Online Desk
৪ মার্চ ২০২৬, ৪:৫৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বিটিসিএল’র সংশ্লিষ্টদের দায়িত্বশীলভাবে কাজ করার আহ্বান: ফকির মাহবুব আনাম স্বপন

বিটিসিএল’র সংশ্লিষ্টদের দায়িত্বশীলভাবে কাজ করার আহ্বান: ফকির মাহবুব আনাম স্বপন

মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন মঙ্গলবার (৩মার্চ) গাজীপুর জেলায় বাংলাদেশ টেলিযোগাযোগ কোম্পানি লিমিটেড (বিটিসিএল)-এর টেলিযোগাযোগ স্টাফ কলেজ এবং বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড-এর উপগ্রহ ভূকেন্দ্র পরিদর্শন করেন। পরিদর্শনকালে সকল কর্মকর্তা ও কর্মচারীদের দায়িত্বশীলভাবে কাজ করার আহ্বান জানান।

পরিদর্শনকালে তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব আব্দুন নাসের খান উপস্থিত ছিলেন।

টেলিযোগাযোগ স্টাফ কলেজের কর্মকর্তাদের সাথে মতবিনিময়কালে মন্ত্রী বলেন, প্রশিক্ষণ কেন্দ্রের অব্যবহৃত জমি পরিকল্পিতভাবে ব্যবহার করা গেলে এটি সরকারের জন্য আয়বর্ধক প্রতিষ্ঠানে পরিণত হতে পারে। প্রশিক্ষণ কার্যক্রমে ব্যাঘাত না ঘটিয়ে দ্রুত একটি বাস্তবসম্মত প্রকল্প প্রস্তাবনা তৈরির নির্দেশ দেন তিনি।

মন্ত্রী সতর্ক করে বলেন, সরকারি সম্পদ অব্যবহৃত রাখা যাবে না; আগে থেকেই পরিকল্পনা নিয়ে এগোতে হবে। ইঞ্জিনিয়ার সংকট নিরসনে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে জানিয়ে সংশ্লিষ্টদের দায়িত্বশীলভাবে কাজ করার আহ্বান জানান।

ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব আব্দুন নাসের খান বলেন, এই প্রশিক্ষণ কেন্দ্রকে আমরা শুধু সরকারি কোর্সে সীমাবদ্ধ রাখব না; সরকারি- বেসরকারি সবার জন্য উন্মুক্ত করা হবে। আন্তর্জাতিক মানের সার্টিফাইড কোর্স চালুর জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করা হবে।

সচিব আরও বলেন, আগামী ১৮০ দিনের মধ্যে একটি স্পষ্ট কর্মপরিকল্পনা দিতে হবে কোর্স চালু, আধুনিকায়ন ও প্রয়োজনীয় প্রকল্প প্রস্তাবসহ। লক্ষ্য একটাই টেলিযোগাযোগ স্টাফ কলেজকে সেন্টার অব এক্সেলেন্স হিসেবে গড়ে তোলা।

সভায় কর্মকর্তারা চলমান কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা ও সেবার মানোন্নয়নে গৃহীত পদক্ষেপ সম্পর্কে মন্ত্রীকে অবহিত করেন।

সভার শুরুতে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের নবযোগদানকৃত কর্মচারীদের মৌলিক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন মন্ত্রী।

টেলিযোগাযোগ স্টাফ কলেজ পরিদর্শন শেষে মন্ত্রী বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানির গাজীপুরস্থ উপগ্রহ ভূকেন্দ্র পরিদর্শন করেন। সেখানে মন্ত্রী গাছের চারা রোপণ করেন। পরিদর্শনকালে বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্র্যাক ব্যাংক বিক্রয় বিভাগের নারী কর্মীরা কেন সার্থক?

জিয়া সামাজিক সাংস্কৃতিক ফোরান -জিসাফ এর উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

গোপালগঞ্জের দুর্যোগ ও ভূমিকম্প মোকাবেলায় সচেতনতা মহড়া অনুষ্ঠিত

খুলনায় ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন

ভূমিকম্প ও অগ্নি নির্বাপক মহড়ার মধ্য দিয়ে পলাশে দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

বাঞ্ছারামপুরে ৭৯ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ

সিংড়ার শান্তি ও শৃঙ্খলা ফিরিয়ে আনতে সকলের সহযোগিতা কামনা করছি -এমপি আনু

রায়গঞ্জে পরিবেশ অধিদপ্তরের অভিযান, ছয় ইটভাটায় সাড়ে ১৯ লাখ টাকা জরিমানা

দিনাজপুরে জিয়া হার্ট ফাউন্ডেশনের সংবর্ধনা অনুষ্ঠানে হুইপ আখতারুজ্জামান মিয়া

ধুনটে নারী সহ ২ মাদকসেবীর কারাদণ্ড

১০

শ্রীপুরে নেশার টাকা না পেয়ে বাবাকে বেঁধে নির্যাতন, ছেলের ২ মাসের কারাদণ্ড

১১

জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে লালমোহনে র‌্যালি ও আলোচনা সভা

১২

সুন্দরবনের অজগরের পেটে কৃষকের আস্ত ছাগল!

১৩

পটুয়াখালীতে নানা আয়োজনে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন

১৪

যাত্রাশিল্প উন্নয়ন নীতিমালা কমিটিতে প্রতিনিধিত্বমূলক কাঠামো পুনর্গঠন ও নবগঠিত কমিটি বাতিলের দাবি

১৫

শ্রীপুরে পোশাক শ্রমিক ছুরিকাঘাতে হত্যা, দ্বিতীয় স্বামী, স্ত্রী ও মেয়ে গ্রেফতার

১৬

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে স্কুলছাত্রী অপহরণ ও ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেফতার

১৭

মিসাইল হামলায় নিহত বাচ্চুর পরিবারের পাশে এমপি জালাল

১৮

কাহালুতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

১৯

কাহালুতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

২০