bhorerdarpan
২ এপ্রিল ২০২০, ৯:৩০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বিপর্যস্ত স্পেন, একদিনে করোনায় প্রাণ গেল ৯২৩ জনের

ইউরোপের দেশ স্পেনে প্রতিদিনই করোনাভাইরাসে মৃত্যুর নতুন নতুন রেকর্ড তৈরি হচ্ছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে আরও ৯২৩ জনের প্রাণ গেছে।

ওয়ার্ল্ডোমিটারের পরিসংখ্যান বলছে, স্পেনে গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু আগের দিনের রেকর্ডকে ছাড়িয়ে গেছে। দেশটিতে একদিনে রেকর্ড ৯২৩ জনের প্রাণ কেড়েছে করোনা, যা আগের দিনের তুলনায় বেশি। এর আগে বুধবার দেশটিতে ৮৬৪ জনের প্রাণহানি ঘটে। আর তার আগের দিন মঙ্গলবার মৃত্যু হয় ৮৪৯ জনের। এ নিয়ে দেশটিতে করোনাভাইরাসে মোট ৯ হাজার ৩৮৭ জনের মৃত্যৃ হয়েছে।

স্পেনে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে ৮ হাজার ১৯৫ জন। দেশটিতে এখন মোট করোনা রোগীর সংখ্যা ১ লাখ ৪ হাজার ১১৮।

করোনাভাইরাস মহামারিতে বিপর্যস্ত স্পেনের স্বাস্থ্য ব্যবস্থা প্রায় ভেঙে পড়েছে। রোগীর সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ায় দেশটির চিকিৎসকরা সেবা দিতে হিমশিম খাচ্ছেন।

করোনার বিস্তার ঠেকানোর লক্ষ্যে দেশটিতে তিন সপ্তাহের লকডাউন ঘোষণা করা হয়েছে। লকডাউনের মাঝেও দেশটির বিভিন্ন প্রান্তে করোনার প্রকোপ ভয়াবহ পরিস্থিতি তৈরি করেছে।

ইউরোপের দেশগুলোর মধ্যে ইতালির পরই করোনার সর্বোচ্চ প্রকোপ স্পেনে। ইতালিতে প্রাণঘাতী এই ভাইরাসে বুধবার (১ এপ্রিল) একদিনে প্রাণঘাতী করোনায় মারা গেছেন ৭২৭ জন। এ নিয়ে ইতালিতে মৃত্যুর সংখ্যা বেড়ে মোট দাঁড়িয়েছে ১৩ হাজার ১৫৫। নতুন আক্রান্ত চার হাজার ৭৮২। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৬ হাজার ৮৪৭ জন।

এদিকে যুক্তরাষ্ট্রে করোনা আক্রান্তের সংখ্যা দুই লাখ ছাড়িয়েছে। এদিন দেশটিতে নতুন রোগী শনাক্ত হয়েছেন অন্তত ২৬ হাজার ৪৭৩ জন। মৃত্যুতে যুক্তরাষ্ট্রের ওপরে শুধু ইতালি ও স্পেন। আর আক্রান্তের সংখ্যায় সবার ওপরে তারা।

গত বছরের ৩১ ডিসেম্বর চীনের উহানে প্রথমবারের মতো নতুন করোনাভাইরাসের উপস্থিতি ধরা পড়ার পর এখন বিশ্বের দুই শতাধিক দেশে তা ছড়িয়ে পড়েছে। বিশ্বজুড়ে বর্তমানে করোনায় আক্রান্ত মানুষের সংখ্যা ৯ লাখ ৩৫ হাজার ১৯৭ এবং মারা গেছেন ৪৭ হাজারের বেশি। এছাড়া চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাসায় ফিরেছেন ১ লাখ ৯৩ হাজার ৯৮৯।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কক্সবাজারের ২২২ কি.মি দক্ষিণপূর্বে আঘাত হানল ভূমিকম্প

নবনির্বাচিত এমপিদের শপথ পড়াতে সিইসিকে চিঠি

আড়াইহাজারে ছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

বাগেরহাটে মডেল একাডেমির উদ্যোগে বৃত্তি প্রাপ্ত ৪২ শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান

গোপালগঞ্জ-২ আসনে নবনির্বাচিত এমপি ডাঃ কে এম বাবরকে স্বাস্থ্য প্রতিমন্ত্রী হিসেবে দেখতে চান সাধারণ মানুষ

দীর্ঘ ১৮ মাস পরে দশমিনায় খুলল আ’লীগ কার্যালয়

বাংলাদেশের উন্নয়নে এনজিওদের ভূমিকা এবং গণমাধ্যমের সম্পৃক্ততা বিষয়ক মতবিনিময় সভা

বাউফলে যুবকের মরদেহ উদ্ধার

চীনের ১১০টিরও বেশি গন্তব্যে সহজ সংযোগ দিচ্ছে এমিরেটস

তরুণাই পারে দেশের পরিবর্তন আনতে শিরোনামে বিতর্ক প্রতিযোগিতার আয়োজন

১০

এনআরবিসি ব্যাংকের কাসা ক্যাম্পেইনে ৬৬ শাখা ও উপশাখা পুরস্কৃত

১১

ধুনটে অভিনব কৌশলে মাদক ব্যবসায়ীকে ধরলো পুলিশ

১২

রমজানে কার্ডহোল্ডারদের বিশেষ সুবিধা প্রদানের জন্য ব্যাংক এশিয়া-শেফস টেবিলের চুক্তি স্বাক্ষর

১৩

স্বরূপকাঠিতে নাচ গান আবৃত্তিতে বসন্ত বরণ

১৪

পাখি শিকার করায় নাগেশ্বরীতে যুবকের এক বছরের কারাদন্ড

১৫

বাগেরহাটে রিকের উদ্যোগে প্রবীণদের সামাজিক কেন্দ্র উদ্বোধন

১৬

ছায়া মন্ত্রিসভা গঠনের সিদ্ধান্তকে স্বাগত জানায় বিএনপি: সালাহউদ্দিন

১৭

সীতাকুণ্ডে কোস্ট গার্ডের অভিযানে ৯ কোটি টাকার ভারতীয় কাপড় ও সিগারেট জব্দ

১৮

অতিরিক্ত ভাড়া ফেরত দেওয়ায় ‘প্রতিহিংসার শিকার বিপ্লব: অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

১৯

সিরাজগঞ্জে ৯৬০ পিস বুপ্রেনরফিন ইনজেকশনসহ ১জন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

২০