Online Desk
২১ জানুয়ারী ২০২৬, ৬:৩৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ব্যাংক এশিয়া এজেন্ট ব্যাংকিংয়ের ১২তম বর্ষপূর্তি, ৭৫ লাখ গ্রাহকের মাইলফলক অর্জন

ব্যাংক এশিয়া এজেন্ট ব্যাংকিংয়ের ১২তম বর্ষপূর্তি, ৭৫ লাখ গ্রাহকের মাইলফলক অর্জন

প্রতিষ্ঠার ১২তম বর্ষপূর্তিতে ৭৫ লাখ গ্রাহককে আনুষ্ঠানিক আর্থিক সেবার আওতায় এনে ব্যাংকিংসেবায় এক অনন্য মাইলফলক অর্জন করেছে ব্যাংক এশিয়া এজেন্ট ব্যাংকিং।

এ উপলক্ষে নানা আয়োজনে এজেন্ট ব্যাংকিংসেবার ১২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করল ব্যাংক এশিয়া পিএলসি। গত শনিবার রাজধানীর পল্টনস্থ ব্যাংকের করপোরেট অফিস- র‌্যাংগস টাওয়ারে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ছিল কেক কাটা, নতুন সেবা ও ক্যাম্পেইন উদ্বোধন এবং সেরা এজেন্ট ও কর্মীদের সম্মাননা প্রদান।

ব্যাংকের চেয়ারম্যান রোমো রউফ চৌধুরী পরিচালনা পর্ষদের সদস্য ও ব্যবস্থাপনা পর্ষদের সদস্যদের নিয়ে কেক কাটেন। এ সময় ‘ক্যাশ বাই কোড’ সেবা এবং ‘রেমিট্যান্স সুরক্ষা’ নামে আর্থিক সাক্ষরতা ক্যাম্পেইনের উদ্বোধন করা হয় এবং সেরা পারফরমার এজেন্ট ও কর্মীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

ব্যাংকের ভাইস চেয়ারম্যান জাকিয়া রউফ চৌধুরী, পরিচালক রোমানা রউফ চৌধুরী, স্বতন্ত্র পরিচালক মো. আতাউর রহমান, এনডিসি, ব্যবস্থাপনা পরিচালক সোহেল আর কে হোসেন, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. সাব্বির হোসেন, উপব্যবস্থাপনা পরিচালক জিয়াউল হাসান (এজেন্ট ব্যাংকিং অ্যান্ড চিফ ক্রেডিট অফিসার), আরিকুল আরেফিন ও সৈয়দ জুলকার নাইনসহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। দেশের বিভিন্ন জেলা থেকে আগত এজেন্টরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এজেন্ট মিট, ঐতিহ্যবাহী পিঠা উৎসব, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং দেশব্যাপী এজেন্ট পয়েন্টে কেক কাটার আয়োজন করা হয়। পাশাপাশি সামাজিক ও প্রিন্ট মিডিয়ায় গ্রাহক সম্পৃক্ততামূলক কার্যক্রম পরিচালিত হয়।

ব্যাংক এশিয়া ২০১৪ সালের ১৭ জানুয়ারি মুন্সীগঞ্জ জেলার সিরাজদিখান উপজেলার ভবানীপুরে এজেন্ট আউটলেট চালুর মাধ্যমে দেশে এজেন্ট ব্যাংকিং কার্যক্রম শুরু করে। বর্তমানে এই সেবার আওতায় ৭৫ লাখ গ্রাহক অন্তর্ভুক্ত হয়েছে, যার মধ্যে ৯২ শতাংশ গ্রামীণ জনগোষ্ঠী এবং ৬৪ শতাংশ নারী, যা দেশের আর্থিক অন্তর্ভুক্তিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বকশীগঞ্জে জামায়াতে যোগ দিলেন বিএনপি ও ইসলামী আন্দোলনের দুই শতাধিক নেতা-কর্মী

উলিপুরে জাতীয় পার্টির ২’শ নেতাকর্মী আনুষ্ঠানিক ভাবে সমর্থন হাতপাখায়

ফটিকছড়িতে জামায়াতপ্রার্থীর আইনজীবী টিমের সংবাদ সম্মেলন

কাহালুর জামগ্রাম ইউনিয়ন বিএনপির উদ্যোগে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

ধুনটে ছাত্রীদের যৌন হয়রানির অভিযোগে অবরুদ্ধ সভাপতিকে উদ্ধার এবং গ্রেফতার

হত্যার বিচারের দাবিতে যমুনার সামনে এবার ওসমান হাদীর স্ত্রী

‘লুটেরাদের জন্য ভোটাররা সাড়ে ১২ কোটি লালকার্ড তৈরি করে রেখেছে’: নাটোরে ডা. শফিকুর রহমান

বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়তে বিএনপি’র বিকল্প নাই – জিএম সিরাজ

বাগেরহাট পৌরসভার সরকারি খাল দখলমুক্ত করে শহরের জলবদ্ধতার নিরসন করা হবে

ধুনটে ধানের শীষ প্রতিকের পক্ষে বিএনপির মিছিল

১০

আড়াইহাজারে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণের প্রত্যাশা, নিরাপত্তা ব্যবস্থা পর্যাপ্ত: জেলা প্রশাসক

১১

বিজয়নগরে ডাকাত দলের সর্দারসহ ৭ জন গ্রেপ্তার

১২

বোয়ালখালী স্বাস্থ্য কমপ্লেক্সে মিলবে চক্ষু রোগের সেবা

১৩

জেলা তথ্য অফিস, গোপালগঞ্জ-এর আয়োজনে উঠান বৈঠক অনুষ্ঠিত

১৪

শ্রীপুরে অগ্নিকাণ্ডে ৪০টি বসতঘর পুড়ে ছাই, কোটি টাকার ক্ষতি

১৫

একুশে পদকের জন্য ৯ বিশিষ্ট ব্যক্তি ও ১ প্রতিষ্ঠান মনোনীত

১৬

ব্রাহ্মণবাড়িয়ায় আল হেরা তাহফিজুল কোরআন মাদ্রাসার সবক প্রদান ও দোয়া অনুষ্ঠিত

১৭

এসওএস শিশু পল্লীর সঙ্গে সহযোগিতা অব্যাহত রাখবে ইবিএল

১৮

দীর্ঘদিন যাবৎ ধর্মীয় আলোচক হিসেবে ইসলাম প্রচার করে যাচ্ছেন ডা: এন আই ফারুকী

১৯

নির্বাচনের আগে হাবিপ্রবিতে ভর্তির তড়িঘড়ি, ভোগান্তির আশঙ্কা

২০