
ব্রাহ্মণবাড়িয়ায় বিজিবির বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ বাঁজি জব্দ করা হয়েছে।
মঙ্গলবার (৩০ডিসেম্বর)রাতে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) কর্তৃক দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকার রাজাপুর রেলওয়ে ষ্টেশনে চোরাচালান বিরোধী টাস্কফোর্স অভিযান পরিচালনা করে ২ কোটি ৫৩ লক্ষ ৯৪ হাজার ৮৮০ টাকা মূল্যের ভারতীয় অবৈধ বাঁজি জব্দ করা হয়।
আজ সকালে গন মাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মোঃ জিয়াউর রহমান,তিনি জানান, সীমান্তের অতন্দ্র প্রহরী হিসেবে বিজিবি থাকবে সীমান্তের নিরাপত্তা ও আস্থার প্রতীক হয়ে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় টাস্কফোর্স অভিযান পরিচালনা করে এসব অবৈধ ভারতীয় মালামাল জব্দ করা হচ্ছে।