
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে এক ডিলার ১৫ হাজার টাকা জরিমানা করেছে। আজ দুপুরে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার রাধিকা বাজার এলাকায় এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানটি নেতৃত্ব দেন ব্রাহ্মণবাড়িয়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. ইফতেখারুল আলম রিজভী।
অভিযানের সময় নির্ধারিত মূল্যের চাইতে বেশি মূল্য আদায় এবং মূল্য তালিকা না রাখার অভিযোগে ‘মায়ের দোয়া’ নামে পরিচিত একটি এলপিজি সিলিন্ডার বিক্রয়কারী প্রতিষ্ঠানকে দায়ী হিসেবে চিহ্নিত করা হয়। এর ভিত্তিতে প্রতিষ্ঠানটিকে ১৫,০০০/- টাকা জরিমানা করা হয় এবং তা আদায় করা হয়েছে। আজকের অভিযানে মোট একটি প্রতিষ্ঠানকে জরিমানা আরোপ ও আদায় করা হয়েছে।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ব্রাহ্মণবাড়িয়ার সহকারী পরিচালক মো. ইফতেখারুল আলম রিজভী জানান , ভোক্তা অধিদপ্তর জনস্বার্থ রক্ষার জন্য নিয়মিত অভিযান চালিয়ে যাচ্ছে এবং এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। তিনি আরও জানান, ভোক্তাদের অধিকার সুরক্ষায় এবং অবৈধ মূল্যের প্রতিরোধে ভোক্তা অধিদপ্তরের কঠোর অবস্থান অব্যাহত রয়েছে।
ভোক্তা অধিদপ্তর প্রত্যাশা করছে, নিয়মিত অভিযান ও সচেতনতামূলক কার্যক্রমের মাধ্যমে ব্যবসায়ীরা নির্ধারিত মূল্য অনুসরণ করবে এবং সাধারণ জনগণ সুরক্ষিত ও সাশ্রয়ী মূল্যে পণ্য সেবা গ্রহণ করতে পারবে।”