Ibrahim Atiullah Anik
২৬ নভেম্বর ২০২৫, ১:০৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বিশ্বের দ্বিতীয় বৃহত্তম নগরীতে পরিণত ঢাকা

বিশ্বের দ্বিতীয় বৃহত্তম নগরীতে পরিণত ঢাকা

জনসংখ্যার দিক থেকে বিশ্বব্যাপী দ্রুত উত্থান ঘটিয়ে ঢাকা এখন বিশ্বের দ্বিতীয় বৃহত্তম শহরের অবস্থানে। মাত্র কিছু বছরের মধ্যে নবম স্থান থেকে উঠে এসে এই অবস্থানে পৌঁছেছে নগরীটি। জাতিসংঘের সাম্প্রতিক প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমান প্রবণতা অব্যাহত থাকলে ২০৫০ সালের মধ্যেই বিশ্বের সবচেয়ে জনবহুল শহর হতে পারে ঢাকা।

তালিকার শীর্ষে রয়েছে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা, যেখানে বসবাস করেন প্রায় চার কোটি ১৯ লাখ মানুষ। ঢাকার বর্তমান জনসংখ্যা আনুমানিক তিন কোটি ৬৬ লাখ। বুধবার (২৬ নভেম্বর) আল জাজিরা জাতিসংঘের তথ্য উদ্ধৃত করে এ খবর প্রকাশ করে। জাকার্তা এবার দ্বিতীয় স্থান থেকে প্রথম স্থানে উঠে এসেছে, আর সেখানে টোকিও নেমে গেছে তৃতীয় অবস্থানে। ২০০০ সালের জাতিসংঘের মূল্যায়নে টোকিওই ছিল বিশ্বের বৃহত্তম নগরী, তবে গত দুই দশক ধরে এর জনসংখ্যা তুলনামূলকভাবে স্থিতিশীল থাকায় এটি ঢাকার নিচে অবস্থান করছে। জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক-বিষয়ক বিভাগের ওয়ার্ল্ড আর্বানাইজেশন প্রসপেক্টস–২০২৫ প্রতিবেদনে দেখা যায়, বর্তমানে বিশ্বের মেগাসিটির সংখ্যা দাঁড়িয়েছে ৩৩টি—যেখানে ১৯৭৫ সালে সংখ্যাটি ছিল মাত্র আট। যে সব শহরের জনসংখ্যা এক কোটির বেশি, সেগুলোকেই মেগাসিটি হিসেবে বিবেচনা করা হয়। এই ৩৩টি মেগাসিটির মধ্যে ১৯টি এশিয়ায় অবস্থিত। শীর্ষ ১০-এর মধ্যেও এশিয়ার আধিপত্য—জাকার্তা, ঢাকা ও টোকিও ছাড়াও আছে ভারতের নয়াদিল্লি (৩ কোটি ২ লাখ), চীনের সাংহাই (২ কোটি ৯৬ লাখ), চীনের গুয়াংজু (২ কোটি ৭৬ লাখ), ফিলিপাইনের মানিলা (২ কোটি ৪৭ লাখ), ভারতের কলকাতা (২ কোটি ২৫ লাখ) এবং দক্ষিণ কোরিয়ার সিউল (২ কোটি ২৫ লাখ)। এশিয়ার বাইরে শীর্ষ ১০-এ একমাত্র শহর মিসরের কায়রো, যার জনসংখ্যা প্রায় তিন কোটি ২০ লাখ। আমেরিকা মহাদেশের বৃহত্তম শহর ব্রাজিলের সাও পাওলো (১ কোটি ৮৯ লাখ), আর সাব-সাহারান আফ্রিকার সবচেয়ে বড় শহর নাইজেরিয়ার লাগোস।

জাতিসংঘের বিশ্লেষণে বলা হয়েছে, ঢাকার দ্রুত জনসংখ্যা বৃদ্ধির মূল কারণ গ্রামীণ এলাকা থেকে রাজধানীতে অভিবাসন। চাকরি, জীবনযাত্রার সুযোগ কিংবা বন্যা ও সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির মতো জলবায়ুজনিত সমস্যার কারণে মানুষ বাধ্য হয়ে ঢাকায় চলে আসছে। জলবায়ু পরিবর্তন এ অভিবাসন প্রবণতাকে আরও ত্বরান্বিত করছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উলিপুরে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

উলিপুরে ভাগিনার লাঠির আঘাতে মামার মৃত্যু, ভাগিনা গ্রেপ্তার

মাহফিলে যাওয়ার পথে বাসচাপায় শ্যালক-দুলাভাইয়ের মৃত্যু

ধুনটে ইউপি সদস্য সহ ১০ জুয়াড়ি গ্রেফতার

দেশের সাফল্যের দরজা খোলার চাবিকাঠি জনগণের হাতে – অধ্যাপক আলী রীয়াজ

ধুনটে সেচ যন্ত্রের পাইপ ভাংচুর, সেচ কাজ ব্যাহত

নাগেশ্বরীতে দুস্থ ও প্রতিবন্ধী শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

“বেকারদের কর্মসংস্থান ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নই হবে আমার প্রথম পদক্ষেপ” — সাইদ উদ্দিন খান জাবেদ

বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের ‘বার্ষিক ব্যবসায়িক সম্মেলন’ অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ঢাকা -সিলেট মহাসড়কে মাদক কারবারি গ্রেফতার

১০

কাজিপুরে একই মঞ্চে নির্বাচনী ইশতেহার ঘোষণা

১১

রপ্তানি বহুমুখীকরণ করতে হবে- বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন

১২

মোরেলগঞ্জে প্রধান শিক্ষক জাকির হোসেনকে বিদায় সংবর্ধনা

১৩

দিনাজপুর ৬টি আসনে ভোটের মাঠে লড়াই করবেন ৪০ জন প্রার্থী

১৪

সিরাজদিখানে শেখ আব্দুল্লাহকে অভিনন্দন জানিয়ে লতব্দীতে বিএনপির আনন্দ মিছিল

১৫

গৌরীপুরে ২৯৪ তম স্কাউট ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত

১৬

আশুলিয়ায় শ্রমিক ফেডারেশন নেতৃবৃন্দদের সাথে থানা শ্রমিক দলের মতবিনিময় সভা

১৭

জয়পুরহাটে জামায়াতে ইসলামীসহ ১০ দলীয় জোটের প্রচার মিছিল অনুষ্ঠিত হয়েছে

১৮

গৌরীপুরে শিবিরের বিক্ষোভ মিছিল

১৯

আসন্ন নির্বাচনকে সামনে রেখে পটুয়াখালীতে নির্বাচনী সৌহার্দের সংলাপ অনুষ্ঠিত

২০