Bhorer Darpan Online
১৪ সেপ্টেম্বর ২০২০, ৭:২২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বোয়ালখালীর সাবেক ওসি হিমাংশু সহ ১১ জনের বিরুদ্ধে মামলা

চট্টগ্রাম ব্যুরো : চট্টগ্রামের বোয়ালখালী থানার সাবেক ওসি হিমাংশু কুমার দাশসহ ১১ জনের বিরুদ্ধে চট্টগ্রাম আদালতে শিক্ষানবীশ আইনজীবী সমর কৃঞ্চ চৌধুরীকে অস্ত্র ও ইয়াবা মামলায় ফাঁসানোর অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। সোমবার চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু সালেম মোহাম্মদ নোমানের আদালত এ অভিযোগ দায়েরের পর আদালত তা আমলে নিয়ে তদন্তের জন্য পিবিআইকে দায়িত্ব দিয়েছেন। বাদির আইনজীবী এডভোকেট জুয়েল দাশ এসব তথ্য নিশ্চিত করেন। তাদের বিরুদ্ধে ১২০(খ), ১৬১, ১৬৬, ২২০, ৩০৭, ৩২৩, ৩৬৪, ৩৭৯, ৩৮৫, ৩৮৬, ৩৮৭, ১৪৯, ৫০৬, ২১১ ধারায় অভিযোগ আনা হয়েছে। এ মামলায় অন্য আসামীরা হলেন বোয়ালখালী থানার তৎকালীন ওসি হিমাংশু কুমার দাশ, এসআই আতিকুল্লাহ, এসআই আরিফুর রহমান, বোয়ালখালী থানার পরিদর্শক (তদন্ত) মাহবুব আলম আখন্দ, এসআই আবু বকর সিদ্দিকী, এসআই রিপন চাকমা, এএস আই আলাউদ্দিন, এসআই দেলাওয়ার হোসেন, লন্ডন প্রবাসী সঞ্জয় দাশ, সঞ্জয় দাশের সহকারী সজল দাশ, বোয়ালখালী উপজেলার সরোয়াতলী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের তৎকালীন চৌকিদার দিদারুল আলম। উল্লেখ্য, ২০১৮ সালের ২৭ মে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আদালত সংলগ্ন চট্টগ্রাম নগরের জহুর হকার্স মার্কেটের সামনে থেকে সমর চৌধুরীকে তুলে নিয়ে গিয়ে পরদিন সকালে ৩১০ পিস ইয়াবা ও একটি একনলা বন্দুক হাতে ধরিয়ে দিয়ে ছবি তুলে সেই ছবি গণমাধ্যমে পাঠায় বোয়ালখালী থানা পুলিশ। এ সময় ইয়াবা ও অস্ত্র উদ্ধারের মামলা দিয়ে জেলে পাঠায় সমর কৃষ্ণ চৌধুরীকে। ২৯ মে বিকেলে সমর কৃষ্ণ চৌধুরীর মেয়ে তমালিকা চৌধুরী বোয়ালখালীতে এক সংবাদ সম্মেলনে পুলিশের বিরুদ্ধে তার বাবাকে মাদক ও অস্ত্র দিয়ে মামলায় ফাঁসানোর অভিযোগ করেন। সমর কৃষ্ণ চৌধুরীর পরিবার দাবি করেন, বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক সঞ্জয় দাশের সঙ্গে বিরোধের জেরে বোয়ালখালী থানা পুলিশ সমর কৃষ্ণ চৌধুরীকে চট্টগ্রাম নগর থেকে তুলে নিয়ে মাদক ও অস্ত্র দিয়ে মামলায় ফাঁসিয়ে দিয়েছে। ২০১৮ সালের ২৪ জুন মাদক মামলা ও ১০ জুলাই অস্ত্র মামলায় আদালত থেকে জামিন পান সমর কৃষ্ণ চৌধুরী। ১২ জুলাই চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান তিনি। ২৮ আগস্ট জেলা ও দায়রা জজ মো. ইসমাইল হোসেনের আদালত সমর কৃষ্ণ চৌধুরীকে অস্ত্র আইনে দায়ের করা মামলা থেকে খালাস দেন। এই ঘটনায় চট্টগ্রামের তৎকালীন এসপি নুওে আলম মিনা একজন অতিরিক্ত পুলিশ সুপারের নেতৃত্বে অভ্যন্তরীণ তদন্ত কমিটি গঠন করেন। তদন্তে পুলিশের অপরাধ প্রমাণ পাওয়ায় অভিযুক্তদের ক্লোজ করা হয়েছিল।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উলিপুরে মোটর সাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত মোটরসাইকেল চালক

ধনবাড়ীতে দরিদ্রদের মাঝে ঈদ উপহার বিতরণ

দশমিনায় হিফজ সমাপনি ও বিদায় অনুষ্ঠান

আশুলিয়ায় যানযট নিরসনে ট্রাফিকের দায়িত্বে শ্রমিক দল

মির্জাপুরে নবম শ্রেণির স্কুলছাত্রী অপহরণ

চন্দনাইশে ২৫টি হাফেজিয়া মাদরাসা ও এতিমখানায় ২০০কেজি খেজুর বিতরণ

বাঞ্ছারামপুরে ভেজাল গুড় কারখানায় অভিযান চালিয়ে দুইজনকে ৪ লাখ টাকা জরিমানা

কোটালীপাড়ায় সাংবাদিকের ওপর ছাত্রদল নেতাকর্মীদের বর্বরোচিত হামলার অভিযোগ

কাপাসিয়ায় গণহত্যা, স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা

আন্তর্জাতিক নারী দিবসে ন্যাশনাল লাইফে আলোচনা সভা

১০

কাহালুতে বাদশা সালমান মানবিক সহায়তা উপহার খেজুর

১১

বিএনপির সব পদ থেকে কায়সার কামালের পদত্যাগ

১২

বাগেরহাটে বাস-মাইক্রোবাস সংঘর্ষ, নিহত ১২

১৩

গোপালগঞ্জ জেলা তথ্য অফিসের আয়োজনে “নির্বাচনী ইশতেহার বিষয়ক” উঠান বৈঠক অনুষ্ঠিত

১৪

আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে কনফিডেন্স ইভেন্ট ম্যানেজমেন্টের যাত্রা শুরু

১৫

বাউফলে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত

১৬

মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় উপজেলা যুবদলের আহ্বায়কের মৃত্যু

১৭

কাহালুতে মশা তাড়ানোর ধুয়া থেকে গোয়াল ঘরে আগুন

১৮

শ্রীপুরে ট্রান্সফরমার বিস্ফোরণে দগ্ধ ৪, জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি

১৯

ভিজিএফ এর তালিকা তৈরিতে অনিয়মের অভিযোগ, উলিপুরে ইউপি চেয়ারম্যানের উপর হামলা

২০