২৫ মে ২০২০, ৮:৫৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বেক্সিমকোর ৬৫ লাখ পিপিই’র প্রথম চালান গেল যুক্তরাষ্ট্রে

দেশে তৈরি পিপিই গাউন যুক্তরাষ্ট্রে রপ্তানি শুরু করলো বেক্সিমকো গ্রুপ। নিজস্ব কারখানায় তৈরি ৬৫ লাখ পিসের প্রথম চালান আজ (সোমবার) পাঠানো হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় জরুরি ব্যবস্থাপনা কেন্দ্র ফেমার কাছে।

সোমবার দুপুরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এমিরেটস এয়ারলাইন্সের একটি কার্গো ফ্লাইটে যুক্তরাষ্ট্রের উদ্দেশে পাঠানো হয়েছে এই চিকিৎসা সরঞ্জাম। বিমানবন্দরে পিপিইর আনুষ্ঠানিক হস্তান্তর অনুষ্ঠানে বেক্সিমকো টেক্সটাইলের প্রধান নির্বাহী কর্মকর্তা ও গ্রুপ পরিচালক সৈয়দ নাভেদ হোসেন বলেন, পিপিই ও স্বাস্থ্য সুরক্ষা সরঞ্জাম তৈরির জন্য আলাদা ইউনিট গঠন করেছে বেক্সিমকো। তিনি জানান, বেক্সিমকোর লক্ষ্য বিশ্বের সেরা তিনটি পিপিই রপ্তানিকারকের একটি হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করা।

অনুষ্ঠানে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত রবার্ট মিলার বলেন, করোনা পরিস্থিতিতে বেক্সিমকোর এ উদ্যোগে প্রশংসনীয়। তিনি বলেন, দুই মাসের কম সময়ে প্রথম চালানটি যুক্তরাষ্ট্রে পাঠানোর ব্যবস্থা করে নতুন নজির স্থাপন করলো বেক্সিমকো। তিনি বলেন, পিপিই রপ্তানির এই উদ্যোগের মাধ্যমে করোনার মতো মহামারি প্রতিরোধে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র এক সঙ্গে কাজ করার নতুন দৃষ্টান্ত স্থাপন করলো।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেন, এটা বাংলাদেশের সক্ষমতার প্রমান। পোশাক মালিকদের পাওনা পরিশোধে ক্রেতাদের প্রতি আহ্বান জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধানের শীষের বিজয় সকল ধর্ম-বর্ণের: আসলাম চৌধুরী

কক্সবাজারের ২২২ কি.মি দক্ষিণপূর্বে আঘাত হানল ভূমিকম্প

নবনির্বাচিত এমপিদের শপথ পড়াতে সিইসিকে চিঠি

আড়াইহাজারে ছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

বাগেরহাটে মডেল একাডেমির উদ্যোগে বৃত্তি প্রাপ্ত ৪২ শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান

গোপালগঞ্জ-২ আসনে নবনির্বাচিত এমপি ডাঃ কে এম বাবরকে স্বাস্থ্য প্রতিমন্ত্রী হিসেবে দেখতে চান সাধারণ মানুষ

দীর্ঘ ১৮ মাস পরে দশমিনায় খুলল আ’লীগ কার্যালয়

বাংলাদেশের উন্নয়নে এনজিওদের ভূমিকা এবং গণমাধ্যমের সম্পৃক্ততা বিষয়ক মতবিনিময় সভা

বাউফলে যুবকের মরদেহ উদ্ধার

চীনের ১১০টিরও বেশি গন্তব্যে সহজ সংযোগ দিচ্ছে এমিরেটস

১০

তরুণাই পারে দেশের পরিবর্তন আনতে শিরোনামে বিতর্ক প্রতিযোগিতার আয়োজন

১১

এনআরবিসি ব্যাংকের কাসা ক্যাম্পেইনে ৬৬ শাখা ও উপশাখা পুরস্কৃত

১২

ধুনটে অভিনব কৌশলে মাদক ব্যবসায়ীকে ধরলো পুলিশ

১৩

রমজানে কার্ডহোল্ডারদের বিশেষ সুবিধা প্রদানের জন্য ব্যাংক এশিয়া-শেফস টেবিলের চুক্তি স্বাক্ষর

১৪

স্বরূপকাঠিতে নাচ গান আবৃত্তিতে বসন্ত বরণ

১৫

পাখি শিকার করায় নাগেশ্বরীতে যুবকের এক বছরের কারাদন্ড

১৬

বাগেরহাটে রিকের উদ্যোগে প্রবীণদের সামাজিক কেন্দ্র উদ্বোধন

১৭

ছায়া মন্ত্রিসভা গঠনের সিদ্ধান্তকে স্বাগত জানায় বিএনপি: সালাহউদ্দিন

১৮

সীতাকুণ্ডে কোস্ট গার্ডের অভিযানে ৯ কোটি টাকার ভারতীয় কাপড় ও সিগারেট জব্দ

১৯

অতিরিক্ত ভাড়া ফেরত দেওয়ায় ‘প্রতিহিংসার শিকার বিপ্লব: অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

২০