Online Desk
২২ জানুয়ারী ২০২৬, ৭:৩৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বুলেটপ্রুফ জ্যাকেট পরে নির্বাচনী প্রচারণা শুরু করলেন স্বতন্ত্র প্রার্থী

বুলেটপ্রুফ জ্যাকেট পরে নির্বাচনী প্রচারণা শুরু করলেন স্বতন্ত্র প্রার্থী

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য স্বতন্ত্র পদপ্রার্থী আলহাজ্ব অধ্যক্ষ ইজাদুর রহমান মিলন বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরে আনুষ্ঠানিকভাবে তাঁর নির্বাচনী প্রচারণা শুরু করেছেন। নিরাপত্তাজনিত উদ্বেগের প্রেক্ষাপটে তিনি বুলেটপ্রুফ জ্যাকেট পরেই প্রচারণায় অংশ নেন, যা এলাকায় আলোচনার জন্ম দিয়েছে।

প্রচারণার অংশ হিসেবে তিনি ঘোড়া প্রতীক নিয়ে শ্রীপুরের শিল্পাঞ্চলখ্যাত মাওনা চৌরাস্তার বিভিন্ন বিপণিবিতান ও দোকানে দোকানে ঘুরে ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি ঘোড়া প্রতীকের লিফলেট বিতরণ করে সাধারণ মানুষের কাছে ভোট ও দোয়া কামনা করেন।

আলহাজ্ব অধ্যক্ষ ইজাদুর রহমান মিলন বলেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। একজন প্রার্থী হিসেবে তিনি ভোটারদের কাছে পৌঁছাতে চান এবং উন্নয়ন ও ন্যায়ভিত্তিক রাজনীতির বার্তা দিতে চান। তিনি আগামী ১২ ফেব্রুয়ারি ঘোড়া প্রতীকে ভোট দিয়ে তাঁকে বিজয়ী করার জন্য এলাকাবাসীর প্রতি আহ্বান জানান।

প্রচারণাকালে স্থানীয় নেতাকর্মী ও সমর্থকরাও উপস্থিত ছিলেন। অনেক ভোটার প্রার্থীর সঙ্গে কুশল বিনিময় করেন এবং নির্বাচনী পরিবেশ নিয়ে নিজেদের মতামত তুলে ধরেন।

উল্লেখ্য, গাজীপুর-৩ আসনে এবারের নির্বাচন ঘিরে রাজনৈতিক অঙ্গনে বাড়তি আলোচনা ও উত্তেজনা বিরাজ করছে। এরই মধ্যে প্রার্থীর বুলেটপ্রুফ জ্যাকেট পরে প্রচারণা শুরু করা বিষয়টি নির্বাচনী নিরাপত্তা ও পরিবেশ নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাহ্মণবাড়িয়ায় খাস জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১

বোয়ালখালীতে ভোটগ্রহণ কর্মকর্তাদের সাথে বিভাগীয় কমিশনারের মতবিনিময়

কাহালুতে মার্চ ফর দাঁড়িপাল্লা ও নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত

ঢাকা-৫ এ বিএনপির গণমিছিলে জনতার ঢল; পরিবর্তনের ডাক আলহাজ্ব নবী উল্লাহ নবীর

নিজস্ব কারখানায় তৈরি এসি বাস: আত্মনির্ভরতার পথে বিআরটিসি

মুন্সীগঞ্জ-১ আসনে চাঁদামুক্ত ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়ার অঙ্গীকার জামায়াত প্রার্থী ফখরুদ্দিন রাজির

বিএনপি ক্ষমতায় এলে আ.লীগ ঘর ছেড়ে পালায় আর আ.লীগ এলে বিএনপি পালায়- চরমোনাই পীর

ধুনটে ব্যাটমিন্টন টুর্নামেন্টে প্রানন বগুড়া চ্যাম্পিয়ন

কচুয়ায় প্রতিপক্ষের হামলায় বৃদ্ধ নিহত

ভোটার সহায়তায় নতুন উদ্যোগ, ৪ পদ্ধতিতে কেন্দ্র ও নম্বর জানার সুযোগ

১০

মোরেলগঞ্জে বৃদ্ধ কৃষকের মৎস্য ঘেরের জোরপূর্বক মাছ লুটের অভিযোগ

১১

ধুনটে ধানের শীষের বিজয়ের লক্ষ্যে নির্বাচনী জনসভা

১২

সারাদেশে নারীদের হেনস্তার প্রতিবাদে বাগেরহাটে মহিলা জামায়াতের বিক্ষোভ

১৩

এমিরেটসের উদ্যোগে অস্ট্রেলিয়ার ব্লু মাউন্টেইনসে বিশ্বের প্রথম ‘রিটজ-কার্লটন লজ’

১৪

সুবিধাবাদী রাজনীতির বাইরে মোমবাতি প্রতীকই নিরাপত্তার বার্তা : ইসলামী ফ্রন্ট মহাসচিব স.উ.ম আব্দুস সামাদ

১৫

বাগেরহাটে দাঁড়িপাল্লায় ভোট চাইলেন ডাকসু ভিপি

১৬

নাশকতার আশঙ্কায় বাঁশখালীতে সেনাবাহিনীর অভিযান, অস্ত্রসহ আটক ১

১৭

সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের পুলিশ সদস্যদের বিচার দাবি

১৮

বাংলাদেশিদের জন্য ই-ভিসা চালু করছে যুক্তরাজ্য

১৯

গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার : প্রেসসচিব

২০