Ibrahim Atiullah Anik
২৫ নভেম্বর ২০২৫, ৪:২৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বিশ্ববাজারে আবারও বাড়ল স্বর্ণের দর

বিশ্ববাজারে আবারও বাড়ল স্বর্ণের দর

বিশ্ববাজারে স্বর্ণের দাম আবার ঊর্ধ্বমুখী হয়েছে। ফেডারেল রিজার্ভ শিগগিরই সুদের হার কমাতে পারে—এমন প্রত্যাশায় সোমবার (২৪ নভেম্বর) আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম প্রায় এক শতাংশ বেড়ে যায়।

রয়টার্স জানায়, স্থানীয় সময় দুপুর ১টা ৪৩ মিনিটে স্পট গোল্ডের দাম ১.২ শতাংশ বৃদ্ধি পেয়ে আউন্সপ্রতি ৪ হাজার ১১১ দশমিক ৮৬ ডলারে পৌঁছে। একই সময়ে ডিসেম্বর ডেলিভারির মার্কিন স্বর্ণ ফিউচার ০.৪ শতাংশ বৃদ্ধি পেয়ে আউন্সপ্রতি ৪ হাজার ৯৪ দশমিক ২ ডলারে স্থির হয়। টিডি সিকিউরিটিজের কমোডিটি স্ট্র্যাটেজি প্রধান বার্ট মেলেক বলেন, বাজারে ক্রমেই ধারণা জোরদার হচ্ছে যে ফেডারেল রিজার্ভ ডিসেম্বরে সুদের হার কমানোর দিকে এগোচ্ছে। গত শুক্রবার নিউইয়র্ক ফেডের প্রেসিডেন্ট জন উইলিয়ামস জানান, যুক্তরাষ্ট্রে সুদের হার ‘নিকট ভবিষ্যতে’ কমানো সম্ভব, এবং এতে ফেডের মুদ্রাস্ফীতি লক্ষ্য ব্যাহত হবে না; বরং কর্মসংস্থানের বাজারকে স্থিতিশীল রাখতে সহায়তা করবে। সোমবার সিএমই ফেডওয়াচ টুলের তথ্য অনুযায়ী, সেপ্টেম্বরে ফেড সুদের হার কমানোর সম্ভাবনা দাঁড়িয়েছে ৭৯ শতাংশে। মেলেক আরও জানান, নতুন অর্থনৈতিক ডেটার অপেক্ষায় থাকা বাজার ধারণা করছে—এগুলো কিছুটা দুর্বল হতে পারে। পাশাপাশি মুদ্রাস্ফীতি বেশি না বাড়ার ইঙ্গিতও রয়েছে। ফলে সামগ্রিক পরিস্থিতি স্বর্ণের দাম বাড়তির দিকেই নির্দেশ করছে। স্টোনএক্সের বিশ্লেষক রোনা অকনেল মনে করেন, ফেডের সুদ কমানোর সম্ভাবনা এবং বিশেষ করে ইউক্রেনকে ঘিরে পরিবর্তিত ভূরাজনৈতিক পরিস্থিতি স্বর্ণের দাম আরও বাড়াতে ভূমিকা রাখতে পারে। তবে তার ধারণা, দাম আপাতত ৪ হাজার থেকে ৪ হাজার ১০০ ডলারের মধ্যেই সীমাবদ্ধ থাকতে পারে।

প্রতিবেদনে আরও বলা হয়, স্পট রুপার দাম ১.৭ শতাংশ বেড়ে আউন্সপ্রতি ৫০ দশমিক ৮৪ ডলারে পৌঁছেছে। প্লাটিনামের মূল্যও ২.৩ শতাংশ বাড়িয়ে আউন্সপ্রতি ১ হাজার ৫৪৫ দশমিক ৯১ ডলারে উঠেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাট প্রেসক্লাবের উদ্যোগে কম্বল বিতরণ

পটুয়াখালীতে গণভোট ২০২৬ বিষয়ে প্রচারনা উপলক্ষে “রোড শো” এর উদ্বোধন

রাজধানীতে নিজ বাসায় জামায়াত নেতা খুন!

কাপাসিয়ায় যুবকের রহস্যজনক মৃত্যু

দেবিদ্বারে নিখোঁজের ১২ দিন পর অটোরিকশাচালকের লাশ উদ্ধার

ভোলায় করিম-বানু ফাউন্ডেশনের কম্বল ও খাবার বিতরণ

রাঙ্গুনিয়ায় ভোটকেন্দ্র প্রধানদের সাথে উপজেলা প্রশাসনের মতবিনিময় ‎

সাভারে বিএনপির পক্ষ থেকে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

বকশীগঞ্জে ৮ লাখ টাকার ভারতীয় কসমেটিকসহ আটক ২

রাঙ্গামাটিতে গ্যাসের সংকটে অটোরিকশা চলাচল বন্ধ, ভোগান্তিতে শহরবাসী

১০

বোয়ালখালীতে মাইক্রোবাসের ধাক্কায় শিশুর মৃত্যু

১১

বেসরকারি হাসপাতাল / ক্লিনিক পরিদর্শন টিম, লাইসেন্স প্রদানে করছে অনিয়ম

১২

ইউনূস সরকারের পদক্ষেপে অস্বস্তিতে ভারত? কী বলছেন দেশটির সেনাপ্রধান

১৩

ব্রাহ্মণবাড়িয়ায় ভুয়া ডাক্তারকে ৫০ হাজার টাকা জরিমানা

১৪

শ্রীপুরে গণভোট বিষয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

১৫

সিংড়ার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত অধ্যক্ষ রকিবুল ইসলাম

১৬

ব্রাহ্মণবাড়িয়ায় ২ গোষ্ঠীর সংঘর্ষে সাবেক ইউপি সদস্য নিহত

১৭

চট্টগ্রাম-১৪ আসনে ১১দলীয় জোট প্রার্থী ওমর ফারুকের সমর্থনে রায়জোয়ারাতে উঠান বৈঠক

১৮

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে কচাকাটায় দোয়া মাহফিল ও শোকসভা

১৯

অপারেশন সিঁদুর এখনও চলছে, পাকিস্তানের ভুলে ফের শুরু হতে পারে হামলা

২০