Online Desk
৫ জানুয়ারী ২০২৬, ৫:০৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বেবিচকে দুর্নীতি ও অনিয়ম : দুদকের অভিযান

বেবিচকে দুর্নীতি ও অনিয়ম : দুদকের অভিযান
ছবি : সংগৃহীত

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) বিভিন্ন প্রকল্পে কাজ শেষ না করেই বিল উত্তোলনসহ অনিয়মের অভিযোগে অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রোববার (৪ জানুয়ারি) দুদকের প্রধান কার্যালয় থেকে ওই এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয় বলে জনসংযোগ দপ্তর নিশ্চিত করেছে।

দুদক জানায়, অভিযানকালে রিটেনশন মানি, সফট ওপেনিং, আমদানি করা মালামাল, প্রকৌশলীদের আবাসন এবং প্রকল্প সংশ্লিষ্ট বিভিন্ন রেকর্ডপত্র সংগ্রহ করা হয়েছে। সংগৃহীত কাগজপত্র বিশ্লেষণ শেষে কমিশনে পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করা হবে।

রোববার চাঁদপুর জেলার মতলব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাসেবা প্রদানকালে হয়রানি ও নানা অনিয়মের অভিযোগেও চাঁদপুর দুদকের সমন্বিত জেলা কার্যালয় অভিযান পরিচালনা করে। অভিযানে এনফোর্সমেন্ট টিম ছদ্মবেশে টিকিট সেকশন, আউটডোর ও ইনডোর সেবা কার্যক্রম, রোগীদের খাবার সরবরাহ এবং রান্নাঘরের পরিবেশ পর্যবেক্ষণ করে প্রাথমিক সত্যতা পাওয়া গেছে।

একই দিন টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয়ে ভর্তুকি মূল্যে কৃষকদের মধ্যে বিতরণের জন্য বরাদ্দ করা কম্বাইন্ড হার্ভেস্টারসহ বিভিন্ন কৃষিযন্ত্র অন্যত্র বিক্রি করে অর্থ আত্মসাতের অভিযোগে টাঙ্গাইল দুদকের জেলা কার্যালয় অভিযান পরিচালনা করে। অভিযানকালে কৃষিযন্ত্র বিতরণ সংক্রান্ত রেকর্ডপত্র সংগ্রহ, উপকারভোগীদের সঙ্গে যোগাযোগ এবং সরেজমিন পরিদর্শন করা হয়। এ সংক্রান্ত বিস্তারিত প্রতিবেদন কমিশনে দাখিল করা হবে বলে জানা গেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উলিপুরে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

উলিপুরে ভাগিনার লাঠির আঘাতে মামার মৃত্যু, ভাগিনা গ্রেপ্তার

মাহফিলে যাওয়ার পথে বাসচাপায় শ্যালক-দুলাভাইয়ের মৃত্যু

ধুনটে ইউপি সদস্য সহ ১০ জুয়াড়ি গ্রেফতার

দেশের সাফল্যের দরজা খোলার চাবিকাঠি জনগণের হাতে – অধ্যাপক আলী রীয়াজ

ধুনটে সেচ যন্ত্রের পাইপ ভাংচুর, সেচ কাজ ব্যাহত

নাগেশ্বরীতে দুস্থ ও প্রতিবন্ধী শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

“বেকারদের কর্মসংস্থান ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নই হবে আমার প্রথম পদক্ষেপ” — সাইদ উদ্দিন খান জাবেদ

বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের ‘বার্ষিক ব্যবসায়িক সম্মেলন’ অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ঢাকা -সিলেট মহাসড়কে মাদক কারবারি গ্রেফতার

১০

কাজিপুরে একই মঞ্চে নির্বাচনী ইশতেহার ঘোষণা

১১

রপ্তানি বহুমুখীকরণ করতে হবে- বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন

১২

মোরেলগঞ্জে প্রধান শিক্ষক জাকির হোসেনকে বিদায় সংবর্ধনা

১৩

দিনাজপুর ৬টি আসনে ভোটের মাঠে লড়াই করবেন ৪০ জন প্রার্থী

১৪

সিরাজদিখানে শেখ আব্দুল্লাহকে অভিনন্দন জানিয়ে লতব্দীতে বিএনপির আনন্দ মিছিল

১৫

গৌরীপুরে ২৯৪ তম স্কাউট ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত

১৬

আশুলিয়ায় শ্রমিক ফেডারেশন নেতৃবৃন্দদের সাথে থানা শ্রমিক দলের মতবিনিময় সভা

১৭

জয়পুরহাটে জামায়াতে ইসলামীসহ ১০ দলীয় জোটের প্রচার মিছিল অনুষ্ঠিত হয়েছে

১৮

গৌরীপুরে শিবিরের বিক্ষোভ মিছিল

১৯

আসন্ন নির্বাচনকে সামনে রেখে পটুয়াখালীতে নির্বাচনী সৌহার্দের সংলাপ অনুষ্ঠিত

২০