৭ মে ২০২০, ১:৪৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বিশ্বজুড়ে ৯০ হাজার স্বাস্থ্যকর্মী করোনায় আক্রান্ত

বৈশ্বিক মহামারি করেনো থেকে মানুষকে রক্ষায় যারা সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন সেই স্বাস্থ্যকর্মীদের সুরক্ষাই সবচেয়ে ঝুঁকিতে। স্বাস্থ্যকর্মীদের বৈশ্বিক এক সংগঠন জানিয়েছে, রোগীদের সেবা দিতে গিয়ে চিকিৎসক ও নার্সসহ বিশ্বের অন্তত ৯০ হাজার স্বাস্থ্যকর্মী প্রাণঘাতী করোনায় আক্রান্ত হয়েছেন।

বিশ্বের ১৩০ দেশের নার্সদের নিয়ে গঠিত ‘দ্য ইন্টারন্যাশনাল কাউন্সিল অব নার্সেস’ (আইসিএন) কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগ তুলে বলছে, করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসা সেবা দিতে গিয়ে নার্স ও স্বাস্থ্যকর্মীরা আক্রান্ত কিংবা তাদের প্রাণহানি ঘটলেও তার সঠিক হিসাব রাখতে ব্যর্থ সরকারগুলো।

সংগঠনটির দাবি, সরকারের ব্যর্থতায় উল্লেখযোগ্যসংখ্যক স্বাস্থ্যকর্মীর সংক্রমিত কিংবা মৃত্যুর বিষয়টি সামনে আসছে না। তারা ৩০টি দেশের তথ্য সংগ্রহ করে এক বিবৃতি দিয়ে জানিয়েছে, অন্তত ৯০ হাজার স্বাস্থ্যকর্মী এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন। এছাড়া ২৬০ জনের বেশি নার্সের মৃত্যু হয়েছে।

আইসিএনের বিবৃতি অনুযায়ী, ‘হাজারো নার্স কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়েছেন কিন্তু প্রকৃত সংখ্যাটা কত তা হিসাব সরকারগুলো দিচ্ছে না। কারণ তারা এই তথ্য সংগ্রহই করছে না। প্রকৃত তথ্যের ঘাটতির কারণে কতজন আক্রান্ত হয়েছেন কিংবা মারা গেছেন তা অনেক কম করে দেখানো হচ্ছে।’

প্রকৃত হিসাব না থাকায় স্বাস্থ্যকর্মীসহ রোগীরা মারাত্মক ঝূঁকির মুখে রয়েছেন। তাই সংস্থাটি প্রত্যেক দেশে জাতীয়ভাবে স্বাস্থ্যকর্মীদের আক্রান্ত হওয়ার রেকর্ড রাখার জন্য সরকারগুলোকে আহ্বান জানিয়েছে। এছাড়া কেন্দ্রীয়ভাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থাও যেন এই হিসাব রাখে তার দাবি করেছে তারা।

বিশ্ব স্বাস্থ্য সংস্থাকেও বিষয়টি নিয়ে খুব বেশি তৎপর দেখা যাচ্ছে না। সর্বশেষ গত ১১ এপ্রিল ডব্লিউ এইচও জানায়, বিশ্বের ২২ হাজার স্বাস্থ্যকর্মী করোনায় আক্রান্ত। এরপর এ নিয়ে কেনো তথ্য জানানো হয়নি। তাই বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে বিষয়টি নিয়ে আরও বেশি তৎপর হওয়ার আহ্বান জানিয়েছে আইসিএন।

১৩০ দেশের ‍২ কোটিরও বেশি নার্স সংস্থাটির নিবন্ধিত সদস্য। করোনা প্রাদুর্ভাব শুরুর পর বিশ্বজুড়ে স্বাস্থ্যকর্মীদের সুরক্ষায় বেশ সোচ্চার এই সংগঠন। কেননা বিশ্বের অধিকাংশ দেশের স্বাস্থ্যকর্মী ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জামের (পিপিই) সংকটে। এ নিয়ে অনেক দেশে স্বাস্থ্যকর্মীরা বিক্ষোভ-অনশনও করেছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লংগদুতে ওয়ামির মসজিদ মাদ্রাসার কমপ্লেক্সের শুভ উদ্বোধন

ভোটের জোয়ারে উত্তাল শেরপুর-২: জামায়াতের শেষ জনসভায় মানুষের ঢল

জনগণের ভোটে সরকার না হলে আইনের শাসন সম্ভব নয়: ভিপি আইনুল হক

দিনাজপুরের ফুলবাড়ীতে ধানের শীষের বিশাল শো-ডাউন

ভূরুঙ্গামারীতে প্রচারণার শেষ দিনে জামায়াত প্রার্থীর জনসভায় জনতার ঢল

পটুয়াখালী-৩ আসনে প্রচারনার শেষ দিনে ট্রাক মার্কার সমর্থনে নির্বাচনী জনসভা জনসমুদ্র পরিণত

কোন দল বা গোষ্ঠীর নয়, ১৮ কোটি মানুষের বিজয় চাই: ডা. শফিকুর রহমান

কাহালুর মাটি ধানের শীষ মার্কার ঘাটি – সাবেক এমপি মোশারফ হোসেন

সত্য ও ন্যায় প্রতিষ্ঠায় বদ্ধপরিকর জাকের পার্টি শিবপুর বদলাবে ইনশাল্লাহ

বিএনপি আ.লী বেঁধেছে জোট ঘোড়া মার্কায় দেবে ভোট- হাসান মামুন

১০

সমাবেশ ও গণমিছিলের মধ্য দিয়ে বাগেরহাটে শেষ হলো ১১ দলীয় জোটের ৪টি আসনে নির্বাচনী প্রচারণা

১১

বকশীগঞ্জে জামায়াতে ইসলামীর বিশাল নির্বাচনী গণমিছিল

১২

এবারের নির্বাচন অভূতপূর্ব পরিবর্তন আনবে : প্রধান উপদেষ্টা

১৩

গোপালগঞ্জের শুকতাইলে স্বতন্ত্র এমপি প্রার্থী কামরুজ্জামান ভূইয়ার বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

১৪

সিংড়ায় ধানের শীষের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

১৫

প্রচলিত ধারা পরিবর্তন করে সবাইকে নিয়ে ঐক্যের বাংলাদেশ গড়ব : জামায়াত আমির

১৬

ধুনটে দাড়িপাল্লা প্রতিকের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

১৭

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে শেষ মুহুর্তের নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা

১৮

বিএনপির পক্ষে গণজোয়ার তৈরি করলেন সেচ্ছাসেবক দল নেতা দেলোয়ার

১৯

রাঙামাটি আসনে বিএনপি প্রার্থীর শেষ নির্বাচনী গণমিছিল

২০