bhorerdarpan
৭ এপ্রিল ২০২০, ৫:১০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বিদেশী পিস্তলসহ ছাত্রলীগের সভাপতি আটক

চারঘাট  (রাজশাহী)প্রতিনিধি: রাজশাহীর চারঘাটে একটি বিদেশী পিস্তলসহ ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি সাগর ইসলামকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থাণীয় জনতা। মঙ্গলবার সকালে উপজেলার শলুয়া ইউনিয়নের বালুদিয়াড় গ্রামের হাজ্বীর পাড়া নামক এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মডেল থানায় ভারপ্রাপ্ত সমিত কুমার কুন্ডু।
স্থানীয় ইউপি সদস্য আয়ুব আলী জানান, বালুদিয়াদিয়াড় এলাকায় গত কয়েকদিন ধরে কলাসহ বিভিণœ ফলমুল চুরির ঘটনা ঘটে। এ নিয়ে গত সোমবার বিকেলে স্থানীয় মুনছুরসহ কয়েকজন ব্যাক্তির সঙ্গে ফতেপুর গ্রামের সাহেদ আলীর ছেলে ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি সাগর ইসলাম (২০) এর বাকবিতন্ডার ঘটনা ঘটে। তারই জের ধরে  মঙ্গলবার সকালে ছাত্রলীগের সভাপতি সাগর প্রতিপক্ষ মুনছুরসহ বালুদিয়াড় গ্রামের কয়েকজন ব্যাক্তিকে ফোন করে হাজ্বীর পাড়ায় ডেকে পাঠায়। এসময় মুনছুরসহ বালুদিয়াড় গ্রামের ১০/১৫ জন ব্যাক্তি হাজ্বীরপাড়া এলাকায় গেলে সাগর ইসলাম তাদের লক্ষ্য করে প্রায় ৩ রাউন্ড ফাকা গুলি বর্ষন করে। স্থানীয় এলাকাবাসী গ্রামবাসীর  সহায়তায় পিস্তলসহ সাগরকে আটক করে উত্যত্তম মাধ্যম দেয় এলাকাবাসী। পরে সংবাদ পেয়ে মডেল থানার ইন্সপেক্টর ফরহাদ হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে এলাকাবাসীর হাত থেকে পিস্তলসহ সাগরকে উদ্ধার করে। 
বিষয়টি সম্পর্কে উপজেলা ছাত্রলীগের সভাপতি আল মামুন তুষার বলেন, আটককৃত সাগর শলুয়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি। তার আচার আচরনসহ দলীয় শৃংখলা পরিপন্থি কাজের জন্য তাকে একাধিবার সতর্ক করা হয়েছিল। তাকে কোন দলীয় কাজে ডাকা হতো। সে একজন নিস্কৃয় নেতা। তাকে দ্রæত বহিস্কার করা হবে। তার অসামাজিক কাজের দায় ছাত্রলীগ নেবে না। 
মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সমিত কুমার কুন্ডু জানান, এ বিষয়ে মামলা হয়েছে। ঘটনার সঙ্গে আরো কেউ জড়িত কিনা সে বিষয়ে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে। 
 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লংগদুতে ওয়ামির মসজিদ মাদ্রাসার কমপ্লেক্সের শুভ উদ্বোধন

ভোটের জোয়ারে উত্তাল শেরপুর-২: জামায়াতের শেষ জনসভায় মানুষের ঢল

জনগণের ভোটে সরকার না হলে আইনের শাসন সম্ভব নয়: ভিপি আইনুল হক

দিনাজপুরের ফুলবাড়ীতে ধানের শীষের বিশাল শো-ডাউন

ভূরুঙ্গামারীতে প্রচারণার শেষ দিনে জামায়াত প্রার্থীর জনসভায় জনতার ঢল

পটুয়াখালী-৩ আসনে প্রচারনার শেষ দিনে ট্রাক মার্কার সমর্থনে নির্বাচনী জনসভা জনসমুদ্র পরিণত

কোন দল বা গোষ্ঠীর নয়, ১৮ কোটি মানুষের বিজয় চাই: ডা. শফিকুর রহমান

কাহালুর মাটি ধানের শীষ মার্কার ঘাটি – সাবেক এমপি মোশারফ হোসেন

সত্য ও ন্যায় প্রতিষ্ঠায় বদ্ধপরিকর জাকের পার্টি শিবপুর বদলাবে ইনশাল্লাহ

বিএনপি আ.লী বেঁধেছে জোট ঘোড়া মার্কায় দেবে ভোট- হাসান মামুন

১০

সমাবেশ ও গণমিছিলের মধ্য দিয়ে বাগেরহাটে শেষ হলো ১১ দলীয় জোটের ৪টি আসনে নির্বাচনী প্রচারণা

১১

বকশীগঞ্জে জামায়াতে ইসলামীর বিশাল নির্বাচনী গণমিছিল

১২

এবারের নির্বাচন অভূতপূর্ব পরিবর্তন আনবে : প্রধান উপদেষ্টা

১৩

গোপালগঞ্জের শুকতাইলে স্বতন্ত্র এমপি প্রার্থী কামরুজ্জামান ভূইয়ার বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

১৪

সিংড়ায় ধানের শীষের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

১৫

প্রচলিত ধারা পরিবর্তন করে সবাইকে নিয়ে ঐক্যের বাংলাদেশ গড়ব : জামায়াত আমির

১৬

ধুনটে দাড়িপাল্লা প্রতিকের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

১৭

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে শেষ মুহুর্তের নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা

১৮

বিএনপির পক্ষে গণজোয়ার তৈরি করলেন সেচ্ছাসেবক দল নেতা দেলোয়ার

১৯

রাঙামাটি আসনে বিএনপি প্রার্থীর শেষ নির্বাচনী গণমিছিল

২০