Ibrahim Atiullah Anik
৬ ডিসেম্বর ২০২৫, ৪:২৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বিদেশি চিনি আমদানি আপাতত স্থগিত, দেশীয় উৎপাদনকে অগ্রাধিকার — শিল্প উপদেষ্টা

বিদেশি চিনি আমদানি আপাতত স্থগিত, দেশীয় উৎপাদনকে অগ্রাধিকার — শিল্প উপদেষ্টা
ছবি : সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের শিল্প, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান জানিয়েছেন, বিদেশ থেকে চিনি আমদানি আপাতত বন্ধ রাখা হয়েছে। দেশের চিনিকলগুলোতে উৎপাদিত চিনি আগে টিসিবির মাধ্যমে বাজারে ছাড়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শনিবার (৬ ডিসেম্বর) সকালে নাটোরের উত্তরা গণভবনের উন্নয়নমূলক সংস্কার কাজের অগ্রগতি পরিদর্শন করতে গিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

আদিলুর রহমান খান বলেন, “আমাদের দায়িত্ব হলো উত্তরা গণভবনকে ব্যবহারের জন্য প্রস্তুত রাখা। এখানে সভা কবে হবে—সেই সময়সূচি এখনও নির্ধারিত হয়নি। বিভিন্ন সরকারের আমলে সাধারণত অন্তত একটি বা তার বেশি সভা এখানে অনুষ্ঠিত হয়। দীর্ঘদিন এই গণভবনটি অবহেলিত ছিল; আমরা এখন সেটিকে নতুনভাবে প্রস্তুত করছি।” চিনি আমদানির বিষয়ে তিনি বলেন, “বিদেশ থেকে চিনি আমদানি আপাতত বন্ধ। কারণ দেশীয় চিনিকলে উৎপাদিত যে চিনি মজুত আছে, প্রথমে তা-ই টিসিবির মাধ্যমে বিক্রি করা হচ্ছে। চিনিশিল্পে দ্রুত লাভ আসে না। আমাদের অনেক চিনিকলই ব্রিটিশ আমলের, তাই সারাদেশের চাহিদার কেবল অল্প অংশ আমরা স্থানীয়ভাবে পূরণ করতে পারি। এ কারণে চিনি ছাড়া অন্যান্য পণ্য উৎপাদনের পথও বিবেচনা করছে সরকার।” তিনি আরও যোগ করেন, “ভর্তুকি দিয়ে শিল্প চালানো দীর্ঘমেয়াদে সম্ভব নয়। আমরা চেষ্টা করছি—আমাদের সময়ে বা পরবর্তী সরকারের সময়ে যাতে ইতিবাচক পরিবর্তনের খবর পাওয়া যায়। দেশি উদ্যোক্তাদের প্রতি আমাদের আগ্রহ বেশি; তারা যেন অংশীদার হয়ে এগিয়ে আসেন, সেই লক্ষ্যেই আলোচনা চলছে।”

পরিদর্শনকালে শিল্প মন্ত্রণালয়ের উপসচিব আকন্দ মোহাম্মদ ফয়সাল উদ্দীন, নাটোরের জেলা প্রশাসক আসমা শাহীন, পুলিশ সুপার মুহাম্মদ আব্দুল ওয়াহাবসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রে সিসিটিভি স্থাপনে ৭১ কোটি ৯৮ লাখ টাকা বরাদ্দ

চিলাহাটিতে আহলুস সুফফা ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ

বোয়ালখালীর সাবেক উপজেলা চেয়ারম্যান গ্রেপ্তার

বান্দরবান আসন হতে জামায়াতের মনোনয়ন প্রত্যাহার

সাভারে জুয়ারী সহ ৩ চাঁদাবাজ আটক

ভূরুঙ্গামারীতে স্পেস টু লিড এর প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত

বাঁশখালী সংসদীয় আসনে জোট সমঝোতায় দুই প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার

সরিষাবাড়ীতে ব্যবসায়ীকে মারধর: প্রতিবাদে ঘন্টাব্যাপী সড়ক অবরোধ

বাগেরহাটে ৬ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার

কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনে খেলাফত মজলিস প্রার্থীর প্রার্থিতা প্রত্যাহার

১০

বিএসআরএম কারখানার স্ক্রাপবাহী লরি আবারো কেড়ে নিলো প্রাণ: বয়লার বিস্ফোরণে আহত ৮জন

১১

গণভোটেও দেশের মানুষ সঠিক সিদ্ধান্ত নেবে: পররাষ্ট্র উপদেষ্টা

১২

জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা ও দোয়া

১৩

কাজিপুরে কৃষি জমির টপ-সয়েল কাটায় জরিমানা

১৪

পিআরএফ নতুন কমিটি: কাওছার সভাপতি, ইউসুফ সাধারণ সম্পাদক, উমর ফারুক সাংগঠনিক সম্পাদক

১৫

ধুনটে দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ

১৬

গোপালগঞ্জে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণে ইমাম সম্মেলন অনুষ্ঠিত

১৭

মানুষের কল্যাণে রাজনীতি করি : তারেক রহমান

১৮

ভূরুঙ্গামারীতে স্পেস টু লিড এর প্রকল্প অবহিত করণ সভা অনুষ্ঠিত

১৯

রিলিজ হলো র‌্যাপার নোমানের “পরিবর্তন চাই”

২০