৯ মে ২০২০, ১:৫০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বিদেশি কূটনীতিকরা রাজনীতির মহড়ায় চলে গেছেন: ড. মোমেন

গণমাধ্যম ও মত প্রকাশের স্বাধীনতা বিষয়ে ঢাকায় নিযুক্ত সাতজন বিদেশি রাষ্ট্রদূতের বিবৃতির জবাবে পররাষ্ট্র মন্ত্রী ড.  এ কে আব্দুল মোমেন বলেছেন, বিদেশি কূটনীতিকরা জটলা করে ওই বিবৃতি দিয়েছেন। যেটা পৃথিবীর কোথায়ও হয় না। তারা রাজনীতির মহড়ায় চলে গেছেন বলেও মন্তব্য করেন তিনি। 

শনিবার ( ৯ মে) গণমাধ্যমের মুখোমুখি হয়ে পররাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

ড. মোমেন বলেন, বিদেশি কূটনীতিকরা জটলা করে যে বিবৃতি দিয়েছেন, সেটা পৃথিবীর কোথাও আমরা দেখিনি। এটা খুবই দুঃখজনক। আমি খুবই খুশি হতাম তারা যদি জটলা পাকিয়ে বিবৃতি দিয়ে বলতেন, রাখাইনে যুদ্ধ হচ্ছে, এটা বন্ধ করা উচিত। 

তিনি বলেন, তাদের যদি কোনো কথা থাকে আমাদের জানাতে পারতেন। তবে সেটা না করে জটলা পাকিয়ে বিবৃতি দিয়েছেন। তারা রাজনীতির মহড়ায় চলে গেছেন। তারা কী এখানে রাজনীতি করবেন? তারা কী এদেশে ইলেকশন করবেন? আমি আশা করবো তারা তাদের প্রটোকল মানবেন। সেভাবেই কাজ করবেন।

এর আগে গত ৭ মে করোনা ভাইরাস মহামারি চলাকালে বাস্তবভিত্তিক তথ্য প্রচারের জন্য গণমাধ্যম ও মত প্রকাশের স্বাধীনতার ওপর জোর দেন ঢাকায় নিযুক্ত সাতজন বিদেশি রাষ্ট্রদূত। তারা নিজ নিজ টুইটার থেকে এ নিয়ে টুইট করেন ।

ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার, ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটার্টন ডিকসন, ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত রেনেসে তিরিঙ্ক, সুইডেনের রাষ্ট্রদূত শার্লোটা শ্লাইটার, ডেনমার্কের রাষ্ট্রদূত উইনি পিটারসন, নরওয়ের রাষ্ট্রদূত সিসেল ব্লিকেন ও নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত হ্যারিভারওয়েজ টু্ইটারে মত প্রকাশের স্বাধীনতায় জোর দেন। কূটনীতিকদের ওই বিবৃতির পরিপ্রেক্ষিতে পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন এসব কথা বলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এই অপরিকল্পিত সাভারকে একটি বসবাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলবো

চট্টগ্রামে অভিযানে গিয়ে হামলায় র‌্যাব কর্মকর্তা নিহত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত

এনএসটি ফেলোশিপপ্রাপ্ত শিক্ষার্থীদের সঙ্গে গোবিপ্রবি উপাচার্যের শুভেচ্ছা বিনিময়

৩০তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় পণ্যের চড়া দাম

বিএসআরএম কারখানার স্ক্রাপবাহী বেপরোয়া ড্রাম ট্রাক কেড়ে নিচ্ছে একের পর এক জীবন

ভোলায় চাঁদাবাজ ও সন্ত্রাসের রাজনীতি আর চলবে না— আন্দালিব রহমান পার্থ

দেশের কল্যাণে আত্ননিয়োগই হোক জ্ঞানার্জনের মূল লক্ষ্য : শিক্ষা উপদেষ্টা

শোক ব্যানার না টাঙানোয় প্রধান শিক্ষককে লাঞ্চিত

দিনাজপুরে পুলিশ কর্মকর্তাদের নির্বাচন সংক্রান্ত বৈঠক অনুষ্ঠিত

১০

সংসদে শ্রমিক–মেহনতী মানুষের প্রতিনিধি না থাকলে দেশ আবারও ফ্যাসিবাদের পথে যাবে – কে এম জাবির

১১

মির্জাপুরের মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টারে প্রশিক্ষণকালে পুলিশ সদস্য গুলিবিদ্ধ

১২

নির্বাচনে কোনো পক্ষপাতিত্বের সুযোগ নেই—এনসিপির সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা

১৩

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে অভিযান পরিচালনা করে ২টি এয়ারগান সহ ৭২০ রাউন্ড গুলি উদ্ধার

১৪

ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে সন্ত্রাসী হামলার বিচারের দাবি

১৫

ভ্রাম্যমাণ আদালত অব্যাহত থাকলেও থামছে না কাহালুতে আবাদী জমিতে মাটির কাটার মহাউৎসব

১৬

চিকিৎসকের ভুল চিকিৎসায় স্ত্রী’র মৃত্যু, বিবাহ বার্ষিকী উপলক্ষে স্বামীর আবেগঘন পোস্ট

১৭

বাগেরহাটে জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে জেলা বিএনপির দোয়া

১৮

সিরাজদিখানে মা ও মেয়েকে কুপিয়ে হত্যার অভিযোগ

১৯

সংস্কারের জন্য সংবিধান সংশোধনের প্রয়োজন রয়েছে : আসিফ নজরুল

২০