Ibrahim Atiullah Anik
২৬ নভেম্বর ২০২৫, ৭:৩৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বিজয়নগরে মাদক মামলায় ওয়ারেন্ট ভুক্ত আসামি গ্রেফতার

বিজয়নগরে মাদক মামলায় ওয়ারেন্ট ভুক্ত আসামি গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর উপজেলায় মাদক মামলায় ওয়ারেন্ট ভুক্ত আসামি মাদক কারবারি রবিন মিয়াকে গ্রেফতার করেছে বিজয়নগর থানা পুলিশ।

গ্রেফতারকৃত রবিন মিয়া (৪৫) উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের নোয়াবাদী গ্রামের মধ্যপাড়ার মৃত রহিম মিয়ার ছেলে। গত সোমবার মধ্যরাতে উপজেলার সিমনা রোড থেকে তাকে গ্রেফতার করা হয়।

গত ১৯শে সেপ্টেম্বর রাত ৯ টায় সিঙ্গারবিল ইউনিয়নের কাশিনগর এলাকায় র্যাব ৯ এর অভিযানে মোস্তফা মিয়া মস্তু (৪০) নামে একজনকে গ্রেফতার করলে সাথে থাকা সহযোগী ৫জন র্যাবের উপস্থিতিতে টের পেয়ে পালিয়ে যায়। গ্রেফতারকৃত মোস্তফাকে জিজ্ঞাসাবাদে রবিনসহ ৬জনের নাম উল্লেখ করেন এবং তাদের নির্দিষ্ট স্থানে টিনের ঘরে ১৫০ কেজি গাজা ও ১০৯৫ টি স্কপ সিরাপ উদ্ধার করেন।

গ্রেফতারকৃত মোস্তফা স্বীকারোক্তিতে ৫জন এর নামে মাদক দ্রব্য আইনে জি আর ৩৯১/২৫ নং মামলা দায়ের করা হয়। উক্ত মামলায় ওয়ারেন্ট ভুক্ত আসামি রবিনকে গত রাতে গ্রেফতার করা হয়।

এদিকে অভিযোগ রয়েছে গ্রেফতার হওয়া আসামী রবিন মিয়া আওয়ামী সরকার আমলে সিঙ্গারবিল ইউনিয়নের আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদকের পদ-পদবী ব্যবহার করে মাদক ব্যবসা চালিয়েছিলেন। বর্তমানে সরকার পতনের পর সিঙ্গারবিল ইউনিয়নের যুবদলের সাংগঠনিক সম্পাদকরে ফেস্টুন ব্যবহার করে দল পরিবর্তনের মাধ্যমে মাদক ব্যবসায় চালিয়ে যাচ্ছেন।

এ বিষয়ে সিঙ্গারবিল ইউনিয়ন যুবদল সভাপতি লিটন আহমেদ নিকট জানতে চাইলে তিনি জানান, রবিন আওয়ামীলীগের সদস্য ছিল না। সে একজন ডেকোরেটার্স ব্যবসায়ী, সব প্রোগ্রামে যেতে হয় তার। ২০২২ সালের যুবদল কমিটিতে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন। এর আগের কমিটিতেও সে সহ-সভাপতির পদে ছিলেন। আমার কমিটিতে কোন মাদক কারবারি নেই। তার বিষয়ে আমি অনেক যাচাই-বাছাই করেছি। তাকে উদ্দেশ্যপ্রণোদিত ফাঁসানো হয়েছে বলে দাবি তার।

এ বিষয়ে বিজয়নগর থানার অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম জানান, গত সেপ্টেম্বর মাসে মাদকদ্রব্য আইনে মামলার পলাতক আসামি রবিনকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। উক্ত মামলার বাকি আসামিদেরকেও গ্রেফতারের প্রক্রিয়া চলমান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটে পৌঁছে মাজার জিয়ারতে যাচ্ছেন তারেক রহমান

বাগেরহাটে জেলা লিগ্যাল এইড এর মতবিনিময় সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম-৮: নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জামায়াত নেতা ডা.আবু নাছের

আগামীর বাংলাদেশে সাম্প্রদায়িক-সম্প্রীতি চিরস্থায়ী থাকবে: মেজর হাফিজ

অসংক্রামক রোগ রোধে খাদ্য মোড়কে সতর্কবার্তা: FOPL প্রবিধান দ্রুত চূড়ান্তের দাবি

খুলনায় মাদকমুক্ত সমাজ গঠনে শিক্ষক-শিক্ষার্থী ও সুশীল সমাজের ভূমিকা শীর্ষক আলোচনা সভা

শ্রীপুরে শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন

তারেক রহমানের প্ল্যানেই এগিয়ে যাবে দেশ

ব্রাহ্মণবাড়িয়ায় অতিরিক্ত দামে গ্যাস সিলিন্ডার বিক্রয় করায় ডিলারকে জরিমানা

আড়াইহাজারে ডাকাতি নগদ টাকা স্বর্ণ লুট

১০

ফরিদপুর-১ আসনে দশদলীয় জোটের প্রার্থী প্রত্যাহার, এনসিপি নেতা স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাঠে

১১

চট্টগ্রাম-১৪ আসনে প্রতীক বরাদ্দ পেলেন ৮ প্রার্থী

১২

প্রাথমিকের শিক্ষক নিয়োগের ফল নিয়ে বিজ্ঞপ্তি

১৩

বিএনপিতে যোগ দিলেন আ.লীগের সাবেক তথ্য প্রতিমন্ত্রী

১৪

নাগেশ্বরীতে মটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১

১৫

দক্ষিণ কোরিয়ার সাবেক প্রধানমন্ত্রীকে ২৩ বছরের কারাদণ্ড

১৬

ব্যাংক এশিয়া এজেন্ট ব্যাংকিংয়ের ১২তম বর্ষপূর্তি, ৭৫ লাখ গ্রাহকের মাইলফলক অর্জন

১৭

দিনাজপুর ৬টি আসনে ভোটের মাঠে লড়াই করবেন ৪০ জন প্রার্থী

১৮

কুড়িগ্রাম-১ আসনে প্রতীক বরাদ্দ পেলেন ৬ প্রার্থী

১৯

বাগেরহাটে ২৩ প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ, তিন আসনে নির্বাচন করা সেলিমের প্রতীক ঘোড়া

২০