Shakil Shah
৩০ অক্টোবর ২০২১, ৪:১৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বিএনপি শিকড় থেকে বিচ্ছিন্ন, নির্বাচন বিমুখ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের

ভোরের দর্পণ ডেস্ক:

সরকার নয়, বিএনপির পায়ের নিচেই মাটি নেই মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, তাদের (বিএনপি) পায়ের নিচে মাটি থাকলে তো তারা রাজপথে নামতো, নির্বাচনেও আসতো।

‘সরকারের পায়ের নিচে মাটি নেই’- বিএনপি নেতাদের এমন বক্তব্যের জবাবে শনিবার (৩০ অক্টোবর) নিজ বাসভবনে ব্রিফিংকালে ওবায়দুল কাদের এসব কথা বলেন।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, আ.লীগ পরমতসহিষ্ণু বলেই বিএনপি এখনো রাজনীতি করতে পারছে। নেতিবাচক ও ষড়যন্ত্রের রাজনীতির জন্য বিএনপির পায়ের নিচে মাটি নেই। তাই তারা শিকড় থেকে বিচ্ছিন্ন এবং নির্বাচন বিমুখ।

তিনি বলেন, ১৫ ফেব্রুয়ারির ভোটারবিহীন নির্বাচনের মাধ্যমে বিএনপিই গণতন্ত্রকে বঙ্গোপসাগরে ফেলতে চেয়েছিল। সোয়া এক কোটি ভুয়া ভোটার সৃষ্টি করে তারাই গণতন্ত্রকে ধূলিসাৎ করতে চেয়েছিল। এমনকি বিএনপি সংবিধান থেকে গণতন্ত্র ও গণতান্ত্রিক মূল্যবোধের মূলোৎপাটনও করেছে।

বিএনপি গণতন্ত্র হত্যাকারী উল্লেখ করে কাদের বলেন, আওয়ামী লীগ ও শেখ হাসিনা গণতন্ত্রের রক্ষাকারী। জিয়াউর রহমান সেনাপ্রধান থাকাকালীন হ্যাঁ-না ভোট করে গণতন্ত্রকে হত্যা করেছিল। গণতন্ত্র বিকাশের পথে বহু বাধা-বিপত্তি অতিক্রম করে শেখ হাসিনা গণতন্ত্রকে সঠিক পথে এনেছেন।

তিনি বলেন, অপরদিকে বিএনপি তাদের অগণতান্ত্রিক আচরণ এবং ষড়যন্ত্রের রাজনীতি দিয়ে গণতন্ত্র বিকাশে পদে পদে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে। গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া এখন সময়ের ব্যাপার। কিন্তু বিএনপি যদি বিরোধীদল হিসেবে দায়িত্বশীল ভূমিকা পালন করত, তাহলে গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ পেতে খুব দীর্ঘ সময়ের প্রয়োজন হতো না।

আওয়ামী লীগের এই শীর্ষ নেতা বলেন, সরকার ও বিরোধীদল উভয় মিলেই গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে পারে। কিন্তু সেখানে বিরোধীদল গণতন্ত্র প্রতিষ্ঠার পথে বারবার বাধা সৃষ্টি করছে। বিএনপি আন্দোলন-নির্বাচনে ব্যর্থ হয়ে এখন সাম্প্রদায়িক শক্তিকে দেশ ও সরকারের বিরুদ্ধে উসকে দিচ্ছে।

তিনি বলেন, দেশে গণতন্ত্র আছে বলেই বিএনপি সরকারের সমালোচনা করতে পারছে এবং বক্তব্য, বিবৃতি, মানববন্ধন, আলোচনা, টকশোসহ নানা উপায়ে সমালোচনা করছে। এজন্য সরকারতো তাদের কোনো শাস্তি দিচ্ছে না। আওয়ামী লীগ সহনশীল বলেই পঁচাত্তরে জাতির পিতাকে সপরিবারে হত্যা, একুশে আগস্টে শেখ হাসিনাকে টার্গেট করে হত্যার চেষ্টা করার পরও আওয়ামী লীগ প্রতিশোধ পরায়ন হয়নি।

ওবায়দুল কাদের বলেন, দেশের জনগণ শেখ হাসিনার নেতৃত্বের প্রতি আস্থাশীল। জনগণ সরকারের ওপর খুশি বলেই বিএনপির গাত্রদাহ হয়। বিএনপি চেয়েছিল দেশের মানুষ না খেয়ে রাস্তায় মরে পড়ে থাকুক। কিন্তু তা হয়নি বলে বিএনপির অন্তর্জ্বালা শুরু হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মির্জাপুরে জুলাই যোদ্ধাদের নিয়ে আলোচনা সভা

নিখোঁজের এক দিন পর ঘাঘর নদ থেকে শিশুর মরদেহ উদ্ধার

ধানের শীষের বিজয় সকল ধর্ম-বর্ণের: আসলাম চৌধুরী

কক্সবাজারের ২২২ কি.মি দক্ষিণপূর্বে আঘাত হানল ভূমিকম্প

নবনির্বাচিত এমপিদের শপথ পড়াতে সিইসিকে চিঠি

আড়াইহাজারে ছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

বাগেরহাটে মডেল একাডেমির উদ্যোগে বৃত্তি প্রাপ্ত ৪২ শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান

গোপালগঞ্জ-২ আসনে নবনির্বাচিত এমপি ডাঃ কে এম বাবরকে স্বাস্থ্য প্রতিমন্ত্রী হিসেবে দেখতে চান সাধারণ মানুষ

দীর্ঘ ১৮ মাস পরে দশমিনায় খুলল আ’লীগ কার্যালয়

বাংলাদেশের উন্নয়নে এনজিওদের ভূমিকা এবং গণমাধ্যমের সম্পৃক্ততা বিষয়ক মতবিনিময় সভা

১০

বাউফলে যুবকের মরদেহ উদ্ধার

১১

চীনের ১১০টিরও বেশি গন্তব্যে সহজ সংযোগ দিচ্ছে এমিরেটস

১২

তরুণাই পারে দেশের পরিবর্তন আনতে শিরোনামে বিতর্ক প্রতিযোগিতার আয়োজন

১৩

এনআরবিসি ব্যাংকের কাসা ক্যাম্পেইনে ৬৬ শাখা ও উপশাখা পুরস্কৃত

১৪

ধুনটে অভিনব কৌশলে মাদক ব্যবসায়ীকে ধরলো পুলিশ

১৫

রমজানে কার্ডহোল্ডারদের বিশেষ সুবিধা প্রদানের জন্য ব্যাংক এশিয়া-শেফস টেবিলের চুক্তি স্বাক্ষর

১৬

স্বরূপকাঠিতে নাচ গান আবৃত্তিতে বসন্ত বরণ

১৭

পাখি শিকার করায় নাগেশ্বরীতে যুবকের এক বছরের কারাদন্ড

১৮

বাগেরহাটে রিকের উদ্যোগে প্রবীণদের সামাজিক কেন্দ্র উদ্বোধন

১৯

ছায়া মন্ত্রিসভা গঠনের সিদ্ধান্তকে স্বাগত জানায় বিএনপি: সালাহউদ্দিন

২০