bhorerdarpan
১৫ এপ্রিল ২০২০, ১১:৩৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বিশ্ব স্বাস্থ্য সংস্থায় অর্থায়ন বন্ধ করছে যুক্তরাষ্ট্র

বিশ্ব স্বাস্থ্য সংস্থায় (হু) অর্থায়ন সাময়িকভাবে বন্ধের ঘোষণা দিয়েছে এর অন্যতম বড় দাতা যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, এ ব্যাপারে তার প্রশাসনকে নির্দেশনা দেয়া হয়েছে। মঙ্গলবার হোয়াইট হাউসে এক প্রেস কনফারেন্সে এ ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট। খবর বিবিসি, আল-জাজিরার।

প্রেসিডেন্ট ট্রাম্পের অভিযোগ, মহামারি করোনাভাইরাস (কোভিড-১৯) মোকাবিলায় যথাযথ পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এমনকি মহামারির প্রথম থেকেই হু চীনের পক্ষ নিয়ে কথা বলছে বলে অভিযোগ ট্রাম্পের।

প্রেস কনফারেন্সে ডোনাল্ড ট্রাম্প অভিযোগ করে বলেন, ‘চীনে এই ভাইরাসটির উৎপত্তির পর এর মোকাবিলায় তার মৌলিক দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং চীনের দেয়া তথ্যের ওপরেই বিশ্বাস করেছে তারা। এর অর্থায়ন বন্ধের জন্য আমি প্রশাসনকে নির্দেশ দিয়েছি এবং এই নিষেধাজ্ঞা চলমান থাকবে।'

জাতিসংঘের এই অঙ্গ-সংস্থাটির মোট বাজেটের ১৫ শতাংশই দিয়ে থাকে যুক্তরাষ্ট্র। গত বছর সংস্থাটিকে ৪০০ মিলিয়ন ডলার অর্থায়ন করে বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর এই দেশটি।

মঙ্গলবার ট্রাম্পের এই ঘোষণায় তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানায়নি হু। তবে হঠাৎ করে যুক্তরাষ্ট্র সংস্থাটিকে অর্থায়ন বন্ধের ঘোষণা দেয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা।

যুক্তরাষ্ট্রের বোস্টন ইউনিভার্সিটির মেডিকেল ডিরেক্টর ও ইনফেকশাস ডিজিসেস স্পেশালিস্ট নাহিদ ভাদেলিয়া। বিশ্ব স্বাস্থ্য সংস্থায় যুক্তরাষ্ট্রের অর্থায়ন বন্ধকে ‘দুর্যোগের’ সঙ্গে তুলনা করেছেন তিনি।

সামাজিক মাধ্যম টুইটারে নাহিদ লিখেছেন, ‘গত শতাব্দীর সবচেয়ে বড় মহামারি (কোভিড-১৯) চলাকালীন বিশ্ব স্বাস্থ্য সংস্থায় (যুক্তরাষ্ট্রের) ১৫ শতাংশ বন্ধের ঘোষণা নিশ্চিতভাবে একটি দুর্যোগ।’

এদিকে করোনাভাইরাস (কোভিড-১৯) পরিস্থিতি ব্যবস্থাপনায় চীনের পদক্ষেপের চরম সমালোচনা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু) প্রধানের পদত্যাগ দাবি করেছেন মার্কিন রিপাবলিকান সিনেটর মার্থা ম্যাকশ্যালি।

তিনি বলেছেন, ‘চীন শুরু থেকেই করোনাভাইরাস নিয়ে মিথ্যা তথ্য সরবরাহ করে আসছে। আর তাদের সেই তথ্য বিশ্বাস করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। পরে এই ভাইরাস ছড়িয়ে পড়েছে যুক্তরাষ্ট্রসহ অন্যান্য দেশে। এজন্য উচিত, বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান ড. টেড্রস অ্যাডহানম গেব্রেইয়েসুসের পদত্যাগ করা।’

সিনেটর মার্থা মনে করেন, হু ডেরেক্টর জেনারেলের ভূমিকার কারণে চীন প্রকৃত তথ্য আড়াল করার সুযোগ পেয়েছে।

সিনেটর মার্থার মতো প্রেসিডেন্ট ট্রাম্পও হু প্রধানকে একই দোষারোপ করে আসছিলেন। এমনকি সংস্থাটিতে অর্থায়ন বন্ধেরও হুমকি দিয়েছিলেন তিনি। অবশেষে তার সেই হুমকিকে বাস্তবে রূপ দিতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট।

চীনের সরকারি তথ্য বলছে, দেশটিতে এ পর্যন্ত মোট ৮২ হাজার ১৬০ জন। মারা গেছে ৩ হাজার ৩৪১ জন। তবে কয়েকটি সূত্র বলেছে, চীনে করোনায় কমপক্ষে ৪০ হাজারের বেশি মানুষ মারা গেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মির্জাপুরে জুলাই যোদ্ধাদের নিয়ে আলোচনা সভা

নিখোঁজের এক দিন পর ঘাঘর নদ থেকে শিশুর মরদেহ উদ্ধার

ধানের শীষের বিজয় সকল ধর্ম-বর্ণের: আসলাম চৌধুরী

কক্সবাজারের ২২২ কি.মি দক্ষিণপূর্বে আঘাত হানল ভূমিকম্প

নবনির্বাচিত এমপিদের শপথ পড়াতে সিইসিকে চিঠি

আড়াইহাজারে ছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

বাগেরহাটে মডেল একাডেমির উদ্যোগে বৃত্তি প্রাপ্ত ৪২ শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান

গোপালগঞ্জ-২ আসনে নবনির্বাচিত এমপি ডাঃ কে এম বাবরকে স্বাস্থ্য প্রতিমন্ত্রী হিসেবে দেখতে চান সাধারণ মানুষ

দীর্ঘ ১৮ মাস পরে দশমিনায় খুলল আ’লীগ কার্যালয়

বাংলাদেশের উন্নয়নে এনজিওদের ভূমিকা এবং গণমাধ্যমের সম্পৃক্ততা বিষয়ক মতবিনিময় সভা

১০

বাউফলে যুবকের মরদেহ উদ্ধার

১১

চীনের ১১০টিরও বেশি গন্তব্যে সহজ সংযোগ দিচ্ছে এমিরেটস

১২

তরুণাই পারে দেশের পরিবর্তন আনতে শিরোনামে বিতর্ক প্রতিযোগিতার আয়োজন

১৩

এনআরবিসি ব্যাংকের কাসা ক্যাম্পেইনে ৬৬ শাখা ও উপশাখা পুরস্কৃত

১৪

ধুনটে অভিনব কৌশলে মাদক ব্যবসায়ীকে ধরলো পুলিশ

১৫

রমজানে কার্ডহোল্ডারদের বিশেষ সুবিধা প্রদানের জন্য ব্যাংক এশিয়া-শেফস টেবিলের চুক্তি স্বাক্ষর

১৬

স্বরূপকাঠিতে নাচ গান আবৃত্তিতে বসন্ত বরণ

১৭

পাখি শিকার করায় নাগেশ্বরীতে যুবকের এক বছরের কারাদন্ড

১৮

বাগেরহাটে রিকের উদ্যোগে প্রবীণদের সামাজিক কেন্দ্র উদ্বোধন

১৯

ছায়া মন্ত্রিসভা গঠনের সিদ্ধান্তকে স্বাগত জানায় বিএনপি: সালাহউদ্দিন

২০