
ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর উপজেলার চান্দুরা ইউনিয়নে উন্নয়ন ফোরাম এর আয়োজন দুই হাজারের বেশি অসহায় গরিবদের মাঝে ফ্রি মেডিকেল সার্ভিস দেওয়া হয়েছে।
২০শে ডিসেম্বর (শনিবার) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দাউদপুর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এ সার্ভিস প্রদান করা হয়েছে।
এ সময় উদ্বোধনী ক্যাম্পে উপস্থিত ছিলেন, দাউদপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাজাহান খান ও হেফাজতে ইসলাম এর ইউনিয়ন সাধারণ সম্পাদক মাওলানা আফজাল হোসেন সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
চান্দুরা ইউনিয়ন উন্নয়ন ফোরামের আহ্বায়ক শিহাব উদ্দিন, ইউনিয়ন জামায়াতে ইসলাম সভাপতি ফরিদ আহমেদ খান, চিকিৎসা ফোরাম সভাপতি মুখলেসুর রহমান ও যুব জামাত সভাপতি হোসেন মোহাম্মদ এর সার্বিক পরিচালনা ও সহযোগিতায় এ আয়োজন করা হয়।
চান্দুরা সহ আশেপাশের ইউনিয়ন গুলির দুই হাজারেরও বেশি রোগীর ২৩জন অভিজ্ঞ চিকিৎসক মেডিসিন, সার্জারি, অর্থোপেডিক, ডায়াবেটিস, মা ও শিশু, গাইনি ও প্রসূতি, যৌন ও চর্ম, ডেন্টাল ও চক্ষু বিশেষজ্ঞ দ্বারা বিনামূল্যে চিকিৎসা দেওয়া হয়েছে।
এরই মধ্যে নিতান্তই অসহায় গরিবদের মাঝে লক্ষাধিক টাকার মেডিসিন বিতরণ করা হয়। ডাক্তারের প্রেসক্রিপশনের ১০ জন অসহায়কে ফ্রি অপারেশন এর ব্যবস্থা করা হয়েছে।
এ সময় সেবা প্রাপ্তিরা জানান, গরিবরা টাকার অভাবে ভালো চিকিৎসকের চিকিৎসা নিতে পারে না। আমরা এই ফ্রি চিকিৎসা পেয়ে আনন্দিত। এবং আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।
এ সময় আয়োজকদের মধ্যে শিহাব উদ্দিন জানান, আমাদের জনগণের সেবাই সার্থকতা। জনগণের সেবাতেই আত্মতৃপ্তি লুকিয়ে আছে।