Bhorer Darpan
১৫ জানুয়ারী ২০২৫, ৩:৪৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বিয়ের চারদিন আগে মেয়েকে গুলি করে হত্যা বাবার

বিয়ের চারদিন আগে মেয়েকে গুলি করে হত্যা বাবার
ছবি : সংগৃহীত

মাত্র চারদিন পর বিয়ে। কার্ড ছাপানো থেকে শুরু করে সবকিছু শেষ। তবে এর আগেই নিজ মেয়েকে গুলি করে হত্যা করেছেন বাবা। গতকাল মঙ্গলবার (১৪ জানুয়ারি) ভারতের মধ্যপ্রদেশে ঘটে এমন মর্মান্তিক ঘটনা।

সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, মহেশ গুরজার নামে ওই বাবা তার মেয়েকে পুলিশ এবং পঞ্চায়েত কমিটির সদস্যদের সামনেই গুলি করেছেন। কারণ তিনি যার সাথে মেয়ের বিয়ে ঠিক করেছিলেন; তাকে সে বিয়ে করতে চাইছিল না। এরবদলে নিজের পছন্দের ছেলেকে জীবনসঙ্গী করার জোর দিচ্ছিল সে।

এনডিটিভি আরও জানিয়েছে, তানু গুরজার (২০) নামের ওই মেয়ে গতকাল সামাজিক মাধ্যমে একটি ভিডিও প্রকাশ করে। সেখানে সে জানায় তাকে জোর করে তার বাবা বিয়ে দেওয়ার চেষ্টা করছে। এছাড়া নিজের জীবনের শঙ্কার কথাও জানান তিনি। তানু জানান, বাবার পছন্দের ছেলেকে বিয়ে করতে তাকে চাপ দেওয়া হচ্ছে এবং প্রতিদিন মারধর করা হচ্ছে। তিনি বলেন, যদি তার কিছু হয় তাহলে তার পরিবার এজন্য দায়ী থাকবে। ভিডিওটি কয়েক ঘণ্টার মধ্যে ভাইরাল হয়। এরপর পুলিশ দ্রুত তার বাড়িতে যায়। সেখানে গিয়ে বিষয়টি মেটানোর চেষ্টা করে তারা। ওই সময়ই স্থানীয়ভাবে তৈরি পিস্তল দিয়ে তানুর বাবা তার বুকে গুলি করে। এ সময় তার চাচাত ভাইও আরেকটি পিস্তল দিয়ে তার গলা ও কপালে গুলি করে। এতে সেখানেই ঢলে পড়ে সে।

নিজের জীবনের শঙ্কা থেকে তানু আর বাবার সঙ্গে বাড়িতে যেতে চায়নি। ওই সময় পুলিশ কর্মকর্তাদের তাকে তাদের হেফাজতে ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে নিতে বলছিল। ওই সময় একা কথা বলতে চেয়ে তানুকে একটু পাশে নিয়ে গুলি করে দেয় তার বাবা। ওই সময় পুলিশ ও পঞ্চায়েতের সদস্যদেরও গুলি করার হুমকি দিতে থাকেন তিনি। তবে পুলিশ তাকে নিবৃত্ত ও আটক করে। কিন্তু তানুর চাচাত ভাই রাহুল পিস্তলসহ পালিয়ে যায়।

সূত্র: এনডিটিভি

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বকশীগঞ্জে জামায়াতে যোগ দিলেন বিএনপি ও ইসলামী আন্দোলনের দুই শতাধিক নেতা-কর্মী

উলিপুরে জাতীয় পার্টির ২’শ নেতাকর্মী আনুষ্ঠানিক ভাবে সমর্থন হাতপাখায়

ফটিকছড়িতে জামায়াতপ্রার্থীর আইনজীবী টিমের সংবাদ সম্মেলন

কাহালুর জামগ্রাম ইউনিয়ন বিএনপির উদ্যোগে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

ধুনটে ছাত্রীদের যৌন হয়রানির অভিযোগে অবরুদ্ধ সভাপতিকে উদ্ধার এবং গ্রেফতার

হত্যার বিচারের দাবিতে যমুনার সামনে এবার ওসমান হাদীর স্ত্রী

‘লুটেরাদের জন্য ভোটাররা সাড়ে ১২ কোটি লালকার্ড তৈরি করে রেখেছে’: নাটোরে ডা. শফিকুর রহমান

বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়তে বিএনপি’র বিকল্প নাই – জিএম সিরাজ

বাগেরহাট পৌরসভার সরকারি খাল দখলমুক্ত করে শহরের জলবদ্ধতার নিরসন করা হবে

ধুনটে ধানের শীষ প্রতিকের পক্ষে বিএনপির মিছিল

১০

আড়াইহাজারে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণের প্রত্যাশা, নিরাপত্তা ব্যবস্থা পর্যাপ্ত: জেলা প্রশাসক

১১

বিজয়নগরে ডাকাত দলের সর্দারসহ ৭ জন গ্রেপ্তার

১২

বোয়ালখালী স্বাস্থ্য কমপ্লেক্সে মিলবে চক্ষু রোগের সেবা

১৩

জেলা তথ্য অফিস, গোপালগঞ্জ-এর আয়োজনে উঠান বৈঠক অনুষ্ঠিত

১৪

শ্রীপুরে অগ্নিকাণ্ডে ৪০টি বসতঘর পুড়ে ছাই, কোটি টাকার ক্ষতি

১৫

একুশে পদকের জন্য ৯ বিশিষ্ট ব্যক্তি ও ১ প্রতিষ্ঠান মনোনীত

১৬

ব্রাহ্মণবাড়িয়ায় আল হেরা তাহফিজুল কোরআন মাদ্রাসার সবক প্রদান ও দোয়া অনুষ্ঠিত

১৭

এসওএস শিশু পল্লীর সঙ্গে সহযোগিতা অব্যাহত রাখবে ইবিএল

১৮

দীর্ঘদিন যাবৎ ধর্মীয় আলোচক হিসেবে ইসলাম প্রচার করে যাচ্ছেন ডা: এন আই ফারুকী

১৯

নির্বাচনের আগে হাবিপ্রবিতে ভর্তির তড়িঘড়ি, ভোগান্তির আশঙ্কা

২০