২৩ এপ্রিল ২০২০, ৬:২৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বীরগঞ্জে কৃষি যন্ত্রপাতি বিতরণ

বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল বলেছেন, করোনা ভাইরাসের মহামারির পরও মানুষকে খাদ্য খেয়ে বেঁচে থাকতে হবে। আর এই খাদ্য উৎপাদন করবেন কৃষকসমাজ। এই কৃষক সমাজকে বাঁচিয়ে রাখতে ও খাদ্য উৎপাদনে কৃষকসমাজকে উৎসাহিত করতে এবং কৃষি পণ্যের অভাবকে দুর করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় কৃষকসমাজকে ধান মাড়াইয়ের মেশিন প্রদান করা হচ্ছে। বৃহস্পতিবার সকালে বীরগঞ্জ উপজেলায় কৃষি সম্প্রসারন অধিদপ্তরের বাস্তবায়নে কৃষি মন্ত্রণালয়ের পরিচালন বাজেটের আওতায় কৃষি যন্ত্রপাতিতে উন্নয়ন সহায়তা প্রদান কার্যক্রমের মাধ্যমে কৃষি যন্ত্রপাতি বিতরণকালে এমপি গোপাল এসব কথা বলেন। এসময় উপজেলায় মো. হুসাইন আলী ও হীরা লাল রায়কে কম্বাইন হার্ভেস্টার মেশিনের চাবি হস্তান্তর করেন।
এমপি গোপাল এসময় বলেন, মহামারি একদিন যাবেই। কিন্তু উৎপাদন না হলে দেশের লাখ মানুষ খাদ্যোভাবে মানুষ মারা যাবে। এ খাদ্য অভাবকে দুর করতেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই অনুপ্রেরণা। তিনি বলেন, কৃষকদের উন্নয়নে সব সময় পাশে রয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাঁর নেতৃত্বে বর্তমান সরকার বাংলাদেশের প্রতিটি মানুষের মৌলিক চাহিদা পুরণে বদ্ধপরিকর। করোনাভাইরাসের কারণে উৎপাদন যাতে ব্যাহত না হয় সেজন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা কৃষি খাতে ৫ হাজার কোটি টাকা প্রণোদনা দিয়েছেন। এসময় উপস্থিত ছিলেন বীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইয়ামিন হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবীদ আবুরেজা মো. আসাদুরজ্জামান, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মো. নুর ইসলাম নুর। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বাধীনতা পুরস্কার পাচ্ছে ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান

শিক্ষার মানোন্নয়নে সাংসদ খোকন তালুকদারের সাথে শিক্ষকদের সাথে মতবিনিময় সভা

সোনাহাট সেতু পরিদর্শনকালে দ্রুত কাজ শেষ করার তাগিদ দিলেন এমপি আনোয়ারুল

মাদারীপুর হাসপাতালে ২১ জন মেডিকেল অফিসারের পদায়ন, স্বাস্থ্য সেবার স্বস্তি

ফুলবাড়ীতে সড়ক দুর্ঘটনায় একজন নিহত

বাঁশখালীতে ১১ দল ও বিশিষ্টজনদের সম্মানে জামায়াতে ইসলামী’র ইফতার মাহফিল

মোরেলগঞ্জে এম পি আব্দুল আলিম এর সংবাদ সম্মেলন

কুবিতে’ বরুড়া ছাত্র- ছাত্রী পরিষদ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ইরান যুদ্ধের মধ্যেই ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালালেন কিম

আক্রমণ ছাড়া কোনো পথ ছিল না, উপসাগরীয় দেশগুলোকে ইরানের বার্তা

১০

ঈদের ছুটি আরও বাড়ল

১১

‘সম্মিলিত ইসলামী ব্যাংক’ : সুদসহ আমানত ফেরতের দাবিতে বাংলাদেশ ব্যাংক ঘেরাও

১২

বাগেরহাটে দুই হাজার পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক

১৩

কর্মচারীর ছুরিকাঘাতে ইবির সমাজকল্যাণ বিভাগের সভাপতি নিহত

১৪

৬ জেলায় নতুন পুলিশ সুপার নিয়োগ

১৫

এবার সর্ববৃহৎ মার্কিন সামরিক ঘাঁটিতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা ইরানের

১৬

চার হাজার শিক্ষার্থী নিয়ে হাবিপ্রবি ছাত্রদলের গণ-ইফতার আয়োজন

১৭

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি অপরিবর্তনীয় নয়: বাণিজ্যমন্ত্রী

১৮

ভিনদেশী সবজি চাষে কৃষক আজিজুলের বাজিমাত!

১৯

আশুলিয়া থানার উদ্যোগে মাদক বিরোধী মতবিনিময় সভা ও র‌্যালি

২০