Bhorer Darpan
২৫ সেপ্টেম্বর ২০২৫, ৬:৪৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বৈদেশিক ব্যাংকিং সেবা আধুনিকীকরণে মে ইন্টারন্যাশনালের সঙ্গে এনআরবিসি ব্যাংকের চুক্তি

বৈদেশিক ব্যাংকিং সেবা আধুনিকীকরণে মে ইন্টারন্যাশনালের সঙ্গে এনআরবিসি ব্যাংকের চুক্তি

এনআরবিসি ব্যাংক বৈদেশিক বাণিজ্য সংক্রান্ত ব্যাংকিং সেবা সহজ, দ্রুততর ও নিরাপদ করতে মে ইন্টারন্যাশনাল ট্রেড সার্ভিসেস লিমিটেডের সঙ্গে সমঝোতা চুক্তি স্বাক্ষর করেছে। এই চুক্তির আওতায় তথ্য-প্রযুক্তির মাধ্যমে তাৎক্ষণিক ভেসেল মুভমেন্টস, কন্টেইনার ট্র্যাকিং এবং আমদানিকৃত পণ্যের মূল্য যাচাই করবে এনআরবিসি ব্যাংক।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) এনআরবিসি ব্যাংকের প্রধান কার্যালয়ে সেবা প্রদান ও গ্রহণ সংক্রান্ত চুক্তিটি স্বাক্ষর করেছে প্রতিষ্ঠান দু‘টি।

এনআরবিসি ব্যাংকের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ড. মো. তৌহিদুল আলম খান এবং মে ইন্টারন্যাশনাল ট্রেড সার্ভিসেস লিমিটেডের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আমিনুল কবির চুক্তিতে স্বাক্ষর করেন। এ সময় এনআরবিসি ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) ও চিফ অপারেটিং অফিসার মোহাম্মদ আব্দুল কাইয়ুম খান, ইন্টান্যাশনাল ডিভিশনের প্রধান হাসনাত রেজা মহিব্বুল আলম, মে ইন্টারন্যাশনালের উপ-ব্যবস্থাপনা পরিচালক লায়লা কাওকাইন আরা সহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মে ইন্টান্যাশনাল ট্রেড সার্ভিসেস লিমিটেড তথ্য প্রযুক্তি নির্ভর ম্যারিটাইম ডাটা ও পণ্যের মূল্য এনালাইটিক্সের আধুনিক প্লাটফর্ম। এই প্লাটফর্মের মাধ্যমে এনআরবিসি ব্যাংকের ডিউ ডিলিজেন্স প্রক্রিয়া আরো উন্নতকরণ এবং বৈদেশিক বাণিজ্য-সম্পর্কিত ঝুঁকি কমানো সম্ভব হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উলিপুরে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

উলিপুরে ভাগিনার লাঠির আঘাতে মামার মৃত্যু, ভাগিনা গ্রেপ্তার

মাহফিলে যাওয়ার পথে বাসচাপায় শ্যালক-দুলাভাইয়ের মৃত্যু

ধুনটে ইউপি সদস্য সহ ১০ জুয়াড়ি গ্রেফতার

দেশের সাফল্যের দরজা খোলার চাবিকাঠি জনগণের হাতে – অধ্যাপক আলী রীয়াজ

ধুনটে সেচ যন্ত্রের পাইপ ভাংচুর, সেচ কাজ ব্যাহত

নাগেশ্বরীতে দুস্থ ও প্রতিবন্ধী শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

“বেকারদের কর্মসংস্থান ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নই হবে আমার প্রথম পদক্ষেপ” — সাইদ উদ্দিন খান জাবেদ

বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের ‘বার্ষিক ব্যবসায়িক সম্মেলন’ অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ঢাকা -সিলেট মহাসড়কে মাদক কারবারি গ্রেফতার

১০

কাজিপুরে একই মঞ্চে নির্বাচনী ইশতেহার ঘোষণা

১১

রপ্তানি বহুমুখীকরণ করতে হবে- বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন

১২

মোরেলগঞ্জে প্রধান শিক্ষক জাকির হোসেনকে বিদায় সংবর্ধনা

১৩

দিনাজপুর ৬টি আসনে ভোটের মাঠে লড়াই করবেন ৪০ জন প্রার্থী

১৪

সিরাজদিখানে শেখ আব্দুল্লাহকে অভিনন্দন জানিয়ে লতব্দীতে বিএনপির আনন্দ মিছিল

১৫

গৌরীপুরে ২৯৪ তম স্কাউট ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত

১৬

আশুলিয়ায় শ্রমিক ফেডারেশন নেতৃবৃন্দদের সাথে থানা শ্রমিক দলের মতবিনিময় সভা

১৭

জয়পুরহাটে জামায়াতে ইসলামীসহ ১০ দলীয় জোটের প্রচার মিছিল অনুষ্ঠিত হয়েছে

১৮

গৌরীপুরে শিবিরের বিক্ষোভ মিছিল

১৯

আসন্ন নির্বাচনকে সামনে রেখে পটুয়াখালীতে নির্বাচনী সৌহার্দের সংলাপ অনুষ্ঠিত

২০