Online Desk
২৪ জানুয়ারী ২০২৬, ৮:০৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ব্যবসায়ীরা চাঁদা দিলে ক্রেতারা বাড়তি দামের যাতাকলে পিষ্ট হয়: মঞ্জু

ব্যবসায়ীরা চাঁদা দিলে ক্রেতারা বাড়তি দামের যাতাকলে পিষ্ট হয়: মঞ্জু

খুলনা ব্যুরো:ব্যবসায়ীদেরকে অর্থনীতির প্রাণশক্তি অভিহিত করে খুলনাকে ব্যবসা বান্ধব নগরী হিসেবে প্রতিষ্ঠার অঙ্গীকার করেছেন নজরুল ইসলাম মঞ্জু। ব্যবসায়ীরা ন্যায়নিষ্ঠ ও ইমানদার হলে জনসাধারণ উপকৃত হয়, আর অন্যথা হলে সাধারণ মানুষের দূর্ভোগের শেষ থাকে না বলে মন্তব্য করেন তিনি।

শনিবার (২৪ জানুয়ারি) সকালে খুলনা মহানগরীর রূপসা ট্রাফিক মোড় এলাকা থেকে নির্বাচনী গণসংযোগের শুরু করে নতুন বাজার লঞ্চঘাট এলাকায় শেষ হয়। এসময় এসব কথা বলেন তিনি।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়নে খুলনার সদর আসন থেকে মনোনীত এই প্রার্থী বলেন, ফ্যাসিস্ট আওয়ামী শাসনামলের ধারাবাহিকতায় ৫ আগস্টের পরেও বিভিন্ন জায়গায় ক্ষুদ্র, মাঝারি ও প্রতিষ্ঠিত ব্যবসায়ীরা নানা ভাবে হয়রানি ও চাঁদাবাজির শিকার হচ্ছেন বলে তার কাছে অভিযোগ এসেছে। তিনি বলেন, ব্যবসায়ীরা চাঁদা দিলে ক্রেতারা বাড়তি দামের যাতাকলে পিষ্ট হয়। এমপি নির্বাচিত হলে খুলনা মহানগরীতে কোন ধরনের সমাজবিরোধী গোষ্ঠী অপতৎপরতা চালাতে পারবে না বলে কঠোর হুশিয়ারি উচ্চারণ করেন।

গণসংযোগ ও লিফলেট বিতরণকালে উপস্থিত ছিলেন, খুলনা মহানগর বিএনপির সভাপতি এডভোকেট এস এম শফিকুল আলম মনা, অধ্যাপক আরিফুজ্জামান অপু, মাহবুব কায়সার, মাহবুব হাসান পিয়ারু, শের আলম সান্টু, একরামুল হক হেলাল, কেএম হুমায়ুন কবির, ইউসুফ হারুন মজনু, আল জামাল ভূঁইয়া, শামসুজ্জামান চঞ্চল, শরিফুল ইসলাম বাবু, শফিকুল ইসলাম শফি, মোস্তফা কামাল, রিয়াজুর রহমান, আলমগীর কবির, খায়রুল ইসলাম লাল, সিদ্দিকুর রহমান, জাহিদ কামাল টিটু, আলমগীর হোসেন আলম, আবু বক্কর, ময়েজ উদ্দিন চুন্নু, নূরুল ইসলাম দিপু, জিয়াউর রহমান, সমির সাহা, জহিরুল ইসলাম, খান মঈনুল ইসলাম মিঠু, সিরাজল ইসলাম লিটন, মফিজুল সরদার, জাহাঙ্গীর মল্লিক, শামসুল আলম বাদল, সাহারুজ্জামান মুকুল, তরিকুল আলম, শহিদুল ইসলাম, এম এ হাসান, কবির সরদার, আবুল বাসার, নাসির খান, আজমল সরদার, শরিফুল সরদার, সুলতানা, নেন্সি, বাবু, রিজভীসহ বিএনপির থানা, ওয়ার্ড ও অঙ্গদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লালপুরে নাটোর-১ আসনে কলস প্রতীকের নির্বাচনী সভা

উলিপুরে বৈদ্যুতিক শর্টসার্কিটের আগুনে নিঃস্ব এক বিধবা মহিলা

সাংবাদিক গুলজার হোসেন গুরুতর অসুস্থ উন্নত চিকিৎসার জন্য দোয়া প্রার্থনা

বাগেরহাটে পুরোনো শীত কাপড় মার্কেটে আগুন

ধুনটে ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন

আশুলিয়ায় যুবদলের উদ্যোগে উঠান বৈঠক

নতুন মন্ত্রীদের জন্য প্রস্তুত ৫০ গাড়ি, সম্ভাব্য শপথ ১৭ ফেব্রুয়ারি

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের চুক্তিতে চিন্তিত ভারতীয় পোশাক রপ্তানিকারকরা

জাতীয় ছাত্রশক্তি মিরসরাই উপজেলা শাখার আহবায়ক কমিটি গঠিত

বাঁশখালীতে র‍্যাবের অভিযানে রিভলভার, বন্দুক ও বিপুল গোলাবারুদ উদ্ধার

১০

দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় ১৩তম বাংলাদেশ

১১

সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

১২

লংগদুতে ওয়ামির মসজিদ মাদ্রাসার কমপ্লেক্সের শুভ উদ্বোধন

১৩

ভোটের জোয়ারে উত্তাল শেরপুর-২: জামায়াতের শেষ জনসভায় মানুষের ঢল

১৪

জনগণের ভোটে সরকার না হলে আইনের শাসন সম্ভব নয়: ভিপি আইনুল হক

১৫

দিনাজপুরের ফুলবাড়ীতে ধানের শীষের বিশাল শো-ডাউন

১৬

ভূরুঙ্গামারীতে প্রচারণার শেষ দিনে জামায়াত প্রার্থীর জনসভায় জনতার ঢল

১৭

পটুয়াখালী-৩ আসনে প্রচারনার শেষ দিনে ট্রাক মার্কার সমর্থনে নির্বাচনী জনসভা জনসমুদ্র পরিণত

১৮

কোন দল বা গোষ্ঠীর নয়, ১৮ কোটি মানুষের বিজয় চাই: ডা. শফিকুর রহমান

১৯

কাহালুর মাটি ধানের শীষ মার্কার ঘাটি – সাবেক এমপি মোশারফ হোসেন

২০