খেলাধুলা

বিপিএলের নিলামে আইপিএলজয়ী ভারতীয় ক্রিকেটারও

  প্রতিনিধি ২৭ নভেম্বর ২০২৫ , ৩:০০:৪৫ প্রিন্ট সংস্করণ

বিপিএলের নিলামে আইপিএলজয়ী ভারতীয় ক্রিকেটারও
ছবি : সংগৃহীত

কয়েক দফা পিছিয়ে যাওয়ার পর অবশেষে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নিলাম অনুষ্ঠিত হতে যাচ্ছে। দ্বাদশ আসরের নিলাম আগামী ৩০ নভেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বিদেশি ক্রিকেটারদের জন্য নিবন্ধনকৃত ৫০০ এর বেশি নামের মধ্যে চূড়ান্ত তালিকায় জায়গা পেয়েছেন ২৪৫ জন।

তালিকায় পাকিস্তান ও শ্রীলঙ্কার ক্রিকেটারদের পাশাপাশি এবার ভারতীয় ক্রিকেটারও আছেন। বোলিং অলরাউন্ডার পীযুষ চাওলা ‘এ’ ক্যাটাগরিতে অন্তর্ভুক্ত হয়েছেন। ভারতের হয়ে ২০০৭ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ ও ২০১১ সালের ওয়ানডে বিশ্বকাপে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন তিনি। এছাড়া তিনি দীর্ঘদিন ধরে আইপিএলেও খেলেছেন। চাওলার আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল ২০০৬ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টে। ওয়ানডেতে অভিষেক হয় ২০০৭ সালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে। প্রথম আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলা হয় ২০১০ সালে, যদিও ২০০৭ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে ছিলেন। ২০০৮ থেকে ২০২৪ সাল পর্যন্ত তিনি আইপিএলে অংশ নিয়েছেন, তবে ২০২২ সালে কোনো দল তাকে অন্তর্ভুক্ত করেনি। ২০১৪ সালে কলকাতা নাইট রাইডার্সের জার্সিতে আইপিএল শিরোপা জেতার সময় ফাইনালে পাঞ্জাব কিংসকে হারাতে তার পারফরম্যান্স গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ২০২১, ২০২৩ ও ২০২৪ সালে তিনি মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে খেলেছেন। মোট ১৯২টি ম্যাচে ১৫৭টি উইকেট নিয়েছেন এবং ব্যাট হাতে ৬২৪ রান করেছেন। ২০২৫ সালে কোনো দল তাকে নিলামে নেয়নি। বিদেশি খেলোয়াড়দের তালিকায় সর্বোচ্চ ভিত্তিমূল্যের ‘এ’ ক্যাটাগরিতে আছেন জনসন চার্লস, কিসি কার্টি, কিমো পল, ডমিনিক ড্রেকস, মোহাম্মদ হাসনাইন, জামান খান, আব্দুল সামাদ, উসামা মীর, শোয়েব মালিক, অভিষকা ফার্নান্দো, দাসুন শানাকা, অ্যাঞ্জেলো ম্যাথিউস, জর্জ মানসি, জর্জ ডকরেল, বাস ডি লিড, ওয়েন পারনেল, শান মাসুদ, সালমান আলী আঘা, দীনেশ চান্দিমাল, লাহিরু কুমারা, বিনুরা ফার্নান্দো, নিরোশান ডিকওয়েলা, চামিকা করুনারত্নে, জেফরি ভেন্ডারসে, দুনিথ ভেল্লালাগে, দুশমন্থ চামিরা, কামিন্দু মেন্ডিস, ধনঞ্জয়া ডি সিলভা, মাহিশ থিকশানা, মাথিশা পাথিরানা, চারিথ আসালঙ্কা, মোহাম্মদ ওয়াসিম, মোহাম্মদ হারিস, পীযুষ চাওলা ও আমের জামাল। ‘বি’ ক্যাটাগরিতে আছেন সন্দীপ লামিচানে, আসিফ আলী, সালমান মির্জা, রিচার্ড এনগারাভা, স্কট এডওয়ার্ডস, হ্যারি টেক্টর, আলী খান, হাহসমতউল্লাহ শহিদি, ইসুরু উদানা, সাউদ শাকিল, রবি বোপারা, সামিত প্যাটেল, সাদিরা সামারাউইকরামা ও নাহিবউল্লাহ জাদরান। ‘সি’ ক্যাটাগরিতে রয়েছেন হায়দার আলী, জাহানদাদ খান, শন উইলিয়ামস, সামিউল্লাহ শিনওয়ারি, জেমস ফুলার, লাহিরু মিলান্থা, খুররম শাহজাদ, দিলশান মুনাবীরা, প্রমোদ মাদুশান, আসেন বান্দারা, আব্দুল্লাহ শফিক, কেনার লুইস, রেইমন রেইফার, শামার স্প্রিঙ্গার, অ্যাঞ্জেলো পেরেরা, আমির হামজা হোটাক, রস হোয়াইটলি, জশ লিটল, ডেন পেটারসন, কাসুন রাজিথা, বিজয়কান্ত বিশ্বকান্ত, লাহিরু উদারা, ইনোসেন্ট কাইয়া, অ্যালিক অ্যাথানেজ, অ্যারন জোন্স, আকিলা ধনঞ্জয়া, শেলডন কটরেল, রায়ান বার্ল, কার্টিস ক্যামফার ও পল স্টার্লিং। ‘ডি’ ক্যাটাগরিতে আছেন উসমান কাদির, ব্রায়ান বেনেট, কাশিফ আলী, দীপেন্দ্র সিং অইরি, সালিম সাফি ও আহমেদ দানিয়াল। ‘ই’ ক্যাটাগরিতে রয়েছেন নিমেশ বিমুক্তি, জশুয়া বিশপ, আসাদ রাজা, আসিফ শেখ, গুলশান ঝা, সোমপাল কামি, রুম্মন রাইস, মির্জা সাদ বেগ, চন্দরপল হেমরাজ, জনাথন ক্যাম্পবেল ও এডওয়ার্ড বার্নার্ড।