Online Desk
২৭ জানুয়ারী ২০২৬, ৭:১৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বোয়ালখালীতে এরশাদ উল্লাহর নির্বাচনী প্রচারণায় ককটেল বিস্ফোরণের অভিযোগ

বোয়ালখালীতে এরশাদ উল্লাহর নির্বাচনী প্রচারণায় ককটেল বিস্ফোরণের অভিযোগ

বোয়ালখালী ( চট্টগ্রাম) প্রতিনিধি : বিএনপির মনোনীত চট্টগ্রাম-৮ (চান্দগাঁও-বোয়ালখালী) আসনের প্রার্থী এরশাদ উল্লাহর পথসভার পাশে দুটি ককটেল বিস্ফোরণের অভিযোগ করেছে দলের নেতাকর্মীরা।

সোমবার (২৬ জানুয়ারি) সন্ধ্যা প্রায় ৬টার দিকে বোয়ালখালী উপজেলার ১নং কধুরখীল ইউনিয়নের পূর্ব কধুরখীল উচ্চ বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়লেও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শীরা বলেন,ওই সময় বিএনপি প্রার্থী এরশাদ উল্লাহ নির্বাচনী সভা চলছিল। হঠাৎ সভাস্থলের অদূরে বিকট শব্দে বিস্ফোরণ হলে সভায় উপস্থিত নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনার পরপরই সভাস্থলে বিশৃঙ্খলা সৃষ্টি হলেও দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। পরে সভা সংক্ষিপ্ত করে শেষ করা হয় বলে জানা গেছে। পরে উপজেলা সদরে নেতাকর্মীরা এসে বিক্ষোভ মিছিল করেন।

চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য শওকত আলম শওকত বলেন, পরিকল্পিতভাবে নির্বাচনী সভা লক্ষ্য করেই ককটেল নিক্ষেপ করা হয়েছে। এ ধরনের ঘটনা নির্বাচনকে ভিন্ন খাতে নেওয়ার অপচেষ্টা বলে মন্তব্য করেন তিনি। আমার ধরণা এসব জামায়াত শিবিরের কাজ। তাই আগামীকাল থেকে জামায়াত শিবিরকে যেখানেই পাবে সেখানেই প্রতিহত করা হবে।

জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আজিজুল হক বলেন, আল্লাহর রহমতে কেউ হতাহত হয়নি। তিনি দোষীদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তারের দাবি করেন।

চট্টগ্রাম-৮ (চান্দগাঁও-বোয়ালখালী) আসনের প্রার্থী ও নগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ বলেন, বোয়ালখালীর পূর্ব কধুরখীল এলাকায় একটি স্কুলের পাশে আমরা পথসভা করছিলাম। ওই সময় এক যুবক এসে পথসভা থেকে আনুমানিক ৫০ গজ দূরে দুটি পটকা ফাটিয়ে চলে যান। তবে আমাদের কেউ হতাহত হয়নি। আমার সঙ্গে দুজন গানম্যান ছিলেন। ঘটনার পরপরই সেনাবাহিনী, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহফুজুর রহমান বলেন, ‘আমি ঘটনাস্থলে এসেছি। সেখানে ককটেলের কোন আলামত পাওয়া যায়নি। বিষয়টি তদন্ত করা হচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাহালুর মালঞ্চা ইউনিয়নে ধানের শীষ মার্কার নির্বাচনী মিছিল অনুষ্ঠিত

নির্বাচনী প্রচারণায় ভোলায় আসছেন চরমোনাই পীর, উন্নয়ন প্রতিশ্রুতির বার্তা ইসলামী আন্দোলনের

সাভারে আমান উল্লাহ আমানে পক্ষে ভোট চাইলেন আইনজীবিরা

অর্ধশতাব্দীর পুরনো শ্রীপুর সরকারি কলেজে চালু নেই ছাত্রাবাস

ভোলায় নৌবাহিনীর নেতৃত্বে যৌথ অভিযানে অস্ত্রসহ দুই দুর্ধর্ষ ডাকাত আটক

‘ভারতের দাদাগিরি বাংলাদেশে আর হতে দেবো না’ মাওলানা মো. শাহজাহান

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে যৌথ বাহিনীর অভিযানে ৪২ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার

সরিষাবাড়ীতে জামায়াতের প্রতিবাদ বিক্ষোভ মিছিল

ব্রাহ্মণবাড়িয়ায় খাস জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১

বোয়ালখালীতে ভোটগ্রহণ কর্মকর্তাদের সাথে বিভাগীয় কমিশনারের মতবিনিময়

১০

কাহালুতে মার্চ ফর দাঁড়িপাল্লা ও নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত

১১

ঢাকা-৫ এ বিএনপির গণমিছিলে জনতার ঢল; পরিবর্তনের ডাক আলহাজ্ব নবী উল্লাহ নবীর

১২

নিজস্ব কারখানায় তৈরি এসি বাস: আত্মনির্ভরতার পথে বিআরটিসি

১৩

মুন্সীগঞ্জ-১ আসনে চাঁদামুক্ত ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়ার অঙ্গীকার জামায়াত প্রার্থী ফখরুদ্দিন রাজির

১৪

বিএনপি ক্ষমতায় এলে আ.লীগ ঘর ছেড়ে পালায় আর আ.লীগ এলে বিএনপি পালায়- চরমোনাই পীর

১৫

ধুনটে ব্যাটমিন্টন টুর্নামেন্টে প্রানন বগুড়া চ্যাম্পিয়ন

১৬

কচুয়ায় প্রতিপক্ষের হামলায় বৃদ্ধ নিহত

১৭

ভোটার সহায়তায় নতুন উদ্যোগ, ৪ পদ্ধতিতে কেন্দ্র ও নম্বর জানার সুযোগ

১৮

মোরেলগঞ্জে বৃদ্ধ কৃষকের মৎস্য ঘেরের জোরপূর্বক মাছ লুটের অভিযোগ

১৯

ধুনটে ধানের শীষের বিজয়ের লক্ষ্যে নির্বাচনী জনসভা

২০