস্রাধিক মানুষ উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উলিপুরে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

উলিপুরে ভাগিনার লাঠির আঘাতে মামার মৃত্যু, ভাগিনা গ্রেপ্তার

মাহফিলে যাওয়ার পথে বাসচাপায় শ্যালক-দুলাভাইয়ের মৃত্যু

ধুনটে ইউপি সদস্য সহ ১০ জুয়াড়ি গ্রেফতার

দেশের সাফল্যের দরজা খোলার চাবিকাঠি জনগণের হাতে – অধ্যাপক আলী রীয়াজ

ধুনটে সেচ যন্ত্রের পাইপ ভাংচুর, সেচ কাজ ব্যাহত

নাগেশ্বরীতে দুস্থ ও প্রতিবন্ধী শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

“বেকারদের কর্মসংস্থান ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নই হবে আমার প্রথম পদক্ষেপ” — সাইদ উদ্দিন খান জাবেদ

বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের ‘বার্ষিক ব্যবসায়িক সম্মেলন’ অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ঢাকা -সিলেট মহাসড়কে মাদক কারবারি গ্রেফতার

১০

কাজিপুরে একই মঞ্চে নির্বাচনী ইশতেহার ঘোষণা

১১

রপ্তানি বহুমুখীকরণ করতে হবে- বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন

১২

মোরেলগঞ্জে প্রধান শিক্ষক জাকির হোসেনকে বিদায় সংবর্ধনা

১৩

দিনাজপুর ৬টি আসনে ভোটের মাঠে লড়াই করবেন ৪০ জন প্রার্থী

১৪

সিরাজদিখানে শেখ আব্দুল্লাহকে অভিনন্দন জানিয়ে লতব্দীতে বিএনপির আনন্দ মিছিল

১৫

গৌরীপুরে ২৯৪ তম স্কাউট ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত

১৬

আশুলিয়ায় শ্রমিক ফেডারেশন নেতৃবৃন্দদের সাথে থানা শ্রমিক দলের মতবিনিময় সভা

১৭

জয়পুরহাটে জামায়াতে ইসলামীসহ ১০ দলীয় জোটের প্রচার মিছিল অনুষ্ঠিত হয়েছে

১৮

গৌরীপুরে শিবিরের বিক্ষোভ মিছিল

১৯

আসন্ন নির্বাচনকে সামনে রেখে পটুয়াখালীতে নির্বাচনী সৌহার্দের সংলাপ অনুষ্ঠিত

২০