
বিজয়নগর উপজেলা বাংলাদেশ জামায়াতে ইসলাম কর্তৃক বেকারত্ব দূরীকরণের প্রকল্পে, গরিব অসহায়দের মধ্যে অটোরিক্সা ও সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।
২২শে নভেম্বর (শনিবার) সকাল ১০টায় দাউদপুর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মাওলানা শিহাব উদ্দিন, সেক্রেটারি চান্দুরা ইউনিয়ন জামায়েত ইসলাম এর পরিচালনায়, মাওলানা ইসহাক এর সঞ্চালনায় ও ফরিদ আহমেদ মাস্টার এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, মুবারক হোসেন জেলা আমির জামায়াতে ইসলাম, হাফেজ মোহাম্মদ নুরুল্লাহ সাদি এর কুরআন তেলাওয়াতের মাধ্যমে, বক্তব্য রাখেন, আব্দুল কাইয়ুম, সাবেক ছাত্রনেতা সেলিম উদ্দিন, ছাত্রশিবিরের রেদওয়ান ভূঁইয়া, জামায়াত ইসলাম বুধন্তী ইউনিয়নের সহ-সভাপতি লুৎফর রহমান, মাওলানা শিহাব উদ্দিন, মোঃ রোকন উদ্দিন, আব্দুল্লাহপুর গ্রামের আব্দুল করিম, আলী নেওয়াজ উপজেলা সাধারণ সম্পাদক জামায়েত ইসলাম, মুফতি মোহাম্মদ মোজাম্মেল, হোসেন আহমদ, ইসলামী সংগীত গীতিকার মাইন উদ্দিন মোল্লা আদহাম প্রমুখ।
এসময় উপস্থিত জামায়াতে ইসলাম সমর্থকদের উদ্দেশ্যে প্রধান অতিথি বলেন, বাংলাদেশকে দারিদ্র দুর্নীতিমুক্ত করতে হলে দাঁড়িপাল্লা একবার ভোট দিয়ে দেখুন। বিগত আওয়ামী স্বৈরাচার জামায়াতে ইসলামের শীর্ষ স্থানীয় নেতাদের অন্যায় ভাবে হত্যা করা হয়েছে। জামায়াতে ইসলাম মাফ করতে জানে। অন্যায়কে নির্বাচনের মাধ্যমে প্রতিশোধ নিতে চাই। হত্যার বদলে হত্যা করে নয়। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে চাই।