Shakil Shah
২ নভেম্বর ২০২০, ১১:৫৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বিপর্যস্ত ফিলিপিন্স, ৯০ শতাংশ ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত

ভোরের দর্পণ ডেস্ক:

শক্তিশালী সুপার টাইফুনের আঘাতে বিপর্যস্ত ফিলিপিন্স। চারদিকে শুধু ঝড়ের তাণ্ডবের চিত্র। সাজানো ঘরবাড়ি একদিনেই লণ্ডভণ্ড করে দিয়েছে টাইফুন ‘গনি’। বিভিন্ন জায়গায় বন্যা এবং ভূমিধস দেখা দিয়েছে। এতে বাড়ছে ভোগান্তি।

ফিলিপিন্সের ‘ভিরাক’ পৌরসভার ৯০ শতাংশ ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে জানায় আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থা রেডক্রস। দেশটির চেয়ারম্যান ডিক গর্ডন বলেন, ঘূর্ণিঝড় গনির কবলে পড়ে ‘ভিরাক’ পৌরসভার ৭০ হাজার মানুষ তীব্রভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন।

বিবিসি জানিয়েছে, রোববার (২ অক্টোবর) পর্যন্ত ঝড়ের তাণ্ডবে এ পর্যন্ত ১৬ জনের মৃত্যু হয়েছে।

রাজধানী ম্যানিলার কয়েক হাজার ক্ষতিগ্রস্ত মানুষ খোলা আকাশের নিচে আশ্রয় নিয়েছেন।

রোববার স্থানীয় সময় ভোর ৪টা ৫০ মিনিটে গনি ফিলিপিন্সের মূল দ্বীপ লুজনের দক্ষিণাঞ্চলীয় ক্যাতানদুয়ানেস দ্বীপ দিয়ে সাগর থেকে স্থলে উঠে আসে। এরপর ফের সাগর হয়ে টাইফুনটি ‘ধ্বংসাত্মক’ প্রবল বাতাস ও তীব্র বৃষ্টিসহ দ্বিতীয়বার স্থলে উঠে। এতে ওই অঞ্চলের অপূরণীয় ক্ষতি হয়েছে। সেখানকার যোগাযোগব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়েছে।

ছয়জনের মৃত্যুর খবর পাওয়া গেছে ক্যাতানদুয়ানেস দ্বীপে। রেডক্রসের তথ্যমতে, বিদ্যুৎ সংযোগ ক্ষতিগ্রস্তের পাশাপাশি তীব্র সংকট দেখা দিয়েছে সুপেয় পানির। এদিকে সেখানকার বিমানবন্দর এবং সমুদ্রবন্দরেও ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে।

দেশটির ‘বিকল‘ অঞ্চলে এখন পর্যন্ত বিদ্যুৎহীন বহু মানুষ। কুইজন প্রদেশের ১০টি শহরেও একই পরিস্থিতি। একদিকে করোনা অন্যদিকে ঘূর্ণিঝড়ে এখন অনেকটায় দিশেহারা ফিলিপিন্সে সরকার। ঘূর্ণিঝড় কেটে গেলেও সাগর উত্তাল থাকায় এখনো কাটেনি দুর্যোগপূর্ণ আবহাওয়া।

বেসামরিক প্রতিরক্ষা বিভাগের প্রধান রিকার্ডো জালাড বলেন, ৩ লাখ ৪৭ হাজার মানুষ আশ্রয়কেন্দ্রে রয়েছেন।

ক্ষতিগ্রস্ত এলাকার পুনর্বাসনে উদ্ধারকাজ শুরু করেছেন সংশ্লিষ্টরা। তবে ঘূর্ণিঝড়ের ক্ষয়ক্ষতি বেশি হওয়ায় ব্যহত হচ্ছে উদ্ধার তৎপরতা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পটুয়াখালীতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে আলোচনা সভা

মিরসরাইয়ে আন্তঃজেলা ছিনতাই চক্রের দুই সদস্য কে জনতার গনপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে গোপালগঞ্জে আলোচনা সভা অনুষ্ঠিত

রাঙ্গামাটির লংগদুতে আন্তর্জাতিক নারী দিবস পালিত

অসহায় শিক্ষার্থী সোহাগের ফরম পূরণে আর্থিক সহায়তা লংগদু জোনের

খুলনায় আন্তর্জাতিক নারী দিবস পালিত

আশুলিয়ায় বাড়িওয়ালাদের সাথে বিএনপি নেতাদের ইফতার পার্টি

জাতীয় স্মৃতিসৌধে নব-নির্বাচিত চীফ হুইপ ও হুইপদের শ্রদ্ধা নিবেদন

পটুয়াখালীতে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

আরও কর্মসংস্থান তৈরির প্রত্যাশা এমজিআই’র

১০

১৬ মার্চ দিনাজপুরে আসছেন প্রধানমন্ত্রী

১১

মাদারীপুরের ডাসারে বসতবাড়িতে হামলা, ভাংচুর ও লুটপাটের অভিযোগ, আহত-৫

১২

শিরোপার লড়াইয়ে ভারতের বিপক্ষে বোলিংয়ে নিউজিল্যান্ড

১৩

ফুলবাড়ীতে দুইশত অবৈধ্যস্থাপনা গুড়িয়ে দিলো প্রশাসন

১৪

হাদি হত্যার প্রধান আসামি ভারতে গ্রেপ্তার

১৫

কাপাসিয়ায় যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক নারী দিবস পালিত

১৬

নাগেশ্বরীতে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন

১৭

বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেড এর আন্তর্জাতিক নারী দিবস উদযাপন

১৮

কৃষিকাজ আর মৎস্য আহরণ মেঘনার চরের জীবন ব্যবস্থা

১৯

ব্রাহ্মণবাড়িয়ায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে একটি বেকারিকে জরিমানা

২০