Online Desk
২২ জানুয়ারী ২০২৬, ৮:৪৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের ‘বার্ষিক ব্যবসায়িক সম্মেলন’ অনুষ্ঠিত

বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের ‘বার্ষিক ব্যবসায়িক সম্মেলন’ অনুষ্ঠিত

বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের বার্ষিক ব্যবসায়িক সম্মেলন-২০২৬ সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। ‘আগামীর ব্যাংক নির্মাণে আজকের অঙ্গীকার’-স্লোগানে ১৭ ও ১৮ জানুয়ারি দুই দিনব্যাপী কক্সবাজারের একটি অভিজাত হোটেলে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।

দুই দিনব্যাপী সম্মেলনের উদ্বোধন করেন ব্যাংকের চেয়ারম্যান ও সার্ক চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এসসিসিআই) সভাপতি মো. জসিম উদ্দিন। এসময় তিনি ব্যাংকের ভবিষ্যৎ লক্ষ্যমাত্রা বাস্তবায়নে কৌশলগত দিকনির্দেশনা দেন। এছাড়াও তিনি আধুনিক প্রযুক্তি নির্ভর গ্রাহকসেবা নিশ্চিতে বড় ধরনের বিনিয়োগ এবং সিএমএসএমই খাতের টেকসই উন্নয়নের মাধ্যমে ব্যাংকের দীর্ঘমেয়াদি অর্থনৈতিক প্রবৃদ্ধি নিশ্চিতের উপর জোর দেন। সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালক মো. ইকবাল হোসেন চৌধুরী।

সম্মেলনে সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী তারিক মোর্শেদ। এসময় তিনি ২০২৫ সালে ব্যাংকের সামগ্রিক ব্যবসায়িক সাফল্য ও ব্যাংকের মূলধন পর্যাপ্ততা, নিয়ন্ত্রিত খেলাপি ঋণ, শক্তিশালী কর্পোরেট সুশাসন, মজবুত আর্থিক ভিত্তি এবং ব্যাংকের দীর্ঘমেয়াদি সুনাম তুলে ধরে বিস্তারিত আলোচনা করেন। সম্মেলনে ব্যবস্থাপনা পরিচালক ২০২৬ সালের জন্য ব্যবসার নতুন সম্ভাবনা ও ভবিষ্যতমুখী কর্মপরিকল্পনা উপস্থাপন করেন।

এসময় ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও সিবিও কে. এম. আওলাদ হোসেনসহ উপব্যবস্থাপনা পরিচালকদ্বয়, বিভাগীয় প্রধান এবং সব শাখার ব্যবস্থাপকরা উপস্থিত ছিলেন। সম্মেলনে ২০২৫ সালে ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জন ও সাফল্যের জন্য স্বীকৃতি হিসেবে বিভিন্ন শাখা ও প্রধান কার্যালয়ের বিভাগগুলোকে পুরস্কৃত করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকা-৫ এ বিএনপির গণমিছিলে জনতার ঢল; পরিবর্তনের ডাক আলহাজ্ব নবী উল্লাহ নবীর

নিজস্ব কারখানায় তৈরি এসি বাস: আত্মনির্ভরতার পথে বিআরটিসি

মুন্সীগঞ্জ-১ আসনে চাঁদামুক্ত ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়ার অঙ্গীকার জামায়াত প্রার্থী ফখরুদ্দিন রাজির

বিএনপি ক্ষমতায় এলে আ.লীগ ঘর ছেড়ে পালায় আর আ.লীগ এলে বিএনপি পালায়- চরমোনাই পীর

ধুনটে ব্যাটমিন্টন টুর্নামেন্টে প্রানন বগুড়া চ্যাম্পিয়ন

কচুয়ায় প্রতিপক্ষের হামলায় বৃদ্ধ নিহত

ভোটার সহায়তায় নতুন উদ্যোগ, ৪ পদ্ধতিতে কেন্দ্র ও নম্বর জানার সুযোগ

মোরেলগঞ্জে বৃদ্ধ কৃষকের মৎস্য ঘেরের জোরপূর্বক মাছ লুটের অভিযোগ

ধুনটে ধানের শীষের বিজয়ের লক্ষ্যে নির্বাচনী জনসভা

সারাদেশে নারীদের হেনস্তার প্রতিবাদে বাগেরহাটে মহিলা জামায়াতের বিক্ষোভ

১০

এমিরেটসের উদ্যোগে অস্ট্রেলিয়ার ব্লু মাউন্টেইনসে বিশ্বের প্রথম ‘রিটজ-কার্লটন লজ’

১১

সুবিধাবাদী রাজনীতির বাইরে মোমবাতি প্রতীকই নিরাপত্তার বার্তা : ইসলামী ফ্রন্ট মহাসচিব স.উ.ম আব্দুস সামাদ

১২

বাগেরহাটে দাঁড়িপাল্লায় ভোট চাইলেন ডাকসু ভিপি

১৩

নাশকতার আশঙ্কায় বাঁশখালীতে সেনাবাহিনীর অভিযান, অস্ত্রসহ আটক ১

১৪

সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের পুলিশ সদস্যদের বিচার দাবি

১৫

বাংলাদেশিদের জন্য ই-ভিসা চালু করছে যুক্তরাজ্য

১৬

গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার : প্রেসসচিব

১৭

এবারের জাতীয় সংসদ নির্বাচন দেশ পুনর্গঠনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ : তারেক রহমান

১৮

বকশীগঞ্জে জামায়াতে যোগ দিলেন বিএনপি ও ইসলামী আন্দোলনের দুই শতাধিক নেতা-কর্মী

১৯

উলিপুরে জাতীয় পার্টির ২’শ নেতাকর্মী আনুষ্ঠানিক ভাবে সমর্থন হাতপাখায়

২০