Shakil Shah
৯ ডিসেম্বর ২০২১, ৭:২৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বিএনপি নেতা আলালের বিরুদ্ধে শরীয়তপুরে মামলা

ভোরের দর্পণ ডেস্ক:

প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে অশ্লীল ও কুরুচিপূর্ণ বক্তব্য দেওয়ার অভিযোগে বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালের বিরুদ্ধে মামলা করেছেন শরীয়তপুর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসেন। আজ বৃহস্পতিবার দুপুরে শরীয়তপুরের চিফ জুডিশিয়াল ম্যাজেস্ট্রিট আমলি আদালতে এ মামলা দায়ের করা হয়।

এ বিষয়ে অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসেন বলেন, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি ভিডিওতে মোয়াজ্জেম হোসেন আলাল প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অশ্লীল ও কুরুচিপূর্ণ বক্তব্য দিয়েছেন, যা অত্যন্ত মানহানিকর। এ ধরনের কুরুচিপূর্ণ বক্তব্য রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত এবং সরকার তথা দেশের জনগণের জন্য মানহানিকর। তাই শেখ হাসিনার একজন কর্মী হিসেবে মামলা দায়ের করেছি।

এ ছাড়াও আলালকে অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিকেলে শরীয়তপুর শহরে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে কুশপুত্তলিকা দাহ ও বিক্ষোভ এবং সংক্ষিপ্ত সমাবেশ করা হয়েছে।
এতে অংশ নেন, শরীয়তপুর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসেন, সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, পৌরসভার সাধারণ সম্পাদক আমির হোসেন খান, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক নুহুন মাদবর প্রমুখ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংবাদপত্রের স্বাধীনতায় কারও সঙ্গে বৈরী আচরণ নয়: প্রধানমন্ত্রী

মাথাপিছু জিডিপিতে ভারতকে ছাড়াতে পারে বাংলাদেশ: আইএমএফ

পটুয়াখালীতে এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিচ্ছে ২৫,২৩০ পরীক্ষার্থী

এস আলমের ২৬৮০ ব্যাংক অ্যাকাউন্ট জব্দ : সংসদে অর্থমন্ত্রী

“লংগদুতে এসএসসি ও সমমানের পরীক্ষার প্রথম দিনেই অনুপস্থিত আট জন”

আড়াইহাজার থানা পুলিশের সহায়তায় হারানো সংসার ফিরে পেল এক অসহায় নারী

খুলনার নতুন পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলাম

দশমিনায় পুবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

চুক্তি না হলে যুদ্ধ, প্রস্তুত সামরিক বাহিনী : ট্রাম্প

নবাগত জেলা প্রশাসকের সাথে নরসিংদী জেলা প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময়

১০

খুলনা প্রেস ক্লাব নির্বাচন ৩০ এপ্রিল, ১৫ পদে ২৭ প্রার্থী

১১

মার্কিন অবরোধ ভেঙে ইরানের জলসীমায় পৌঁছাল তেলবাহী জাহাজ

১২

‎কাপাসিয়ায় সংবাদ সম্মেলন

১৩

বাঁশখালীতে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরায় নৌযান জব্দ, জরিমানা

১৪

শ্রীপুরে ভূমিহীনদের উচ্ছেদের হুমকির প্রতিবাদের মানববন্ধন ও বিক্ষোভ

১৫

দিনাজপুর শিক্ষাবোর্ডের অধীনে বাংলা প্রথম পত্রে ১১৭৮ জন পরীক্ষার্থী অনুপস্থিত

১৬

নওগাঁয় চার খুনের ঘটনায় শিউরে ওঠার মতো তথ্য

১৭

কাহালুর বিশিষ্ট মৎস্যচাষী শফিকুলের প্রায় ৫ লক্ষ টেংরা ও শিং মাছের পোনা ভাইরাসে মারা গেছে

১৮

ঋণখেলাপিদের সঙ্গে কোনো ধরনের সমঝোতার সুযোগ নেই: অর্থমন্ত্রী

১৯

দিনাজপুরে ভুট্টার বাম্পার ফলন

২০