bhorerdarpan
২০ এপ্রিল ২০২০, ৭:৩০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বীরগঞ্জে খাদ্যসামগ্রী বিতরণ

বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল বলেছেন, প্রাণঘাতী করোনা মোকাবেলায় শেষ পর্যন্ত বীরগঞ্জ-কাহারোলবাসীর পাশে থাকবো। আমার জীবন মানুষের জন্য উৎসর্গ করেছি। তিনি বলেন, জানি করোনার কারণে এখন অনেকে কর্মহীন হয়েছেন। তবে চিন্তার কিছু নেই। সরকার আপনাদের পাশে আছে। আপনারা ঘরে থাকুন, পরিবার নিয়ে সুস্থ থাকুন। আমি আপনাদের পাশে আছি। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যেমন নিজের শেষ রক্তবিন্দু দিয়ে এ দেশের মানুষের জন্য কাজ করে গেছেন, তেমনি আমিও তার একজন ক্ষুদ্র কর্মী হিসেবে দেহে এক ফোটা রক্ত থাকা পর্যন্ত মানুষের জন্য কাজ করে যাবো। সোমবার বীরগঞ্জ উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের ২শ ৫০ জন কর্মহীন মানুষের মাঝে রসুলপুর বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ে ও বাড়িতে বাড়িতে খাদ্য সামগ্রী বিতরণকালে এমপি গোপাল এসব কথা বলেন। 
এসময় উপস্থিত ছিলেন বীরগঞ্জ থানার ওসি আব্দুল মতিন প্রধান, বীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মো. নুর ইসলাম নুর, যুগ্ম সাধারন সম্পাদক মো. শামিম ফিরোজ আলম, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মো. ইয়াসিন আলী, মোহাম্মদপুর ইউনিয়নের চেয়ারম্যান গোপাল দেব শর্মা  প্রমুখ। এর আগে মোহাম্মদপুর ইউনিয়নের রসুলপুরে ‘গোধুলী বৃদ্ধাশ্রমে’ আশ্রায়িত বৃদ্ধাদের শারিরিক খোঁজ-খবর নেন জাতীয় সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাহফিলে যাওয়ার পথে বাসচাপায় শ্যালক-দুলাভাইয়ের মৃত্যু

ধুনটে ইউপি সদস্য সহ ১০ জুয়াড়ি গ্রেফতার

দেশের সাফল্যের দরজা খোলার চাবিকাঠি জনগণের হাতে – অধ্যাপক আলী রীয়াজ

ধুনটে সেচ যন্ত্রের পাইপ ভাংচুর, সেচ কাজ ব্যাহত

নাগেশ্বরীতে দুস্থ ও প্রতিবন্ধী শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

“বেকারদের কর্মসংস্থান ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নই হবে আমার প্রথম পদক্ষেপ” — সাইদ উদ্দিন খান জাবেদ

বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের ‘বার্ষিক ব্যবসায়িক সম্মেলন’ অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ঢাকা -সিলেট মহাসড়কে মাদক কারবারি গ্রেফতার

কাজিপুরে একই মঞ্চে নির্বাচনী ইশতেহার ঘোষণা

রপ্তানি বহুমুখীকরণ করতে হবে- বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন

১০

মোরেলগঞ্জে প্রধান শিক্ষক জাকির হোসেনকে বিদায় সংবর্ধনা

১১

দিনাজপুর ৬টি আসনে ভোটের মাঠে লড়াই করবেন ৪০ জন প্রার্থী

১২

সিরাজদিখানে শেখ আব্দুল্লাহকে অভিনন্দন জানিয়ে লতব্দীতে বিএনপির আনন্দ মিছিল

১৩

গৌরীপুরে ২৯৪ তম স্কাউট ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত

১৪

আশুলিয়ায় শ্রমিক ফেডারেশন নেতৃবৃন্দদের সাথে থানা শ্রমিক দলের মতবিনিময় সভা

১৫

জয়পুরহাটে জামায়াতে ইসলামীসহ ১০ দলীয় জোটের প্রচার মিছিল অনুষ্ঠিত হয়েছে

১৬

গৌরীপুরে শিবিরের বিক্ষোভ মিছিল

১৭

আসন্ন নির্বাচনকে সামনে রেখে পটুয়াখালীতে নির্বাচনী সৌহার্দের সংলাপ অনুষ্ঠিত

১৮

বুলেটপ্রুফ জ্যাকেট পরে নির্বাচনী প্রচারণা শুরু করলেন স্বতন্ত্র প্রার্থী

১৯

ভূরুঙ্গামারীতে জামায়াতের নির্বাচনী গণ-মিছিল অনুষ্ঠিত

২০