
সাভার (ঢাকা) প্রতিনিধি: আসন্ন নির্বাচনে বিজয়ী হলে সাভার থেকে মাদক ও চাঁদাবাজি নির্মল করার ঘোষণা দিয়েছেন বিএনপির মনোনীত প্রার্থী ডাঃ দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু।
শনিবার বিকেলে সাভারের বিরুলিয়া ইউনিয়নে আকরাইন এলাকায় পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে এসব কথা জানান।
এ সময় সাভার থানা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেনের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন বিরুলিয়া ইউনিয়ন বিএনপির সহ সভাপতি মোঃ জাহেদুল ইসলাম জাহেদ ও সাবেক সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন সহ দলের অন্যান্য নেতাকর্মীরা।