
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় ৪৫ লিটার চোলাই মদসহ মাদক ব্যবসায়ী জয় দে (৩৫)নামের ব্যক্তিকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী।
শনিবার (১৭ জানুয়ারি) গোপন সংবাদের ভিত্তিতে রাত সাড়ে ৮টার দিকে বোয়ালখালী উপজেলার ৪নং শাকপুরা ইউনিয়নের লালারহাট এলাকায় মদ বিক্রির সময় তাকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত জয় দে ৪নং শাকপুরা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের পূর্ব শাকপুরা গ্রামের মৃত বাবুল দে’র পুত্র।
বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহফুজুর রহমান বলেন, রবিবার (১৮ জানুয়ারি) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। পরে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।