১৭ জুন ২০২০, ২:১০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বোয়ালখালীতে শ্রাদ্ধানুষ্ঠানে ৫শ মানুষের খাবারের আয়োজন, ১০ হাজার টাকা জরিমানা

বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে বোয়ালখালীতে শ্রাদ্ধানুষ্ঠানে ৫শ মানুষের খাবারের আয়োজন করায় ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এসময় প্রস্তুতকৃত অবশিষ্ট খাবার দরিদ্র মানুষের মাঝে বিতরণ করা হয়।

রবিবার (১৭ মে) দুপুরে উপজেলার শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নের জৈষ্ঠ্যপুরা গ্রামে এ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার(ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মোজাম্মেল হক চৌধুরী। তিনি জানান, জৈষ্ঠ্যপুরা গ্রামে প্রায় ৫০০ মানুষের খাওয়ার আয়োজন করে মায়ের শ্রাদ্ধানুষ্ঠান করছিলেন মুকুন্দ লাল চৌধুরীর ছেলে উত্তম চৌধুরী। তিনি মন্ত্রপাঠরত থাকায় তার অভিভাবকদের কাছে সরকারের নিষেধাজ্ঞা অমান্য করে এত লোক সমাগমের আয়োজন এর বিষয়ে জানতে চাইলে তারা অপরাধ স্বীকার করে নেওয়ায় তাৎক্ষণিক ভাবে ধর্মীয় আচার ব্যাতীত খাওয়ার আয়োজন বন্ধ এবং ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

এসময় অবশিষ্ট খাবার প্রায় ২৫০জন দরিদ্রও প্রতিবেশিদের বিতরণ এর নির্দেশ দেওয়া হয়। উল্লেখ্য যে উক্ত ইউনিয়নের বাসিন্দা একজন ব্যক্তি সম্প্রতি করোনায় আক্রান্ত হয়ে নিজ বাড়ীতে আইসোলেশনে রয়েছেন। মোবাইল কোর্টে সার্বিক সহযোগীতায় ছিলেন ১৮ বীর ব্যাটেলিয়ন এর সেনা সদস্যবৃন্দ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রীপুরে ভাতিজার অত্যাচারে অতিষ্ঠ হয়ে চাচার সংবাদ সম্মেলন

কৃষিকে আধুনিকায়নে কাজ করে যাচ্ছে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট

ভূরুঙ্গামারীতে ৩শ পিচ ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেফতার

সংস্কৃতি ও আত্মপরিচয়ের ধারক-বাহক হিসেবে নববর্ষ উৎসবের গুরুত্ব অপরিসীম: রাষ্ট্রপতি

স্পষ্টতই ট্রাম্প মানসিকভাবে ভারসাম্যহীন : সিআইএর সাবেক পরিচালক

রাস্তা পারাপারে আইন না মানলে পথচারীর জেল-জরিমানা

নাগেশ্বরীতে পাম্পে তেল নিতে গিয়ে পুলিশের হাতে গ্রেপ্তার ৩ মামলার আসামি

রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় শিশুদের সৃজনশীলতার ঝলক

বাউফলে ‘জনতার কল সেন্টার’ চালু

পারকিনসন্স রোগ: ঝুঁকি, উপসর্গ ও জীবনব্যাপী চিকিৎসা ব্যবস্থাপনা

১০

বিজয়নগরে স্বাধীনতার ৫৫ বছরেও প্রতিবর্তন হলো না কৃষকের ভাগ্য

১১

শিক্ষার্থীদের পড়ার টেবিলে ফিরিয়ে আনা ও সুশিক্ষায় গড়ে তোলা আমাদের সামাজিক দায়িত্ব -আনু এমপি

১২

নাগেশ্বরী সীমান্তে বিএসএফের হাতে দুই বাংলাদেশি আটক

১৩

পহেলা বৈশাখ আমাদের আত্মপরিচয়ের এক অনন্য প্রতীক: প্রধানমন্ত্রী

১৪

লালপুরে আইন শৃঙ্খলা কমিটির সভা

১৫

রাঙামাটিতে বন্যহাতির আক্রমণে একজনের মৃত্যু

১৬

বোয়ালখালীতে মেছো বাঘ উদ্ধার

১৭

ভূরুঙ্গামারীতে বীজ ও সার বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন এমপি আনোয়ারুল

১৮

চিরিরবন্দরে লিচুর বাগান থেকে দেড় কোটি টাকার মধু আহরনের সম্ভাবনা

১৯

উলিপুরে বৃদ্ধের রহস্যজনক মৃত্যু

২০