
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন চট্টগ্রামের পুলিশ সুপার (এসপি) মো. সাইফুল ইসলাম সানতু বিপিএম-বার।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যায় বোয়ালখালী উপজেলার গৌরাঙ্গ বাড়ি পূজা মণ্ডপ, কানুনগোপাড়া এবং শ্রী শ্রী শ্যামাচাঁদ ঠাকুর বাড়ি (হরি মন্দির) পূজা মণ্ডপ, আমুচিয়া ইউনিয়নে পূজা মণ্ডপ পরিদর্শন করেন। পরিদর্শনকালে পুলিশ সুপার পূজা মণ্ডপগুলোর সার্বিক নিরাপত্তা ব্যবস্থা, সিসি ক্যামেরা, স্বেচ্ছাসেবকদের কার্যক্রম এবং জননিরাপত্তা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন। তিনি পূজা উদযাপন কমিটির সদস্য, ভক্তবৃন্দ ও স্থানীয়দের সঙ্গে মতবিনিময় করেন এবং পূজার নির্বিঘ্ন আয়োজন নিশ্চিতে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি), অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক), অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস), অতিরিক্ত পুলিশ সুপার (শিল্পাঞ্চল ও ডিবি), অতিরিক্ত পুলিশ সুপার (পটিয়া সার্কেল), অফিসার ইনচার্জ বোয়ালখালী থানা এবং পিএসআইসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।
চট্টগ্রামের পুলিশ সুপার (এসপি) মো. সাইফুল ইসলাম সানতু বিপিএম-বার বলেন, দুর্গাপূজা বাঙালি হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় ও সামাজিক উৎসব। এটি শুধু ধর্মীয় অনুষ্ঠান নয়, বরং সমাজে সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করার উৎসব। পূজা উপলক্ষে বিপুলসংখ্যক ভক্ত ও দর্শনার্থীর সমাগম ঘটে, যা আইন-শৃঙ্খলা পরিস্থিতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তিনি বলেন—“দুর্গাপূজা আমাদের সংস্কৃতি ও ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ। শান্তিপূর্ণ ও নিরাপদভাবে উৎসব উদযাপন নিশ্চিত করতে চট্টগ্রাম জেলা পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। আইন-শৃঙ্খলা রক্ষায় কোনো শৈথিল্য বরদাস্ত করা হবে না।