
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় অভিযান চালিয়ে ৬ শ’ গ্রাম গাঁজাসহ মনা দে (৬১) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী।
শনিবার (১০ জানুয়ারি) বিকেলে ৫নং সারোয়াতলী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের উত্তর কঞ্জুরী এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেপ্তার ব্যক্তি হলেন,৫নং সারোয়াতলী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের উত্তর কঞ্জুরী এলাকায় মৃত লাল মোহন দে’র পুত্র।
এ সময় তার কাছ থেকে মাদক বিক্রির নগদ ১৩ হাজার ১শ’১৫ টাকা এবং ৬০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়। জব্দকৃত গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ২০ হাজার টাকা বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।
বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহফুজুর রহমান জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে।গ্রেপ্তার আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছে তিনি।