Ibrahim Atiullah Anik
১৩ ডিসেম্বর ২০২৫, ৪:৩৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বিএনপির সাবেক এমপি আক্তারুজ্জামান জামায়াতে ইসলামীতে যোগদান করলেন

বিএনপির সাবেক এমপি আক্তারুজ্জামান জামায়াতে ইসলামীতে যোগদান করলেন
ছবি : সংগৃহীত

সাবেক এমপি ও মুক্তিযোদ্ধা মেজর (অব.) আক্তারুজ্জামান বাংলাদেশ জামায়াতে ইসলামীতে আনুষ্ঠানিকভাবে যোগ দিয়েছেন। তিনি শনিবার (১৩ ডিসেম্বর) সকাল ৯টায় কেন্দ্রীয় কার্যালয়ে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন এবং সংগঠনের প্রাথমিক সহযোগী সদস্য ফরম পূরণ করে যোগদান করেন।

যোগদানের সময় মেজর (অব.) আক্তারুজ্জামান সংগঠনের নীতি ও আদর্শ, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় জামায়াতে ইসলামী’র অবিচল অবস্থানের প্রতি তার পূর্ণ আস্থা ও সন্তোষ প্রকাশ করেন। তিনি জানান, ইসলাম ও ইসলামী মূল্যবোধ, দেশের স্বার্থ এবং স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় তিনি অবশিষ্ট জীবন উৎসর্গ করবেন। এছাড়া তিনি দলীয় শৃঙ্খলা, নিয়মনীতি ও আনুগত্যের প্রতি সর্বদা অনুগত থাকার অঙ্গীকার করেন। জামায়াত আমির ডা. শফিকুর রহমান তাকে আন্তরিকভাবে আলিঙ্গন করেন এবং দীর্ঘ নেক হায়াত কামনা করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার এবং সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম।

মেজর (অব.) আক্তারুজ্জামান বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের একজন বীর মুক্তিযোদ্ধা, প্রবীণ রাজনীতিবিদ এবং গণতান্ত্রিক আন্দোলনের একজন প্রভাবশালী নেতা। স্বাধীনতার পর থেকে তিনি রাজনীতি ও সমাজকল্যাণমূলক কাজে সক্রিয়। তিনি বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর এবং বিএনপি থেকে দুইবার কিশোরগঞ্জ-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। বর্তমানে মুক্তিযোদ্ধাদের মর্যাদা ও ন্যায্য স্বীকৃতি নিশ্চিত করতে তিনি নানা ধরনের কার্যক্রমে সম্পৃক্ত রয়েছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উলিপুরে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

উলিপুরে ভাগিনার লাঠির আঘাতে মামার মৃত্যু, ভাগিনা গ্রেপ্তার

মাহফিলে যাওয়ার পথে বাসচাপায় শ্যালক-দুলাভাইয়ের মৃত্যু

ধুনটে ইউপি সদস্য সহ ১০ জুয়াড়ি গ্রেফতার

দেশের সাফল্যের দরজা খোলার চাবিকাঠি জনগণের হাতে – অধ্যাপক আলী রীয়াজ

ধুনটে সেচ যন্ত্রের পাইপ ভাংচুর, সেচ কাজ ব্যাহত

নাগেশ্বরীতে দুস্থ ও প্রতিবন্ধী শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

“বেকারদের কর্মসংস্থান ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নই হবে আমার প্রথম পদক্ষেপ” — সাইদ উদ্দিন খান জাবেদ

বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের ‘বার্ষিক ব্যবসায়িক সম্মেলন’ অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ঢাকা -সিলেট মহাসড়কে মাদক কারবারি গ্রেফতার

১০

কাজিপুরে একই মঞ্চে নির্বাচনী ইশতেহার ঘোষণা

১১

রপ্তানি বহুমুখীকরণ করতে হবে- বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন

১২

মোরেলগঞ্জে প্রধান শিক্ষক জাকির হোসেনকে বিদায় সংবর্ধনা

১৩

দিনাজপুর ৬টি আসনে ভোটের মাঠে লড়াই করবেন ৪০ জন প্রার্থী

১৪

সিরাজদিখানে শেখ আব্দুল্লাহকে অভিনন্দন জানিয়ে লতব্দীতে বিএনপির আনন্দ মিছিল

১৫

গৌরীপুরে ২৯৪ তম স্কাউট ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত

১৬

আশুলিয়ায় শ্রমিক ফেডারেশন নেতৃবৃন্দদের সাথে থানা শ্রমিক দলের মতবিনিময় সভা

১৭

জয়পুরহাটে জামায়াতে ইসলামীসহ ১০ দলীয় জোটের প্রচার মিছিল অনুষ্ঠিত হয়েছে

১৮

গৌরীপুরে শিবিরের বিক্ষোভ মিছিল

১৯

আসন্ন নির্বাচনকে সামনে রেখে পটুয়াখালীতে নির্বাচনী সৌহার্দের সংলাপ অনুষ্ঠিত

২০