Shakil Shah
৩ ডিসেম্বর ২০২১, ১০:৫৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

‘বোন শেখ হাসিনাকে অনুরোধ, খালেদা জিয়াকে বিদেশে যেতে দিন’

ভোরের দর্পণ ডেস্ক:

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠাতে প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানিয়েছেন বঙ্গবীর আবদুল কাদের সিদ্দিকী। আজ শুক্রবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে গণফোরামের ষষ্ঠ কাউন্সিলের বক্তৃতায় তিনি এ আহ্বান জানান।

তিনি প্রধানমন্ত্রীকে ‘বোন’ সম্বোধন করে বলেন, ‘আমার বোন শেখ হাসিনাকে অনুরোধ, খালেদা জিয়াকে বিদেশে যেতে দিন। মানবতা দেখিয়েছেন, আরেকটু দেখান।’

কাদের সিদ্দিকী বলেন, ‘আমি বঙ্গবন্ধু প্রেমিক। আমি তার মেয়ে শেখ হাসিনাকে কোনো গালি দিতে পারি না। খালেদা জিয়ার বিষয়ে তিনি সংবাদ সম্মেলনে যা বলেছেন তা আমি সমর্থন করি। কিন্তু তিনি তা আবেগের বশবর্তী হয়ে বলেছেন, যা সংবিধানের আলোকে বলতে পারেন না।’

বাংলাদেশের এই অবস্থার জন্য বিএনপিকে দায়ী করে এই রাজনীতিক বলেন, ‘দেশের বড় বিরোধী রাজনৈতিক দল বিএনপি। কিন্তু তারা কোনো আন্দোলনে নামে না। তেলের দাম বাড়ে, জিনিসপত্রের দাম বাড়ে বিএনপি আন্দোলন করে না। ধর্ষকের শাস্তির দাবিতে তারা রাস্তায় নামে না।’

তিনি বলেন, ‘বিএনপি জামায়াতের ওপর ভর করেছে। তারা মনে করেছে প্রোগ্রাম হলে জামায়াত লোক আনবে। জামায়াত মনে করেছে বিএনপি লোক আনবে।’

কাদের সিদ্দিকী আরও বলেন, ‘আমি ঐক্যফ্রন্টে গিয়েছিলাম ড. কামাল হোসেনকে দেখে, তার ওপর ভরসা করে, বিএনপিকে দেখে নয়। যতদিন বিএনপিতে জামায়াত থাকবে ততদিন আমি বিএনপির সঙ্গে নেই।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এই অপরিকল্পিত সাভারকে একটি বসবাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলবো

চট্টগ্রামে অভিযানে গিয়ে হামলায় র‌্যাব কর্মকর্তা নিহত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত

এনএসটি ফেলোশিপপ্রাপ্ত শিক্ষার্থীদের সঙ্গে গোবিপ্রবি উপাচার্যের শুভেচ্ছা বিনিময়

৩০তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় পণ্যের চড়া দাম

বিএসআরএম কারখানার স্ক্রাপবাহী বেপরোয়া ড্রাম ট্রাক কেড়ে নিচ্ছে একের পর এক জীবন

ভোলায় চাঁদাবাজ ও সন্ত্রাসের রাজনীতি আর চলবে না— আন্দালিব রহমান পার্থ

দেশের কল্যাণে আত্ননিয়োগই হোক জ্ঞানার্জনের মূল লক্ষ্য : শিক্ষা উপদেষ্টা

শোক ব্যানার না টাঙানোয় প্রধান শিক্ষককে লাঞ্চিত

দিনাজপুরে পুলিশ কর্মকর্তাদের নির্বাচন সংক্রান্ত বৈঠক অনুষ্ঠিত

১০

সংসদে শ্রমিক–মেহনতী মানুষের প্রতিনিধি না থাকলে দেশ আবারও ফ্যাসিবাদের পথে যাবে – কে এম জাবির

১১

মির্জাপুরের মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টারে প্রশিক্ষণকালে পুলিশ সদস্য গুলিবিদ্ধ

১২

নির্বাচনে কোনো পক্ষপাতিত্বের সুযোগ নেই—এনসিপির সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা

১৩

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে অভিযান পরিচালনা করে ২টি এয়ারগান সহ ৭২০ রাউন্ড গুলি উদ্ধার

১৪

ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে সন্ত্রাসী হামলার বিচারের দাবি

১৫

ভ্রাম্যমাণ আদালত অব্যাহত থাকলেও থামছে না কাহালুতে আবাদী জমিতে মাটির কাটার মহাউৎসব

১৬

চিকিৎসকের ভুল চিকিৎসায় স্ত্রী’র মৃত্যু, বিবাহ বার্ষিকী উপলক্ষে স্বামীর আবেগঘন পোস্ট

১৭

বাগেরহাটে জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে জেলা বিএনপির দোয়া

১৮

সিরাজদিখানে মা ও মেয়েকে কুপিয়ে হত্যার অভিযোগ

১৯

সংস্কারের জন্য সংবিধান সংশোধনের প্রয়োজন রয়েছে : আসিফ নজরুল

২০