Bhorer Darpan
২৯ ডিসেম্বর ২০২৪, ৩:২৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বিপিএলের টিকিটমূল্য প্রকাশ, কিনবেন যেভাবে

বিপিএলের টিকিটমূল্য প্রকাশ, কিনবেন যেভাবে
ছবি: সংগৃহীত

আগামীকাল সোমবার থেকে মাঠে গড়াবে দেশের সবচেয়ে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। একাদশ আসর শুরুর আগের দিন এসে আজ টিকিটমূল্য প্রকাশ করেছে বিসিবি।

এবারের আসরের প্রথম দফায় বিপিএলের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। আজ হোম অব ক্রিকেটে আয়োজিত হতে যাওয়া ম্যাচগুলোর টিকিটের মূল্য তালিকা দিয়েছে বিসিবি।

এবারের আসরে সর্বনিম্ন ২০০ টাকা দিয়ে বিপিএলের ঢাকা পর্বে ম্যাচ উপভোগ করতে পারবেন দর্শকরা। টিকিট পাওয়া যাবে সর্বোচ্চ ২ হাজার টাকা পর্যন্ত। ম্যাচগুলোর টিকিট দর্শকরা কিনতে পারবেন অফলাইন-অনলাইন, দুই উপায়েই।

শেরে বাংলা স্টেডিয়ামের ইস্টার্ন গ্যালারির টিকিট পাওয়া যাবে ২০০ টাকায়। গ্র্যান্ড স্ট্যান্ডের টিকিটের দাম ধরা হয়েছে ২ হাজার টাকা। টিকিট কেনা যাবে আজ বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত। এছাড়া আগামীকাল উদ্বোধনী ম্যাচের দিন সকাল ১০টা থেকে টিকিট বিক্রি শুরু হবে।

অনলাইনে টিকিট কেনা যাবে। এছাড়া ঢাকায় মধুমতি ব্যাংকের সাতটি শাখা থেকে টিকিট কিনতে পারবেন দর্শকরা। এই শাখাগুলো হলো মিরপুর ১১, মতিঝিল, উত্তরা জসিমউদ্দিন, গুলশান, ধানমন্ডি, কামরাঙ্গীরচর ও পল্টনের ভিআইপি রোড।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পটুয়াখালীতে ডেঙ্গু প্রতিরোধ দিবস উপলক্ষে র‌্যালি ও পরিচ্ছন্নতা অভিযান

স্বরূপকাঠির ইটভাটা থেকে বরিশালের যুবকের মস্তকবিহীন লাশ উদ্ধার

শিবচরে সৌদি সরকারের উপহারের খেজুর মাদ্রাসা ও এতিম খানায় বিতরণ

দোহাজারীতে চাগাচর রকিম উদ্দিন যুব গোষ্ঠীর ইছালে সাওয়াব ও ইফতার মাহফিল

বাগেরহাটে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ঈদে নতুন পোশাক বিতরণ করেছে

আড়াইহাজারে গোসল করতে গিয়ে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

তিন বছর যাবৎ বয়স্কভাতা থেকে বঞ্চিত ৮৯ বছর বসস্ক মমিনা বেগম

গারো পাহাড়ে পরিবেশ ধ্বংস করে সিসি ব্লক তৈরি

মিরসরাইয়ে জুলাই যোদ্ধা হত্যার ঘটনার ছাত্রদলের ওয়ার্ড সভাপতি গ্রেফতার

এয়ার অ্যাস্ট্রা ৩ দিনব্যাপী পর্যটন মেলাটি ঢাকায় শুরু হচ্ছে ৯ এপ্রিল

১০

ব্যানার–ফেস্টুনের টাকা বাঁচিয়ে শ্রমজীবীদের ঈদ উপহার

১১

ধনবাড়ীতে বিএনপি’র পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন

১২

ব্রাহ্মণবাড়িয়ায় যমুনা ওয়েল মিলকে ৪০ হাজার টাকা জরিমানা

১৩

বাগেরহাটে রামপালে দুর্ঘটনায় ১৪ নিহত

১৪

সিংড়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

১৫

বাগেরহাটে ডেঙ্গু সচেতনতা কার্যক্রমের উদ্বোধন ও বর্ণাঢ্য র‌্যালি

১৬

উলিপুরে বিপণিবিতানে ক্রেতার উপচে পড়া ভীড়, নারী ক্রেতার উপস্থিতি চোখে পড়ার মত

১৭

লালপুরে ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধে অভিযান

১৮

সিরাজদিখানে ৩১ টি মাদ্রাসা-এতিমখানা ও মসজিদে খেজুর বিতরণ

১৯

লালপুরে ভিজিএফের চাল বিতরণ

২০