Shakil Shah
৪ নভেম্বর ২০২১, ৬:৫০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বিজয়নগরে মাদক সেবন করতে এসে চার যুবকের সাজা

আলমগীর হোসেন বিজয়নগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে মাদক সেবনের দায়ে, চার ব্যক্তিকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার রাত ৯টার দিকে উপজেলার পাহাড়পুর ইউনিয়নের তোফায়েলনগর এলাকায় এই সাজা প্রদান করেন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রাবেয়া আসফার সায়মা।

(৪ নভেম্বর) বৃহস্পতিবার সকালে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা প্রদানের বিষয়টি নিশ্চিত করছেন উপজেলার সহকারি কমিশনার (ভূমি) এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রাবেয়া আসফার সায়মা।

সাজাপ্রাপ্তরা হলেন- সরাইল উপজেলার শাহবাজপুর গ্রামের মুসা মিয়ার ছেলে মোহাম্মদ হাসেন (৩৫) , বাড়ীউড়া গ্রামের আরব আলীর ছেলে হৃদয় মিয়া (২৮), মুসা মিয়ার ছেলে রবিন মিয়া (৩০) ও বিজয়নগর উপজেলার চান্দুরা ইউনিয়নের চান্দুরা গ্রামের মৃত জিলু মিয়ার ছেলে সাদ্দাম হোসেন (২৮)

উপজেলার সহকারি কমিশনার (ভূমি) এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রাবেয়া আসফার সায়মা বলেন, জেলার বিভিন্ন উপজেলা থেকে বিজয়নগর সীমান্তবর্তী তোফায়েলনগর এলাকায় মাদক সেবন করতে আসার এমন সংবাদ পেয়ে, রাতে অভিযান পরিচালনা করে চার মাদক সেবনকারীকে আটক করে দুইজনকে পাঁচ মাসের কারাদণ্ড ও পাঁচশত টাকা জরিমানা ও অন্য দুজনকে চার মাসের কারাদণ্ড ও চারশত টাকা জরিমানা করা হয়।

অভিযানে আউলিয়া বাজার তদন্ত কেন্দ্রের ইনচার্জ মনিরুল ইসলামের নেতৃত্বে পুলিশে ফোর্স সঙ্গে ছিলেন।

এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন উপজেলার সহকারি কমিশনার (ভূমি) এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রাবেয়া আসফার সায়মা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উলিপুরে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

পটুয়াখালীতে ডেঙ্গু প্রতিরোধ দিবস উপলক্ষে র‌্যালি ও পরিচ্ছন্নতা অভিযান

স্বরূপকাঠির ইটভাটা থেকে বরিশালের যুবকের মস্তকবিহীন লাশ উদ্ধার

শিবচরে সৌদি সরকারের উপহারের খেজুর মাদ্রাসা ও এতিম খানায় বিতরণ

দোহাজারীতে চাগাচর রকিম উদ্দিন যুব গোষ্ঠীর ইছালে সাওয়াব ও ইফতার মাহফিল

বাগেরহাটে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ঈদে নতুন পোশাক বিতরণ করেছে

আড়াইহাজারে গোসল করতে গিয়ে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

তিন বছর যাবৎ বয়স্কভাতা থেকে বঞ্চিত ৮৯ বছর বসস্ক মমিনা বেগম

গারো পাহাড়ে পরিবেশ ধ্বংস করে সিসি ব্লক তৈরি

মিরসরাইয়ে জুলাই যোদ্ধা হত্যার ঘটনার ছাত্রদলের ওয়ার্ড সভাপতি গ্রেফতার

১০

এয়ার অ্যাস্ট্রা ৩ দিনব্যাপী পর্যটন মেলাটি ঢাকায় শুরু হচ্ছে ৯ এপ্রিল

১১

ব্যানার–ফেস্টুনের টাকা বাঁচিয়ে শ্রমজীবীদের ঈদ উপহার

১২

ধনবাড়ীতে বিএনপি’র পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন

১৩

ব্রাহ্মণবাড়িয়ায় যমুনা ওয়েল মিলকে ৪০ হাজার টাকা জরিমানা

১৪

বাগেরহাটে রামপালে দুর্ঘটনায় ১৪ নিহত

১৫

সিংড়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

১৬

বাগেরহাটে ডেঙ্গু সচেতনতা কার্যক্রমের উদ্বোধন ও বর্ণাঢ্য র‌্যালি

১৭

উলিপুরে বিপণিবিতানে ক্রেতার উপচে পড়া ভীড়, নারী ক্রেতার উপস্থিতি চোখে পড়ার মত

১৮

লালপুরে ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধে অভিযান

১৯

সিরাজদিখানে ৩১ টি মাদ্রাসা-এতিমখানা ও মসজিদে খেজুর বিতরণ

২০